আর্কাইভ

তাসাউফের বাইআত কি বৈধ

প্রশ্ন (৩৩৭৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, তাসাউফের বাইআত বৈধ নয়। কারণ, রাসূল (সা.) কখনো তাসাউফের জন্য বাইআত করাননি। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির বক্তব্য কি সঠিক? তাসাউফের বাইআত কি বৈধ নয়?

তালাক হয়ে গেলে সন্তানের চিকিৎসা খরচ কে বহন করবে

প্রশ্ন (৩৩৭২) : আমার এক আত্মীয়র কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে। প্রশ্ন হল, সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা ব্যয় কে বহন করবে?

ট্রিমার দিয়ে অবঞ্ছিত পশম কাটা যাবে কি

প্রশ্ন (৩৩৭১) : বাজারে কিছু ট্রিমার (চুল কাটার মেশিন) পাওয়া যায়। এগুলো দিয়ে অবাঞ্ছিত পশমও কাটা যায়। প্রশ্ন হল, ব্লেড বা ক্ষুর দিয়ে অবাঞ্চিত পশম না কেটে ট্রিমার দিয়ে কাটা যাবে কি?

জুয়া কাকে বলে

প্রশ্ন (৩৩৬৯) : আমি শুনেছি, ইসলামি শরিয়তে জুয়াকে হারাম করা হয়েছে। আমার কোনো কাজ জুয়ার অন্তর্ভুক্ত কিনা, তা বুঝব ‍কিভাবে? জুয়া কাকে বলে?

জামানত স্বরূপ নেওয়া টাকার যাকাত কে দিবে

প্রশ্ন (৩৩৬৮) : আমি একটি বাসা ভাড়া নিয়েছি। মালিক আমার কাছ থেকে জামানত স্বরূপ অগ্রিম ১ লক্ষ টাকা নিয়েছেন। বাসা ছেড়ে দিলে তিনি সে টাকা আবার আমাকে দিয়ে দিবেন। প্রশ্ন হল, সে টাকার যাকাত কে দিবে?

চলন্ত ট্রেনে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৩৬৭) : ট্রেনে সফরকালে অনেক সময় নামাজের সময় হয়ে যায়। চলন্ত ট্রেন সাধারণত কোথাও থামায় না। থামালেও এত অল্প সময় যে নামাজের জন্য অজু করা সম্ভব হয়ে উঠে না। প্রশ্ন হল, এমতাবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়া বৈধ হবে কি?

গরিব ব্যক্তিকে বদলি হজ্বে পাঠানো যাবে কি

প্রশ্ন (৩৩৬৬) : আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব গরিব। এলাকার এক ব্যক্তি তাকে বদলি হজ্বে পাঠাতে চাচ্ছেন। প্রশ্ন হল, ইমাম সাহেবকে বদলি হজ্বে পাঠানো যাবে কি?

গরিব ব্যক্তিকে পশু দান করলে তার কুরবানি হবে কি

প্রশ্ন (৩৩৬৫) : আমরা কয়েকজন যুবক এলাকার এক গরিব ব্যক্তিকে একটি দিয়েছি। এ বছর সে এই গরুটি দিয়ে কুরবানি করেছে। যদিও তার উপর কুরবানি ওয়াজিব ছিল না। প্রশ্ন হল, তার এই কুরবানিটি কি বৈধ হয়েছে? আমরা যে তাকে গরুটি দান করেছি, সে কারণে কি আমরা সওয়াব পাব?

গির্জায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৩৬৪) : কিছুদিন আগে আমরা কয়েকজন এক স্থানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে নামাজের সময় হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। আমরা সেখানে একটি গির্জা দেখতে পেয়ে তাতে ঢুকি এবং সেখানে নামাজ পড়ি। জানতে চাচ্ছি, প্রয়োজনে গির্জায় নামাজ পড়া যাবে কি?

কুরবানির পশুর বয়স নির্ধারণে দাঁত পড়ে যাওয়ার বিষয়টি ধর্তব্য হবে কি

প্রশ্ন (৩৩৬৩) : কুরবানির জন্য গরুর বয়স নির্ধারণে দাঁত পড়ে যাওয়ার বিষয়টি ধর্তব্য হবে কি? এ ব্যাপারে কুরআন বা হাদিসে সরাসরি কিছু বলা হয়েছে কি?

কুরবানি দেওয়ার জন্য অভিভাবকের অনুমতি নিতে হবে কি

প্রশ্ন (৩৩৬২) : আমি একজন ছাত্র। পিতা মাতার সাথেই থাকছি। কিছুদিন আগে একটি মাধ্যমে আমার কাছে লাখ খানেক টাকা আসে। আমি শুনেছি, প্রয়োজন অতিরিক্ত যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি আবশ্যক হয়। সে হিসেবে আমার উপর কুরবানি আবশ্যক হয়েছে। জানতে চাচ্ছি, কুরবানি করার জন্য কি পিতা মাতারা অনুমতি নিতে হবে?

কম্বাইনড স্কুলে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৩৬০) : আমার নাম শরিফ। আমি কিছুদিন আগে একটি স্কুলে শিক্ষকতার জন্য ইন্টারভিউ দেই। স্কুল কর্তৃপক্ষ আমাকে শিক্ষক হিসেবে সিলেক্ট করেছে। কিন্তু স্কুলটি কম্বাইনড। ছেলে মেয়ে একসাথে ক্লাস করে। প্রশ্ন হল, আমার জন্য এই স্কুলে চাকরি করা বৈধ হবে কি?

কাযা নামাজ তওবা দ্বারা মাফ হবে কি

প্রশ্ন (৩৩৫৯) : আমি শুনেছি, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা শিরক ছাড়া সব মাফ করে দেন। আমি আগে নামাজ পড়তাম না। জানতে চাচ্ছি, তওবার দ্বারা কি সে সকল নামাজের কাযা মাফ হয়ে যাবে?

একতৃতীয়াংশের বেশি দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৩৫৮) : আমরা তিন ভাই। আমাদের পিতা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছেন, আমরা যেন তার সম্পত্তি থেকে এ বছর একটি গরু কুরবানি করি। আমরা শুনেছি, ওসিয়ত পূর্ণ করতে হয় মৃতের একতৃতীয়াংশ সম্পদ থেকে। আমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তির একতৃতীয়াংশ স্বল্প হওয়ার কারণে তা দ্বারা বর্তমান বাজারে গরু ক্রয় করা অসম্ভব। প্রশ্ন হল, এক্ষেত্রে একতৃতীয়াংশের বেশি সম্পদ দ্বারা গরু ক্রয় করতে কোনো সমস্যা আছে কি?

একাকি নামাজ আদায়কারী ইকামত দিবে কি

প্রশ্ন (৩৩৫৭) : আমি একবার একাকি নামাজ আদায় করছিলাম। একাকি থাকার কারণে ইকামত ছাড়াই নামাজ আদায় করি। পরবর্তীতে আমার এক ভাই বললেন, ইকামত ছাড়া নামাজ পড়ার ঠিক হয়নি। প্রশ্ন হল, একাকি নামাজ আদায়কারীর জন্য কি ইকামত দেওয়া জরুরি?