Feature

নামাজে সমস্যা দেখা দিলে কী বলে সতর্ক করবে

প্রশ্ন (৭৫৯৫) : ইমাম সাহেবের নামাজে কোন সমস্যা দেখা দিলে কী বলে তাকে সতর্ক করা হবে?

প্রশ্ন

ইমাম সাহেবের নামাজে কোন সমস্যা দেখা দিলে কী বলে তাকে সতর্ক করা হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাজে ইমাম সাহেবের ভুলের কারণে সতর্ক করার প্রয়োজন হলে সুবহানাল্লাহ বলে সতর্ক করবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ

‘নামাজে কোন সমস্যা দেখা দিলে যেন সুবহানাল্লাহ বলে।’ [সহিহ বুখারি, হাদিস: ১২১৮]

আলমাবসূত ১/২০০; মুহীতুল বুরহানী ২/২১৩; শরহুল মুনইয়া ৪৪৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন