চাকরি

একদিনের জন্য চাকরির স্থানে গেলে কি মুসাফির হবে

প্রশ্ন (৬২৭৩) : আমি চাকরির সুবাদে ফ্যামিলি নিয়ে ঢাকা থাকি। আমার গ্রামের বাড়ি দিনাজপুর। আমি যদি কখনো বরিশাল যাই এবং সেখান থেকে দিনাজপুর আমার গ্রামের বাড়ি যাওয়ার সময় ঢাকায় একদিন অবস্থান করি তাহলে কি আমি মুসাফির হব?

প্রথম বেতনের অর্ধেক পারিশ্রমিক হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৭২) : আমার একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি টিউশনির তথ্য দিয়ে থাকি। টিউশনি প্রার্থী শিক্ষক ছাত্ররা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত টিউশনি খুঁজে পায়। কোনো শিক্ষক এই ওয়েবসাইটের মাধ্যমে টিউশনি খুঁজে পেলে তার সাথে আমার চুক্তি হয় এভাবে যে, তার প্রথম বেতনের অর্ধেক আমাকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি সঠিক হচ্ছে?

প্রতি মাসের অর্ধেক বেতন পারিশ্রমিক হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৭১) : আমি টিউশনি প্রার্থী শিক্ষকদেরকে ছাত্রদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে কমিশন গ্রহণ করে থাকি। তাদের সাথে চুক্তি হয় এভাবে যে, তারা আমাকে তাদের প্রতি মাসের বেতন থেকে অর্ধেক দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি বৈধ হচ্ছে?

চাকরির সুবাদে বরিশাল থাকলে মুসাফির হবে কি

প্রশ্ন (৬০৪৫) : আমার পোস্টিং বরিশালে হয়েছে। কিন্তু আমার ফ্যামিলি ঢাকা থাকে। আমি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার ঢাকা গিয়ে থাকি। জানতে চাচ্ছি, আমি বরিশালে কসর করব, নাকি পূর্ণ নামাজ পড়ব?

চাকরিদাতাদের সাথে চাকরিপ্রার্থীদের যোগাযোগ করিয়ে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯৬৫) : আমি একটি জব খোঁজার ওয়েব সাইট খুলেছি। এতে চাকরিদাতা বিভিন্ন কোম্পানীর অ্যাড দেই। চাকরিপ্রার্থীরা এতে অ্যাড দেখে কোম্পানীর সাথে যোগযোগ করে চাকরি পেয়ে থাকে। আমি এক্ষেত্রে উভয় পক্ষ থেকে নির্ধারিত হারে কমিশন নিয়ে থাকি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি বৈধ হচ্ছে?

ছাত্রদের অ্যাসাইনমেন্ট করে দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৯৪) : করোনাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। জানতে চাচ্ছি, আমি আমার ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট করে দিয়ে পারিশ্রমিক নিতে পারব কি?

বাধ্য হয়ে ঘুষ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৭৫৮) : আমি এক প্রতিষ্ঠানে কর্মরত। আমি যে পদে আছি, সেখানে চাকরি বাঁচাতে বাধ্য হয়েই ঘুষ খেতে হয়। কারণ আমার বসেরা ঘুষ নিয়ে থাকেন। জানতে চাচ্ছি, আমি বাধ্য হওয়ার কারণে কি ঘুষ গ্রহণ করতে পারব?

পেনশনের টাকা পরিত্যক্ত সম্পদের মাঝে গণ্য হবে কি

প্রশ্ন (৫৭৫৩) : সরকারি চাকরিতে সরকারের পক্ষ থেকে প্রতিমাসে সরকারি চাকুরিজীবীকে যে পেনশন দেওয়া হয় তা উক্ত ব্যক্তির মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তির মাঝে গণ্য করা হবে কি?

পেনশনের টাকা কে পাবে

প্রশ্ন (৫৭৪৯) : সরকারি চাকরিতে যে পেনশন দেওয়া, চাকরিজীবী ব্যক্তির মৃত্যুর পর উক্ত পেনশন কে পাবে? সরকারি আইন হিসেবে মৃতের স্ত্রী, নাকি তাতে ওয়ারিসরাও অংশীদার হবে?

নকল করে পাশকারী সার্টিফিকেট দেখিয়ে চাকুরি নিলে ইনকাম বৈধ হবে কি

প্রশ্ন (৫৭৪৩) : আমি নকল করে পাশ করেছিলাম। সেই সার্টিফিকেট দেখিয়ে আমি এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছি। জানতে চাচ্ছি, এতে আমার প্রাপ্ত ইনকাম হালাল হচ্ছে কি?

মদের বার বিশিষ্ট রেস্টেুরেন্টে ওয়েটারের চাকরি করা যাবে কি

প্রশ্ন (৫৩১৮) : আমি একটি রেস্টেুরেন্টে ওয়েটারের চাকরি করি। সেখানে হালাল খাবারের পাশাপাশি কাস্টমারকে মদও সরবরাহ করা হয়। তবে সেখানে প্রত্যেক ওয়েটারের নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা আছে। আমার দায়িত্ব শুধু হালাল খাবার পরিবেশন করা। যারা অমুসলিম, শুধু তারাই কাস্টমারকে মদ পরিবেশন করে থাকে। প্রশ্ন হল, সেই রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করা যাবে কি?

নাইটক্লাব বিশিষ্ট হোটেলে হাউজ কিপিংয়ের চাকরি করা যাবে কি

প্রশ্ন (৫২৮৮) : আমি একটি হোটেলে চাকরি করি। আমার দায়িত্ব হল হোটেলের রুম পরিষ্কার করা। সেই হোটেলে নাইটক্লাব আছে। তবে তার সাথে আমার চাকরির কোনো সম্পর্ক নেই। আমার ইউনিটটি সম্পূর্ণ আলাদা। প্রশ্ন হল, আমি সেখানে চাকরি করতে পারব কি?

খাবারের শর্তে নিযুক্ত কর্মচারীকে কুরবানীর মাংস খাওয়ানো যাবে কি

প্রশ্ন (৫২০৩) : আমাদের বাসায় একজন পাহারাদার নিযুক্ত করা হয়েছে এই শর্তে যে, তাকে খাবার ও ১০ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে। জানতে চাচ্ছি, উক্ত পাহারাদারকে কুরবানীর মাংস খাওয়ানো যাবে কি?

ঈদের নামাজের জন্য বেতনভুক্ত ইমাম নিয়োগ দেওয়া যাবে কি

প্রশ্ন (৫১৮৮) : আমাদের এলাকার ঈদগাহে ঈদের নামাজ পড়ানোর জন্য একজন বেতনভুক্ত ইমাম নিয়োগ দিতে চাচ্ছি। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

জেনে শুনে মিথ্যা প্রতিবেদন টাইপ করা যাবে কি

প্রশ্ন (৫১০১) : আমি এক প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বরত আছি। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় আমাকে দিয়ে তাদের প্রতিবেদন লেখায়। সে সকল প্রতিবেদনে অনেক মিথ্যা তথ্য থাকে। জানতে চাচ্ছি, ঐ সকল মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন টাইপ করে দেওয়া আমার জন্য বৈধ হচ্ছে কি?