কসম ও মান্নত

মানত করার পর তা থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে কি

প্রশ্ন (২৬৭৫) : আমি একবার মানত করেছিলাম যে, আমার অমুক কাজটি হলে একলক্ষ টাকা গরিবদেরকে দান করব। কিন্তু এখন আমার কিছু সমস্যার কারণে আমি চাচ্ছি সেই মানত থেকে রুজু করতে। প্রশ্ন হল, শরিয়তে এর কি কোনো সুযোগ রয়েছে?

কুরবানি করার মানত করলে কয়টি কুরবানি করতে হবে

প্রশ্ন (২৬৫৫) : আমি আর্থিকভাবে সচ্ছল এবং প্রতি বছর কুরবানি করে আসছি। কিছুদিন আগে একটি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। সে সময় মানত করেছিলাম যে, আমার যদি এই চাকরিটি হয় তাহলে আমি আগামী বছর কুরবানির ঈদে একটি কুরবানি করব। আলহামদুলিল্লাহ, আমার চাকরিটি হয়ে গেছে। এখন প্রশ্ন হল, আগামী বছর আমার কয়টি কুরবানি করতে হবে?

মানতাশা নাম রাখা যাবে কি

প্রশ্ন (২৫৪৪) : আমার একটি মেয়ে হয়েছে। আমি কুরআনে মানতাশা শব্দটি পেয়েছি তাই আমার মেয়ের নাম মানতাশা রাখতে চাচ্ছি। প্রশ্ন হল, এই নাম রাখাতে কোনো সমস্যা আছে কি?

কুরআন শরিফের কসম করলে কি তা সংঘটিত হবে

প্রশ্ন (২৫০১) : আমি একবার কোন এক কারণে এভাবে কসম করেছিলাম, কুরআন শরিফের কসম, আমি আমার বন্ধুর দোকানে যাব না। পরবর্তীতে আমি সেখানে যাই। এতে কি আমার কসম ভঙ্গ হয়ে গেছে?

মান্নতের ছাগলের কয় বছর বয়স হতে হবে

প্রশ্ন (২৪১২) : আমি মান্নত করেছিলাম, পরীক্ষায় ভালো ফলাফল করলে একটি ছাগল সদকা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ফলাফল ভালো হয়েছে। এখন আমি ছাগল সদকা করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, কেমন ছাগল সদকা করতে হবে? অর্থাৎ ছাগলের বয়স কত বছর হতে হবে?

কুরবানির মান্নত করলে কি ওয়াজিব কুরবানি রহিত হবে

প্রশ্ন (২২৬৪) : আমাদের বাড়ির পাশে এক ধনী ব্যক্তি আছে। তার উপর কুরবানি ওয়াজিব। এখন তিনি কুরবানির ২০ দিন আগে একটি ছাগল কুরবানি করার মান্নত করেছে। জানতে চাই, কুরবানির দিনে মান্নতের কুরবানি এবং ওয়াজিব কুরবানি দুটিই করতে হবে নাকি একটি করলেই সহিহ হবে?

আজমীর শরীফ যাওয়ার মান্নত করলে কি তা পালন করতে হবে

প্রশ্ন (২২২৯) : আমি মান্নত করেছি যদি আল্লাহ তায়ালা আমাকে কোন সন্তান দেন তাহলে আমি আজমীর শরীফ জিয়ারত করব। এখন আল্লাহর রহমতে আমার একটি মেয়ে হয়েছে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারছি না। জানতে চাই, আজমীর শরীফ আসা-যাওয়ায় যে পরিমাণ টাকা খরচ হত এ পরিমাণ টাকা যদি আমি কোন গরিব-মিসকিনকে দিয়ে দিই তাহলে কি ঠিক হবে?

কুরআন খতম করার মান্নত করলে কি তার পূর্ণ করতে হবে

প্রশ্ন (২১৯৫) : জনাব রাসেল সাহেব একবার কঠিন রোগে আক্রান্ত হন। তখন তিনি মান্নত করেন সুস্থ হলে দশ খতম কুরআন পড়বেন। পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হন। এখন কি তার জন্য দশ খতম কুরআন পড়া জরুরি?

