তালাক

শাশুড়িকে লক্ষ্য করে চৌদ্দগোষ্ঠী তালাক বললে স্ত্রী তালাক হবে কি

প্রশ্ন (৫৭৮২) : জনৈক ব্যক্তি তার শাশুড়িকে লক্ষ্য করে বলল, তুই তালাক, তোর চৌদ্দগোষ্ঠী তালাক। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?

বিয়ের পর একত্রে না থেকে তালাক দিলে পুনরায় বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৭৬৩) : আমার চাচাত বোনের কিছুদিন আগে এক ছেলের সাথে বিয়ে হয়। কিন্তু তাদের মাঝে কোনো নির্জনবাস হয়নি। এর আগেই পারিবারিক সমস্যার কারণে স্বামী তাকে এক তালাক দিতে বাধ্য হয়। পরবর্তীতে চাচাত বোন এবং তার সাবেক স্বামী পালিয়ে গিয়ে পুনরায় বিয়ে করে। জানতে চাচ্ছি, তাদের বিয়ে শুদ্ধ হয়েছে কি?

বাবার বাড়ি চলে যাও- একথার দ্বারা তালাক পতিত হবে কি

প্রশ্ন (৫৭৫৯) : জনৈকা নারী তার স্বামীর কাছে তালাকের আবদার করেছে। সে প্রেক্ষিতে স্বামী তাকে বলেছে, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক পতিত হবে কি?

শ্যালিকাকে বিয়ে করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (৫৬৯৩) : আমাদের গ্রামের এক ব্যক্তি গোপনে তার শ্যালিকাকে বিয়ে করেছে। তার স্ত্রী এখনও তার সংসার করছে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি তার শ্যালিকাকে বিয়ে করার কারণে তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

বিয়ের আগের তালাক বিয়ের পর পতিত হবে কি

প্রশ্ন (৫৬৭৭) : জনৈক ব্যক্তি তার হবু স্ত্রীকে রাগের মাথায় বলেছে, তুমি বিয়ের আগে অমুক জায়গায় গেলে বিয়ে করার সাথে সাথে তালাক। জানতে চাচ্ছি, এক্ষেত্রে বিয়ে করলে কোনো সমস্যা হবে কি?

বিয়ের আগে তালাকের কথা বললে কোনো তালাক হয় কি

প্রশ্ন (৫৬৭৪) : আমার এক আত্মীয় তার হবু স্ত্রীকে বলেছে, তুমি যদি বিয়ের আগে আমাদের বাসায় আসো তাহলে বিয়ের পর তুমি তালাক। এখন তার হবু স্ত্রী যদি বাসায় আসে তাহলে কোনো তালাক হবে কি?

দুইজন সাক্ষীর উপস্থিতিতে কাবিননামায় সাইন করলে বিয়ে হবে কি

প্রশ্ন (৫৫০৮) : জনৈক ব্যক্তি কাজি অফিসে গিয়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে কাবিননামায় শুধু সাইন করে। মৌখিকভাবে কিছুই বলেনি। জানতে চাচ্ছি, এভাবে শুধু সাইন করার দ্বারা বিয়ে শুদ্ধ হবে কি?

ঘরে প্রবেশের সাথে তালাককে যুক্ত করলে কয় তালাক পতিত হবে

প্রশ্ন (৫৪৯৮) : আমার এক বন্ধু ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রীকে বলে তুমি যদি আমার ঘরে প্রবেশ কর তাহলে তালাক। জানতে চাচ্ছি, স্ত্রী তার ঘরে প্রবেশ করলে কয় তালাক পতিত হবে?

ঘরে ঢুকলে তালাক বলার দ্বারা কি পরবর্তীতে ঢুকলে তালাক পতিত হবে

প্রশ্ন (৫৪৯৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলেছে, তুমি যদি ঐ ঘরে (নির্দিষ্ট একটি ঘর) প্রবেশ কর তাহলে তুমি তালাক। জানতে চাচ্ছি, স্ত্রী যদি তাৎক্ষণিক প্রবেশ না করে পরবর্তীতে কোনো এক সময় প্রবেশ করে তাহলে তালাক হবে কি?

শুধু সাইন করলে কয় তালাক পতিত হবে

প্রশ্ন (৫৪৫৯) : স্বামী তালাকনামায় সাইন করার সময় মুখে তালাকের কথা উচ্চারণ করেনি। মনে তালাকের নিয়তও ছিল না। জানতে চাচ্ছি, এতে তালাক পতিত হবে কি? পতিত হলে কয় তালাক?

মৃত্যু থেকে বাঁচানোর জন্য সাইন করলে তালাক হবে কি

প্রশ্ন (৫৪৩৯) : কিছুদিন আগে আমি পালিয়ে বিয়ে করি। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্ত্রীকে জিম্মি করে আমাকে হুমকি দেয় যে, আমি যদি তালাকনামায় সাইন না করি তাহলে আমার স্ত্রীকে হত্যা করে ফেলবে। স্ত্রীর প্রাণ রক্ষার্থে আমি সাইন করি। কিন্তু আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না এবং মুখেও কিছু বলিনি। জানতে চাচ্ছি, সাইন করার কারণে কি তালাক হয়েছে?

মুখে না বলে শুধু কাগজে সাইন করলে তালাক হবে কি

প্রশ্ন (৫৪৩১) : স্বামী স্ত্রীর পরস্পর ঝগড়ার এক পর্যায়ে কাজি অফিসে গিয়ে ডিভোর্স পেপার রেডি করতে বলে। পেপার রেডি হলে স্ত্রী সাইন করে চলে যায়। স্বামী যখন সাইন করে তখন সে মুখে তালাকের উচ্চারণ করেনি। তার মনে তালাক দেওয়ার নিয়তও ছিল না। প্রশ্ন হল, শুধু সাইনের দ্বারা কি তালাক হবে?