সালাত বা নামাজ

ফজরের সময় মসজিদে গেলে তাহিয়্যাতুল মসজিদ পড়ার বিধান কী

প্রশ্ন (২৩৯১) : আমি মসজিদে প্রবেশ করার পর নিয়মিত তাহিয়্যাতুল মসজিদ পড়ে থাকি। কিন্তু শুনেছি, ফজরের সময় নফল নামাজ পড়া যায় না। তাই জানতে চাচ্ছি, ফজরের সময় তাহিয়্যাতুল মসজিদ কীভাবে পড়ব?

ফজরের নামাজে জামাত দাঁড়িয়ে গেলে সুন্নত নামাজ কী করবে

প্রশ্ন (২৩৯০) : অনেক সময় ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখতে পাই, ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছেন। এই অবস্থায় সুন্নত নামাজ পড়ব না জামাতে শরীক হয়ে যাব?

খুতবার সময় কখন থেকে নামাজ পড়া বা কথা বলা যাবে না

প্রশ্ন (২৩৮৪) : হাদিস শরিফে পড়েছি, ইমাম সাহেব খুতবা দিতে বের হওয়ার পর কথা বলা যায় না। কিন্তু বর্তমানে তো খতীব সাহেবরা অনেক আগে বের হয়ে থাকেন এবং খুতবার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করে থাকেন। এখন কোন সময় থেকে কথা বলা বা নামাজ পড়া নিষিদ্ধ হবে?

নামাজ কবুল না হওয়ার আশংকা থাকলে করণীয় কী

প্রশ্ন (২৩৭০) : আমার এক আত্মীয় নামাজ পড়ে না। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে, ‘আমি জীবনে অনেক গুনাহ করেছি। আমি নামাজ পড়লে আল্লাহ কি আমার নামাজ কবুল করবেন? এ কারণেই নামাজ পড়া হয় না’। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির ব্যাপারে ইসলামের বিধান কী? সে কি এই ধারণার কারণে কাফের হয়ে যাবে?

ঈমান ও ঈমানের শাখা সম্পর্কিত হাদিসদ্বয়ের মাঝে কিভাবে সমন্বয় হবে

প্রশ্ন (২৩৫৪) : একটি হাদিসে পড়েছি, ঈমান বলা হয়, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, শেষ দিবসের প্রতি ঈমান এবং ভাল-মন্দের তাকদীরের প্রতি ঈমান আনা। অথচ আরেক হাদিসে রাসূল (সা.) বলেছেন, ঈমানের সত্তরটিরও অধিক শাখা রয়েছে। এই দুই হাদিসের মাঝে কিভাবে সমন্বয় সাধন করা যেতে পারে?

অজু অবস্থায় থাকলেও কি ঘুমের সময় অজু করা সুন্নত

প্রশ্ন (২৩৩৫) : আমি একটি হাদিস পড়েছি। হাদিসটির মর্মার্থ হল, রাসূল সা. বলেছেন: ঘুমের সময় অজু করে ঘুমাও। আমার প্রশ্ন হল, যদি আমার এশার নামাজের জন্য কৃত অজু বিদ্যমান থাকে তাহলে কি আমাকে নতুন করে আবার অজু করতে হবে?

মসজিদের টাইলসে প্রাণীর ছবি আছে বলে মনে হলে করণীয় কী

প্রশ্ন (২৩১৮) : আমাদের মসজিদের টাইলসের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালে মনে হয় যে, কোন প্রাণীর ছবি অঙ্কিত রয়েছে। এমন অবস্থায় উক্ত টাইলসের উপর নামাজ পড়া যাবে কি?

চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ দুই রাকাতে সূরা মিলালে কি সেজদায়ে সাহু দিতে হবে

প্রশ্ন (২৩১৩) : কেউ যদি ভুলক্রমে ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর অন্য কোন সূরা পড়ে ফেলে তাহলে কি তাকে সেজদায়ে সাহু দিতে হবে?

অজুর স্থানে আলকাতরা লেগে থাকলে কি পুনরায় অজু করতে হবে

প্রশ্ন (২২৮৮) : এক ব্যক্তি নামাজ পড়ার পর তার শরীরে আলকাতরা দেখতে পেল। এখন তার কি পুনরায় অজু করে নামাজ পড়তে হবে নাকি আলকাতরা লাগার জায়গাটা ধুয়ে নিলে চলবে?

কবুতরের বিষ্ঠা কি নাপাক

প্রশ্ন (২২৮১) : আমার কাপড়ে কবুতরের পায়খানা লেগেছে। জানতে চাই, আমি কি ঐ কাপড় পরে নামাজ পড়তে পারব?

একই আয়াতে একাধিকবার সেজদার আয়াত তেলাওয়াত করলে কয়টি সেজদা দিবে

প্রশ্ন (২২৭৩) : আমি নামাজের মধ্যে সেজদার আয়াত পড়ে সেজদা দিয়েছি এবং পুনরায় ঐ রাকাতের মধ্যে সেজদার আয়াত পড়েছি। জানতে চাই, আমার কি পুনরায় সেজদা দিতে হবে?

সুন্নত না পড়ে ফরজের ইমামতি করা যাবে কি

প্রশ্ন (২২৬৮) : আমার বাবা গ্রামের এক মসজিদে ইমামতি করেন। তিনি জোহরের সময় কম থাকার কারণে সুন্নত না পড়ে ফরজ নামাজের ইমামতি করেন। জানতে চাই, তার নামাজ পড়ানো কি সহিহ হয়েছে?

আল্লাহু আকবারের বা টেনে পড়লে নামাজ সহিহ হবে কি

প্রশ্ন (২২৬৭) : আমি আমাদের বাড়ির এক লোককে দেখেছি, নামাজের নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবারের ‘বা’ কে টেনে পড়েছে। জানতে চাই, তার নামাজ কি সহিহ হয়েছে?

কাযা নামাজের কথা ভুলে গিয়ে অন্য নামাজ আদায় করলে আদায় হবে কি

প্রশ্ন (২২৬৫) : আমার ভাগ্নি বালেগা হওয়ার পর এক বছর পর্যন্ত নামাজ পড়েনি এবং তা কাযাও করেননি। এখন তিনি তিন বছর থেকে নিয়মিত নামাজ পড়ছেন। কিন্তু একদিন তার ফজরের নামাজ কাযা হয়ে যায়। তিনি ফজরের নামাজ কাযা না করে ঐদিনের জোহর-আসর পড়েন। জানতে চাই, ঐদিনের জোহর আসর কি আদায় হয়েছে?