শুক্রবার নারী-পুরুষ মিলে কবর জিয়ারত করা যাবে কি

প্রশ্ন (২৯১৪) : আমাদের এলাকায় একটি রেওয়াজ আছে যে, জুমার পর নারী-পুরুষ সকলে মিলে তাদের বাবা-মার কবর জিয়ারত করে। শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন? শুধু কি জুমার পরেই কবর জিয়ারত করতে হবে?

হাদিসে কি নারীদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে

প্রশ্ন (২৭৭০) : আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছি যে, হাদিসে নারীদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। আমার প্রশ্ন হল, কেন তাদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে?

বিয়ের জন্য কোন নারী নিজ থেকে কোন পুরুষকে প্রস্তাব দিতে পারবে কি

প্রশ্ন (২৬৩৯) : কোনো নেক ও চরিত্রবান পুরুষের সংবাদ পাওয়া গেলে কোনো নারী বিয়ের জন্য সেই পুরুষের কাছে প্রস্তাব পেশ করতে পারবে কি? এ বিষয়টি কি লজ্জাশীলতার সাথে সাংঘর্ষিক?

কোন নারীর স্বামী সাহেবে নেসাব হলে সেই নারীকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬০৬) : এক মহিলা যাকাত গ্রহণের উপযুক্ত। কিন্তু তার স্বামী সাহেবে নেসাব। এমতাবস্থায় উক্ত মহিলাকে কি যাকাতের টাকা দেওয়া যাবে?

কোন নারী পুরুষদের মত চুল রেখে ফেললে তার কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৬০৫) : কিছুকাল পূর্বেও আমি অনেক স্টাইল করতাম। কিন্তু কয়েক দিন পূর্বে আল্লাহর এক বান্দীর মাধ্যমে তিনি আমাকে হেদায়াত দেন। এর পূর্বে আমি আমার চুলকে কেটে স্টাইল করে পুরুষদের মত করে রাখি। কিন্তু এখন জানতে পারলাম যে, এটি গুনাহের কাজ। আমি জানতে চাচ্ছি যে, এর জন্য কি আমার কোন কাফফারা দিতে হবে? দিতে হলে কী দিতে হবে?

ইহরাম থেকে হালাল হওয়ার জন্য কি নারীদের মাথা মুণ্ডাতে হবে

প্রশ্ন (২৪০২) : আমার নাম হালিমা সাদিয়া। আমি হজ্বে যাওয়ার নিয়ত করেছি। আমি জানতে চাই, ইহরাম থেকে হালাল হওয়ার জন্য কি পুরুষদের মত নারীদেরও মাথা মুণ্ডাতে হবে?

ইদ্দত পালন অবস্থায় বিধবা নারী কি তার অসুস্থ মাকে দেখতে যেতে পারবে

প্রশ্ন (২১৫১) : আমার স্বামী মারা গিয়েছেন। আমি এখন ইদ্দত পালন করছি। ওদিকে আমার মা অসুস্থ। আমার প্রশ্ন হল, ইদ্দত পালন অবস্থায় বিধবা নারী কি তার অসুস্থ মাকে দেখতে যেতে পারবে?