কসম ও মান্নত

খাসী রান্না করার মান্নত করলে তা শুদ্ধ হবে কি

প্রশ্ন (৩৫২২) : আমার খালা মান্নত করেছেন যে, তার মেয়ের বিয়ে হলে তিনি একটি খাসী রান্না করে এলাকার লিল্লাহ বোর্ডিংয়ে দিবেন। বর্তমানে আমার খালাত বোনের বিয়ে হয়েছে। জানতে চাচ্ছি, আমার খালার উক্ত মান্নত কি শুদ্ধ হয়েছিল? এখন কি তার জন্য সেই মান্নত পূরণ করতে হবে কি?

অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণের কসমকারীর শাস্তি কী

প্রশ্ন (৩১৬৮) : আমার এক বন্ধুর কাছে আমি দশ হাজার টাকা পেতাম। কিন্তু সে কসম করে আমার পাওনা টাকার কথা অস্বীকার করছে। আমি জানতে চাচ্ছি, এমন ব্যক্তিদের শাস্তির ব্যাপারে কোনো হাদিস আছে কি?

কোনো মেয়েকে বিয়ে করার কসম করে পূর্ণ না করলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩১৩৮) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। তাকে বিয়ে করার কসমও করি। কিন্তু বিভিন্ন কারণে তাকে বিয়ে করাও হয়নি আমার কসমও পূর্ণ হয়নি। প্রশ্ন হল, কসম পূর্ণ না করার কারণে কি আমার গুনাহ হবে?

কিভাবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে পারি

প্রশ্ন (৩০৮১) : আমাদের পরস্পরের মাঝে যে হিংসা-বিদ্বেষ, মারামারি কাটাকাটি হয়, এ থেকে দূরে থেকে আমরা কীভাবে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারি?

ঈদুল ফিতরের দিন কি পুরস্কার প্রদান করা হয়

প্রশ্ন (৩০৭৮) : আমাদের মাঝে একটি কথা প্রচলিত রয়েছে যে, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা বান্দাকে রমজানে রোজা রাখার পুরস্কার প্রদান করেন। এ ব্যাপারে কোন হাদিস আছে কি?

মসজিদে হাস-মুরগি দেওয়ার মানত করলে তা আদায় করতে হবে কি

প্রশ্ন (২৯১৯) : একবার অসুস্থতার সময় আমি মানত করেছিলাম যে, যদি সুস্থ হতে পারি তাহলে মসজিদে একটি হাস ও একটি মুরগি প্রদান করব। আমি জানতে চাচ্ছি, আমার কি মানত সহিহ হয়েছে? আমার কি তা আদায় করতে হবে?

ইসলামের সমাজ ব্যবস্থা অমুসলিমরা কেন গ্রহণ করবে

প্রশ্ন (২৯০০) : ইসলামের কোন কোন সৌন্দর্যের কারণে অমুসলিমরা সুরক্ষিত থাকে, সম্প্রীতির ভিতরে থাকে? ইসলামের সমাজ ব্যবস্থা অমুসলিমরা কেন গ্রহণ করবে?

হারাম কাজের কসম করে ভঙ্গ করলে কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৮৬৮) : আমি একটি হারাম কাজ করার কসম করেছিলাম। আমাদের এলাকার মসজিদের খতীব সাহেব একদিন বয়ানে বললেন, হারাম কাজের কসম করলে তা ভেঙ্গে ফেলা আবশ্যক। আমি জানতে চাচ্ছি, এখনও আমি সে কাজটি করিনি। আমি যদি সেই কসমটি ভেঙ্গে ফেলি তাহলে তার কাফফারা দেওয়া লাগবে কি?

হারাম কাজের কসম করলে কি কসম হবে

প্রশ্ন (২৮৬৭) : আমার এক বন্ধু কিছুদিন আগে একটি হারাম কাজ করার কসম করেছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে। এখন আমার প্রশ্ন হল, সে যে হারাম কাজ করার কসম করেছিল সেই কসম কি সংঘটিত হয়েছে?

গরুর গোশত খেলে শুকর খাই- এই কথা দ্বারা কসম হবে কি

প্রশ্ন (২৮৪৮) : আমার দাদা খাবার নিয়ে পরিবারের লোকদের সাথে রাগ করেন। রাগের এক পর্যায়ে বলে বসেন, আমি যদি আর কোনো দিন গরুর গোশত খাই তাহলে শুকরের গোশত খাই। আমার প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এ কথার বিধান কী?

সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মাছ ধরা বৈধ হবে কি

প্রশ্ন (২৮৩৯) : বছরের একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করা হয়। সে সময় জেলেদের জন্য মাছ ধরা নিষেধ থাকে। তারপরও কিছু জেলে মাছ ধরে থাকে। প্রশ্ন হল, সেই নিষিদ্ধ সময়ে মাছ ধরা জেলেদের জন্য বৈধ কি?

মিথ্যা কসম করলে কি কাফফারা দেওয়া লাগে

প্রশ্ন (২৮০৫) : কিছুদিন আগে আমি একটি কাজ করি। আমার দাদা সে সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি না করি। তিনি জোরাজুরি করলে আমি মিথ্যা কসম করতে বাধ্য হই যে, আমি ঐ কাজটি করিনি। এখন আমি জানতে চাচ্ছি, ‍মিথ্যা কসমের কারণে কি কাফফারা দিতে হয়?

শাহজালালের মাজারে মানত করলে তা সহিহ হবে কি

প্রশ্ন (২৭০৮) : আমার মামা কিছুদিন আগে একটি বিপদে পড়ে মানত করেন যে, তিনি শাহজালালের মাজারে একটি গরু দিবেন। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, মাজারের নামে কোনো কিছু মানত করা জায়েয নেই। তিনি জানতে চাচ্ছেন, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

কসমের কাফফারা স্বরূপ দশজন মিসকিনকেই দুই বেলা খাবার খাওয়াতে হবে কি

প্রশ্ন (২৬৯১) : কিছুদিন আগে আমার একটি কসম ভেঙ্গে যায়। এখন আমি তার কাফফারা স্বরূপ দশজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, প্রথম বেলা যে দশজন মিসকিনকে খাওয়াব, দ্বিতীয় বেলাও কি সেই দশজন মিসকিনকেই খাওয়াতে হবে?

আমার উপর আল্লাহর লানত- এই কথা দ্বারা কসম হবে কি

প্রশ্ন (২৬৮৭) : কিছুদিন আগে আমি একটি কাজ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই এবং বলি, যদি আমি এই কাজটি করি তাহলে আমার উপর আল্লাহর লানত। কিন্তু পরবর্তীতে আমি সেই কাজটি করে ফেলেছি। এ সম্পর্কে আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার কথার দ্বারা কসম সংঘটিত হয়ে গিয়েছিল। আপনি যেহেতু সেই কাজটি করেছেন তাই আপনার কসম ভঙ্গ হয়ে গিয়েছে। কাজেই এখন আপনাকে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আমার জানার বিষয় হল, মুয়াজ্জিন সাহেবের কথা কি সঠিক? আমার কি কসম ভঙ্গের কাফফারা দিতে হবে?