নামাজ সংক্রান্ত অন্যান্য

ফজরের নামাজে আওসাতে মুফাসসাল পড়লে কি নামাজ হবে না

প্রশ্ন (৭৬০৪) : আমার এক বন্ধু বলল, ফজরের নামাজে আওসাতে মুফাসসাল পড়লে নামাজ হবে না। বরং তিওয়ালে মুফাসসাল পড়তে হবে। তার কথা সঠিক হলে তো আমাদের অনেকেরই নামাজ হচ্ছে না। সঠিকটা জানতে চাই।

নিজ কানে না শুনলে কি কেরাত হবে না

প্রশ্ন (৭৫৯৬) : মাগরিবের নামাজে তো আমরা আস্তে পড়ি। এ ধরনের যে নামাজগুলো আছে সেগুলোতে আমাদেরকে কতটুকু আওয়াজ করে কেরাত পড়তে হবে? নিজ কানকে না শুনালে কি নামাজ হবে না?

নামাজে কি কেরাত নিজ কানকে শুনাতে হবে

প্রশ্ন (৭৫৯৩) : আমি তো যখন নামাজে আস্তে কেরাত পড়ি তখন নিজ কানকে শুনিয়ে পড়ি না। আমার এক বন্ধু বলল, এভাবে কেরাত পড়লে নাকি কেরাত হবে না। তার কথাটি কি সঠিক?

কার কল সেটা দেখে মোবাইল বন্ধ করা কি আমলে কাসীরের অন্তর্ভুক্ত

প্রশ্ন (৭৫৭৫) : নামাজে কল আসলে যদি কার কল সেটা দেখার জন্য এক হাতে মোবাইল নিয়ে দেখি অতঃপর বন্ধ করি তাহলে কি তা আমলে কাসীরের অন্তর্ভুক্ত হবে?

একাকী নামাজ পড়ার সময় কতটুকু আওয়াজে কেরাত পড়তে হয়

প্রশ্ন (৭৪১৪) : একাকী ব্যক্তি কোন কোন নামাজে জোরে কেরাত পড়তে পারবে? জোরে পড়লে কেরাত কতটুকু আওয়াজে পড়তে হবে? কেউ বলেন, এমন ভাবে কেরাত পড়তে হবে যাতে নিজ কানে শুনতে পায়। কিন্তু এতে তো মসজিদের অন্যান্য মুসল্লিদের নামাজে সমস্যা হবে।

মৃত ব্যক্তির নামাজের কাফফারা আদায়ে কোনো উপকার আছে কি

প্রশ্ন (৭৩৮৪) : আমার পিতা মৃত্যুর পূর্বে প্রায় দুই বছর অসুস্থ ছিলেন। এই দুই বছর তাকে হুইল চেয়ারে বসিয়ে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পায়খানা-পেশাব ও গোসল করানো হত। এ অবস্থায় অনেক সময় তার জ্ঞান থাকতো আবার কখনো থাকতো না। নামাজ নিয়মিত পড়তে পারতেন না। মৃত্যুর সময় তিনি আমাদেরকে তারা নামাজের কাফফারা আদায়ের অসিয়তও করে যায়নি। এখন আমাদের জন্য কি তার নামাজের কাফফারা আদায় করতে হবে?

পিছনের কাজা নামাজ আদায় করার পর পুনরায় কি সাহেবে তারতিব হওয়া যাবে

প্রশ্ন (৭৩৫৪) : আমি বালেগ হওয়ার পর থেকে দীর্ঘদিন নামাজ পড়িনি। পরবর্তীতে তাবলীগে যাওয়ার পর এখন নিয়মিত নামাজ পড়ি। এবং হিসেব করে পিছনে ছুটে যাওয়া নামাজগুলোর কাজা আদায় করি। এখন আমার প্রশ্ন হলো, আমি কি পুনরায় সাহেবে তারতিব (যার বিতর ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ ছুটেনি) হব? যদি সাহেবে তারতিব হই,তাহলে পরবর্তীতে কোন সময় দশ বা তার চেয়ে বেশী ওয়াক্ত নামাজ ছুটে গেলে, সে নামাজগুলোর কাজা আদায় করে আমি আবার সাহেবে তারতিব হিসাবে গণ্য হব কি?

ইমামের কেরাত অশুদ্ধ হলে ঘরে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭২৬৭) : আমাদের মসজিদের ইমাম সাহেবের কেরাত একেবারেই অশুদ্ধ। নামাজই সহিহ হবে না এমন। তাই আমি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ি। আমার কাজটি কি ঠিক হচ্ছে?

মায়ের পিছনে নামাজ পড়ার দ্বারা নামাজ কি আদায় হবে

প্রশ্ন (৭২৩৪) : আজকে জোহরের নামাজ আমি ঘরে পড়েছি। ঘরে পড়তে গিয়ে দেখি, আমার আম্মা নামাজ পড়ছেন। তখন আমি তার পিছনে ইকতেদা করে তার সাথে জোহরের নামাজ পড়েছি। আমার কি জোহরের নামাজ আদায় হয়েছে?