আকিকা করার মান্নত করা কি সহিহ

প্রশ্ন (২১৮৯) : আমি মান্নত করেছিলাম, আমার পুত্র সন্তান জন্ম হলে একটি গরু দ্বারা আকিকা করব। আলহামদুলিল্লাহ আমার পুত্র সন্তান হয়েছে। কিন্তু আমি জানতে পারলাম, আকিকার জন্য দুটি খাসি জবাই দিলে আকিকা আদায় হয়ে যায়। তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার উপর কি গরু দ্বারা আকিকা করা জরুরি না দুটি খাসি দ্বারা আকিকা করলেও হয়ে যাবে?

মান্নত কি নির্দিষ্ট স্থান ছাড়া অন্য স্থানে পালন করা যাবে

প্রশ্ন (২১৮৫) : আমি একবার কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন আমি মান্নত করেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে সুস্থতা দান করেন তাহলে আমাদের মসজিদে একটি আই.পি.এস. দান করবো। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। কিন্তু এখন আমাদের মসজিদে আই.পি.এসের দরকার নেই। তাই আমি কি সেটা আমাদের পাশের মসজিদে দিতে পারব?

মানতকৃত জিনিসের পরিবর্তে অন্য জিনিস দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭২৮) : আমি একবার মানত করি যে, অমুক গরিব ব্যক্তিকে দশ কেজি চাল দিব। কিন্তু বর্তমানে ঐ ব্যক্তির টাকার খুব প্রয়োজন। প্রশ্ন হলো, আমি কি ঐ ব্যক্তিকে চালের বদলে টাকা দিতে পারব?

মনে মনে মানত করলে মানত পূরণ করা কি আবশ্যক

প্রশ্ন (১৭২৭) : আমি একবার খুব বিপদে পড়ার কারণে মনে মনে মানত করি যে, বিপদ দূর হয়ে গেলে দশ হাজার টাকা গরিবদেরকে দান করব। এখন আমার বিপদ দূর হয়েছে। প্রশ্ন হলো, মনে মনে মানত করার কারণে তা কি আবশ্যক হয়েছে?

কাজ হওয়ার আগেই মানতের সদকা আদায় করলে কি মানত পূরণ হবে

প্রশ্ন (১৭১৩) : আমি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তাই সুস্থ হলে একটি ছাগল সদকা করার মানত করি। কিন্তু অসুস্থতা ভালো না হওয়ায় আগেই আমি ছাগল সদকা করে দেই। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। প্রশ্ন হলো, আমার মানত কি আদায় হয়েছে?

শপথ ভঙ্গ করার কাফফারা কী

প্রশ্ন (১৬৭৬) : আমার পরিচিত এক ব্যক্তি কুরআন হাতে নিয়ে শপথ করেছিল, সে আর মদ খাবে না। পরবর্তীতে সে আবার মদ খেয়েছে। এখন তার করণীয় কী?

জানের সদকা করার মান্নত করা যাবে কি

প্রশ্ন (১৫৮৩) : আমি একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তাই জানের পরিবর্তে একটি জান সদকা করার মান্নত করেছি। জানার বিষয় হলো, এই মান্নত কি বৈধ হয়েছে? বৈধ হলে আমার করণীয় কী?

গরিব ব্যক্তি মানত করলে কিভাবে সে মানত পূরণ করবে

প্রশ্ন (১৪৭৭) : আমার মামা খুবই গরিব। একবার তার এক মেয়ে অসুস্থ হলে তিনি মানত করেন যে, সে সুস্থ হলে গরিবদের খাবার খাওয়াবেন। কিছুদিন পর তার মেয়ে সুস্থ হয়। এখন আমার প্রশ্ন হলো, তার কয়জন গরিবকে খাবার খাওয়াতে হবে?

ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (১৪৬৪) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে বলে: ইনশাআল্লাহ তুই তালাক। এ কথা অন্যরা শুনে তাকে তার স্ত্রী ছেড়ে দিতে বলছে। কিন্তু সে বলে যে, আমি জানি, ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হয় না। তাই আমার স্ত্রী তালাক হয়নি। এখন প্রশ্ন হলো, তার কথা কি সঠিক? এই ব্যক্তির স্ত্রী কি তালাক হয়ে যাবে?

মাযারে টাকা পয়সা দান করার মানত করা যাবে কি

প্রশ্ন (১৩৬৮) : আমি একটি বিপদে পড়লে মানত করি যে, বিপদ থেকে উদ্ধার পেলে শাহজালাল (রহ.) এর সন্তুষ্টির জন্য তার মাযারে দশ হাজার টাকা দান করব। আমি সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি। এখন আমার কি সেই দশ হাজার টাকা দান করতে হবে?