নামাজ সংক্রান্ত অন্যান্য

ইমাম সাহেব মেহরাবে না দাঁড়ালে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (৪৫৯৮) : আমাদের মসজিদে ইমাম সাহেব সাধারণ মেহরাব থেকে এক কাতার পেছনে দাঁড়ান। তবে জুমার দিন মেহরাবে দাঁড়ান। প্রশ্ন হল, এই যে ইমাম সাহেব এক কাতার পেছনে দাঁড়াচ্ছেন এতে কোন সমস্যা আছে কি?

ঘুম থেকে উঠে স্রাব দেখলে ইশার নামাজ কাযা করতে হবে কি

প্রশ্ন (৪৫২৫) : কোন মহিলা যদি রাতের বেলা ইশার নামাজ না পড়ে শুয়ে পড়ে, পরবর্তীতে ঘুম থেকে উঠে স্রাব দেখতে পায় তাহলে কি তার ইশার নামাজ কাযা করতে হবে?

সামনের কাতারে জায়গা না পেলে কী করবে

প্রশ্ন (৪৪৩৬) : আমি একদিন মসজিদে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে। সামনের কাতারে ফাঁকা না থাকায় দ্বিতীয় কাতারে আমি একাই দাঁড়াই। আমার প্রশ্ন হল, সেই মুহূর্তে আমার করণীয় কী ছিল?

ইমামের আগে রুকু থেকে দাঁড়ালে নামাজ হবে কি

প্রশ্ন (৪৪২৩) : আমি একদিন ইমামের পিছনে নামাজরত অবস্থায় ইমামের আগেই রুকু থেকে দাঁড়িয়ে যাই। এরপর ইমাম সাহেব দাঁড়ান। আমার প্রশ্ন হল, উক্ত কারণে কি আমার নামাজ নষ্ট হয়েছিল?

পিঠের উপর সেজদা দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৮৯) : আমাদের গ্রামের মসজিদ ছোট। লোকদের স্থান সংকুলান হয় না। একদিন জুমআর সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সবাই মসজিদে ঢুকে যায়। সকলের স্থান না হওয়ায় ইমাম সাহেব প্রত্যেককে বলেন সামনের মুসল্লীর পিঠে সেজদা দিতে। প্রশ্ন হল, ইমাম সাহেবের উক্ত বক্তব্যটি কি সঠিক হয়েছিল?

নামাজে মোবাইল বেজে উঠলে কী করবে

প্রশ্ন (৪৩৩৪) : আমি একদিন নামাজের আগে মোবাইলের রিংটোন বন্ধ করতে ভুলে যাই। ফলে নামাজে মোবাইল বেজে উঠে। ঐ মুহূর্তে না দেখে এক হাত দিয়েই মোবাইলটি বন্ধ করে দেই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নষ্ট হয়ে গিয়েছে? ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

ওয়াক্ত হওয়ার আগে সুন্নত নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪১৪৩) : ওয়াক্ত হওয়ার আগে সুন্নত নামাজ পড়লে আদায় হবে কি? যেমন, আমি যদি ফজরের ওয়াক্তের আগে ফজরের দুই রাকাত সুন্নত পড়ে ফেলি তাহলে তা ফজরের সুন্নত হিসেবে গণ্য হবে কি?

আজানের আগে সুন্নত পড়া যাবে কি

প্রশ্ন (৪১৩৫) : আমি ফজরের সময় মসজিদে আগে যাই। কখনো কখনো এমন হয় যে, ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফজরের আজানের আগেই আমি ফজরের সুন্নত পড়ে নেই। দশ থেকে পনের মিনিট পর মুয়াজ্জিন সাহেব আজান দেন। জানতে চাচ্ছি, ওয়াক্ত হওয়ার পর আজানের আগে সুন্নত পড়া যাবে কি?

নামাজে প্রেমিকার কথা মনে পড়লে গুনাহ হবে কি

প্রশ্ন (৪১১০) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিন্তু তার সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। কারণ, আমি জেনেছি, ইসলামে বিবাহ বহির্ভুত প্রেমের সম্পর্ক হারাম। যেহেতু তার সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক ছিল, মাঝে মাঝে তার কথা স্মরণ হয়। এমনকি নামাজের মাঝেও। জানতে চাচ্ছি, নামাজে তার কথা মনে হলে কি গুনাহ হবে?

নামাজে ইমাম সাহেবদের ক্রন্দন কি শরিয়ত সম্মত

প্রশ্ন (৪১০৮) : কিছু কিছু ইমাম সাহেবদেরকে দেখা যায় তারা নামাজে ক্রন্দন করে থাকেন। কেউ কেউ তো ক্রন্দনের কারণে সামনে কেরাতই পড়তে পারেন না। জানতে চাচ্ছি, তাদের এ ক্রন্দন কি শরিয়ত সম্মত?