নামাজ সংক্রান্ত অন্যান্য

ক্লাবের বারান্দায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪০৯৯) : আমাদের এলাকায় একটি ক্লাব আছে। যেখানে বিভিন্ন সময় বিভিন্ন দিবস উপলক্ষ্যে নাচ-গানসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানতে চাচ্ছি, এমন একটি ক্লাবের বারান্দায় নামাজের আয়োজন করা যাবে কি?

আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪০৮৩) : আমাদের মসজিদে একজন বৃদ্ধ লোক রয়েছেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, তবে দাঁড়িয়ে নামাজ পড়লে কিছুটা কষ্ট হয়। এ কারণে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়াতে সক্ষম থাকার পরও কি আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে?

সময় চলে যাওয়ার আশংকায় তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (৪০৮০) : একদিন ফজরের সময় আমার গোসলের প্রয়োজন দেখা দেয়। কিন্তু নামাজের সময় সংকীর্ণ থাকায় আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি হয়েছিল?

সূর্য উদিত হওয়ার আগে ফজরের সুন্নত পড়া যাবে কি

প্রশ্ন (৪০৬৮) : আমি একদিন মসজিদে গিয়ে দেখি ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এ কারণে ফজরের দুই রাকাত সুন্নত না পড়েই ইমামের সাথে নামাজে দাঁড়িয়ে যাই। পরবর্তীতে নামাজ শেষ করে সূর্য উদিত হওয়ার আগেই সুন্নত পড়ে নেই। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি সঠিক হয়েছে?

ফাঁসির আসামীর দুই রাকাত নামাজের কোনো শরয়ি দলিল আছে কি

প্রশ্ন (৪০৫২) : বর্তমানে দেখা যায়, কোনো বন্দীর ফাঁসির আদেশ হলে সে ফাঁসির আগে দুই রাকাত নামাজ পড়ে থাকে। জানতে চাচ্ছি, এই নামাজের শরয়ি কোনো ভিত্তি আছে কি?

নিজের উপর ভরসা থাকার পর উঠতে না পারলে কি গুনাহ হবে

প্রশ্ন (৩৯৮৮) : ঘুম থেকে উঠার ব্যাপারে আমার নিজের উপর ভরসা আছে। আমি প্রতিদিন ফজরে ঘুম থেকে যথা সময়ে উঠে পড়ি। এ কারণে, কোনো মাধ্যমের ব্যবস্থা রাখিনি। কিন্তু একদিন ঘুম এত প্রবল ছিল যে, ফজরের আজানের সময় আর সজাগ পাইনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?

আসর পড়া অবস্থায় আজান দিলে নামাজ হবে কি

প্রশ্ন (৩৯৮৭) : একদিন কোনো এক কারণে আসরের নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়। তৃতীয় রাকাত শেষ হওয়ার সাথে সাথে মাগরিবের আজান হয়ে যায়। তারপরও আমি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের আসরের নামাজ হয়েছিল কি?

আজানের সময় ঘুম প্রবল হয়ে গেলে কি গুনাহ হবে

প্রশ্ন (৩৯৮৬) : একদিন আমি ফজরের আজানের সময় জাগ্রত হয়ে যাই। কিন্তু অনিচ্ছাকৃত ঘুম এত প্রবল হয়ে যায় যে, আমার সেদিনের ফজরের নামাজ কাযা হয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?

বেহুঁশ হলে অজু ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৩৮৪৪) : কিছুদিন আগে আমি অজু করার পর অসুস্থতার কারণে বেহুঁশ হয়ে যাই। কিছুক্ষণ পরই হুঁশ চলে আসে। পুনরায় নতুন অজু না করেই আসরের নামাজ পড়ি। এক ব্যক্তি বলল, ঐ অবস্থায় আমার আবার নতুন করে অজু করার প্রয়োজন ছিল। কারণ, বেহুঁশ হলে অজু ভেঙ্গে যায়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

অন্ধকারে নামাজ পড়লে কি মাকরূহ হবে

প্রশ্ন (৩৭২৭) : এলাকার এক মুরব্বী বললেন, অন্ধকারে নামাজ পড়া ঠিক নয়। কারণ এতে নামাজটি কারাহাতের সাথে আদায় হবে। জানতে চাচ্ছি, উক্ত মুরব্বীর কথা কি সঠিক? অন্ধকারে নামাজ পড়া কি মাকরূহ?

কদরের নামাজ নামে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (৩৬৪৫) : এ বছর আমি এক মসজিদের ইমাম হয়েছি। রমজানেরে শেষ দশকে তারাবি শেষ করার পর বেতেরের নামাজ পড়িয়ে ফেলি। নামাজ শেষে মুসল্লীরা বলতে থাকে, কদরের নামাজ কেন পড়ালেন না? আগের ইমাম সাহেব তো রমজানের শেষ দশকে তারাবি ও বেতেরের মাঝে দুই রাকাত কদরের নামাজ পড়াতেন। জানতে চাচ্ছি, কদরের নামাজ নামে কোনো আছে কি?

ফজরের সময় কাযা নামাজ পড়া যায় কি

প্রশ্ন (৩৫৩৮) : আমি শুনেছি, ফজরের সময় ফজরের আগে দুই রাকাত সুন্নত ব্যতিত অন্য কোনো নামাজ পড়া যায় না। প্রশ্ন হল, সে সময় কাযা নামাজ আদায় করা যাবে কি?