তালাক

তালাকে রজয়ীর ইদ্দত পালন করবে নাকি চার মাস দশদিন

প্রশ্ন (৬০৫৭) : জনৈকা নারী তালাকে রজয়ীর ইদ্দত পালনরতা ছিল। সে অবস্থায়ই তার স্বামী মারা যায়। জানতে চাচ্ছে, সে এখন কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি চার মাস দশদিন?

খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী অনাদায়ী মোহরের হকদার হবে কি

প্রশ্ন (৬০৪৪) : বিয়ের সময় আমার মোহর ছিল ২ লক্ষ টাকা। আমার স্বামী এক লক্ষ টাকা পরিশোধ করেছেন। এখন আমি তার সাথে খোলা করতে চাচ্ছি। প্রশ্ন হল, অনাদায়ী মোহর কি আমি দাবি করতে পারব?

এক তালাকের নিয়তে দুইবার তালাক দিলাম বললে কয় তালাক হবে

প্রশ্ন (৬০৩১) : জনৈক ব্যক্তি ঝগড়ার সময় স্ত্রীকে লক্ষ্য করে বলে, তালাক দিলাম, তালাক দিলাম। তবে এর দ্বারা সে এক তালাকের নিয়ত করেছে। দ্বিতীয়বার বলার দ্বারা তালাকের বিষয়টি স্পষ্টকরণ উদ্দেশ্য ছিল। পরবর্তীতে পুনরায় ঝগড়া হলে আরো এক তালাক দেয়। জানতে চাচ্ছি, বর্তমানে কয় তালাক পতিত হয়েছে?

অন্যত্র বিয়ে বসার পর নিখোঁজ স্বামী ফিরে এলে কী করবে

প্রশ্ন (৫৯৩৬) : আমাদের গ্রামের এক নারীর স্বামী প্রবাসে ১০ বছর যাবৎ নিখোঁজ ছিল। এ কারণে উক্ত নারী অন্যত্র বিয়ে বসে। কিছুদিন আগে সেই নারীর প্রথম স্বামী ফিরে আসে। জানতে চাচ্ছি, উক্ত নারী এখন কী করবে?

‘মোবাইল কেটে দিলে তালাক’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৯৩৩) : মোবাইলে ঝগড়া চলাকালে স্ত্রী বারবার মোবাইলের কল কেটে দিচ্ছিল। তাই স্বামী রাগান্বিত হয়ে বলে, আরেকবার মোবাইল কেটে দিলে তালাক। স্ত্রী সাথে সাথেই মোবাইল কেটে দেয়। জানতে চাচ্ছি, এতে তালাক হবে কি? উল্লেখ্য, এক্ষেত্রে স্বামীর মনে তালাকের কোনো নিয়ত ছিল না। ভয় দেখানো উদ্দেশ্য ছিল।

স্ত্রীকে না ছাড়ার কারণে পিতার বদদোয়া কবুল হবে কি

প্রশ্ন (৫৯২৩) : আমার শ্বশুরের সাথে আমার পিতার দ্বন্দ্ব হওয়ার কারণে আমার পিতা আমার স্ত্রীকে তালাক দিতে বলছেন। কিন্তু আমার স্ত্রী খুব ভালো। এই দ্বন্দ্বে তার কোনো দখল নেই। শরয়ি দৃষ্টিকোণ থেকেও তার মাঝে কোনো দোষ খুঁজে পাইনি। তাই আমি আমার স্ত্রীকে তালাক না দেওয়ার কারণে আমার পিতা আমাকে বদদোয়া দিচ্ছেন। জানতে চাচ্ছি, উক্ত বদদোয়া কি কবুল হবে?

নারীদের এক রুকুন আদায় পরিমাণ কান খোলা থাকলে নামাজ হবে কি

প্রশ্ন (৫৯০৫) : আমি একদিন নামাজ পড়ছিলাম। দাঁড়ানো অবস্থায় অনিচ্ছায় কান চুলকাতে চুলকাতে কান অনাবৃত হয়ে যায়। অনাবৃত থাকা অবস্থায় রুকু আদায় করি। রুকুতে থেকে উঠে পুনরায় কান ঢেকে ফেলি। জানতে চাচ্ছি, এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হয়েছে?

তালাকের সাথে শর্তযুক্ত কাজটি একাধিকবার করলে কয় তালাক পতিত হবে

প্রশ্ন (৫৮৯৯) : আমার এক বন্ধু রাগ করে তার স্ত্রীকে বলেছে, তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তাহলে তালাক। এ কথা বলার পরও তার স্ত্রী তার বাবার বাড়ি চারবার গিয়েছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে কয় তালাক পতিত হবে?

সন্তান শ্বেত রোগী হওয়ার আশংকায় তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৫৩) : আমার স্বামী শ্বেত রোগে আক্রান্ত। তার ভাইয়েরাও একই রোগে আক্রান্ত। ফলে তাদের সন্তানগুলোও শ্বেত রোগে আক্রান্ত হয়েছে। আমার এখনো সন্তান হয়নি। আমি আশংকা করছি আমার সন্তানও শ্বেত রোগে আক্রান্ত হবে। তাছাড়া শ্বেত রোগের কারণে স্বামীর কাছে যেতে আমি অস্বস্তিবোধ করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমি কি তালাক চাইতে পারব?

স্ত্রীর তালাকের কথার প্রেক্ষিতে ‘যাও দিলাম’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮৫২) : স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বলল, যাও দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

স্ত্রী নেই- এ কথা বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে

প্রশ্ন (৫৮৫০) : জনৈক ব্যক্তি এক মজলিসে মিথ্যা বলেছে যে, তার কোনো স্ত্রী নেই। অথচ সে বিবাহিত। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যা বলার কারণে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?

বারবার তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮৩৫) : জনৈক ব্যক্তির সাথে তার স্ত্রীর ঝগড়া হলেই সে বলে তোকে তালাক দিয়ে দিব। জানতে চাচ্ছি, এভাবে বারবার তালাক দিয়ে দিব বললে তালাক হবে কি?

পাত্র খুঁজে পেলে তালাক দিব- এ কথা বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮২৭) : আমার বন্ধুর স্ত্রী তার কাছে তালাক চাইলে সে বলে, যদি তুমি পাত্র খুঁজে পাও তাহলে তোমাকে তালাক দিব। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

নতুন ঘরে ইদ্দত পালন করা যাবে কি

প্রশ্ন (৫৮২৫) : একই বাড়িতে আমার স্বামীর দু’টি ঘর। একটি নতুন। আরেকটি পুরাতন। পুরাতন ঘরটি আমি স্বামীসহ থাকতাম। নতুন ঘরে আমার ছেলে তার ওয়াইফ নিয়ে থাকে। কিছুদিন আগে আমার স্বামীর মৃত্যু হয়। পুরাতন ঘরে একা একা ইদ্দত পালন করতে ভয় পাচ্ছি। জানতে চাচ্ছি, আমি কি নতুন ঘরে ইদ্দত পালন করতে পারব?

নিয়ত ছাড়া মায়ের মত বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮২৪) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া চলাকালে তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে, তুই আমার মায়ের মত। তাহলে কি এর দ্বারা তালাক হবে? উল্লেখ্য, উক্ত কথা বলার সময় তার তালাক বা ভিন্ন কোনো নিয়ত ছিল না।