সালাত বা নামাজ

নামাজে অনিচ্ছাকৃত আজেবাজে চিন্তা আসলে কী করবে

প্রশ্ন (২২৫১) : আমি নামাজে দাঁড়ালে অনিচ্ছাকৃতভাবে আজেবাজে চিন্তা-ভাবনা চলে আসে। জানতে চাই, এরূপ চিন্তাভাবনা আসার কারণে আমার নামাজের কোন সমস্যা হবে কিনা?

চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ দুই রাকাতে সূরা মিলালে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (২২৩৭) : চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর ভুলে অন্য কোন সূরা পড়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে?

আইয়ামে তাশরীকে নামাজ কাযা হলে কি তাকবীরও কাযা করতে হবে

প্রশ্ন (২২২৮) : আমার আপুর আইয়ামে তাশরীকের দিনগুলোতে দুই ওয়াক্ত নামাজ কাযা হয়ে গেছে। জানতে চাচ্ছি, পরবর্তীতে কি এই নামাজ কাযা করার সময় তাকবীর বলতে হবে?

জানাজার নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (২২১৫) : এক ব্যক্তি জানাজার নামাজ পড়িয়ে টাকা দাবি করেছে। এবং মৃতের স্বজনরাও তাকে টাকা দিয়েছে। এক আলেম বলল, জানাজার নামাজ পড়িয়ে তার আত্মীয়-স্বজন থেকে টাকা নেওয়া জায়েজ নয়। ঐ আলেমের কথা কি ঠিক?

চড়ুই পাখির বিষ্ঠা কি নাপাক

প্রশ্ন (২১৮৭) : আমি নামাজে যাওয়ার সময় উপর থেকে চড়ুই পাখির বিষ্ঠা এসে আমার জামায় পড়ে। জামাত শুরু হয়ে যাওয়ায় কাপড় না ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে জামাতে শরিক হই। আমার নামাজ কি আদায় হয়েছে?

মসজিদে কোন জিনিস পেলে তার এলান করা যাবে কি

প্রশ্ন (২১৮৬) : আমি গ্রামের এক মসজিদের ইমাম। একবার এক লোক মসজিদের ভিতরে একটি মোবাইল সেট পেয়ে আমার কাছে জমা দেয়। আমি তার মালিকের সন্ধান লাভের জন্য নামাজের পর মসজিদে এলান করি। একজন আলেম বললেন, মসজিদে দুনিয়াবী কোন কিছুর এলাম করা নিষেধ। মুফতি সাহেবের কাছে জানতে চাই, মসজিদে কোন জিনিস পাওয়া গেলে মালিক খুঁজে বের করার জন্য মসজিদের ভেতরে এলান করতে পারব কিনা?

গোশতের সাথে লেগে থাকা রক্ত কি নাপাক

প্রশ্ন (২১৬৪) : বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসার সময় কাপড়ে রক্ত লেগে যায়। অতঃপর ভুলে সেই কাপড় নিয়েই নামাজ পড়ে ফেলি। জানতে চাই, আমার নামাজ কি আদায় হয়েছে না পুনরায় পড়তে হবে?

ফরজ গোসলে নাকি পানি দিতে ভুলে গেলে করণীয় কী

প্রশ্ন (২১৬৩) : ফরজ গোসল আদায়কালে নাকে পানি দিতে ভুলে যাই। গোসল শেষে মনে হয়েছে। এখন জানতে চাই, পুনরায় নতুন করে গোসল করতে হবে নাকি কেবল নাকে পানি পৌঁছালেই হবে?

এশা পুনরায় পড়লে কি বিতরও পড়তে হবে

প্রশ্ন (২১৫৭) : এক লোক রাতের বেলা এশার নামাজ পড়েছে। আর বিতির নামাজ ভোর রাতে পড়েছে। বিতির নামাজ আদায়ের পর জানতে পারল, এশার নামাজ অজু ছাড়া পড়া হয়েছে। এখন জানার বিষয় হলো, এশার নামাজ কি বিতিরসহ পুনরায় পড়তে হবে না শুধু এশার ফরজ নামাজ পড়লেই যথেষ্ট হবে?