প্রশ্নোত্তর

ফিতরা কখন আদায় করতে হয়

প্রশ্ন (১১৫) : আমি সাধারণত ঈদুল ফিতরের নামাজের পর ফিতরা আদায় করি। এটি কি সঠিক পদ্ধতি? ফিতরা আদায়ের শুরু এবং শেষ সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

ফিতরার পরিমাণ কত

প্রশ্ন (১১৪) : পত্রিকা দেখে সাধারণত আমরা সদকায়ে ফিতরের পরিমাণ নির্ধারণ করে থাকি। ফিতরার পরিমাণ সম্পর্কে ইসলামের সঠিক ব্যাখ্যা জানতে চাই। তা কি খাদ্য দিয়েই দেয়া বাধ্যতামূলক?

যাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করা

প্রশ্ন (১১৩) : যাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ বা জনকল্যাণমূলক কোনো কাজ কি করা যাবে? যেমন-সেতু নির্মাণ, নদী খনন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন ইত্যাদি। জানিয়ে বাধিত করবেন।

গ্রহণযোগ্য কারণে রোজা ভঙ্গ করলে কি দিনের বাকি অংশে পানাহার থেকে বিরত থাকা আবশ্যক

প্রশ্ন (১১১) : আপনাদের পূর্বের এক প্রশ্নের উত্তরের মাধ্যমে রোজা ভঙ্গের গ্রহণযোগ্য ওজরসমূহ জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দ্বীনের এ খেদমত আঞ্জাম দেয়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমার আজকের প্রশ্ন হলো, দিনের শুরুতে বা মাঝে উক্ত গ্রহণযোগ্য কোনো কারণে যদি আমি রোজা ভঙ্গ করি, তাহলে কি দিনের বাকি অংশে আমার জন্য পানাহার থেকে বিরত থাকা আবশ্যক?

অনিচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে ফেললে কি দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকা আবশ্যক

প্রশ্ন (১১০) : কেউ যদি অনিচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে তাহলে কি তার তার জন্য দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকা আবশ্যক?

পবিত্রতা অর্জনের জন্য পানি ও ঢিলা উভয়টি ব্যবহার করা কি জরুরি

প্রশ্ন (১০৮) : পেশাব-পায়খানা থেকে পবিত্রতা অর্জনের সময় পানি ও ঢিলা উভয়টি ব্যবহার করতে হবে নাকি যে কোনো একটি ব্যবহার করলেই পবিত্রতা অর্জন হয়ে যাবে? দলিল সহকারে উল্লেখ করলে উপকৃত হতাম।

অমুসলিমদের ব্যবহার করা পাত্রে মুসলিমদের খাবার খাওয়া কি বৈধ

প্রশ্ন (১০৫) : আমি আমেরিকাতে থাকি। কাজের প্রয়োজনে অনেক সময় বাহিরের রেস্টুরেন্টে খেতে হয়। ঐসকল রেস্টুরেন্টের অধিকাংশ গ্রাহকই অমুসলিম। তাদের ব্যবহার করা পাত্রেই আমাদেরকে খাবার পরিবেশন করা হয়। এ ধরনের রেস্টুরেন্টে খাওয়া কি আমাদের জন্য বৈধ হবে ?

সর্বদা পেশাব বের হলে নামাজ কিভাবে পড়বে

প্রশ্ন (১০৪) : আমি সর্বদা প্রসাবজনিত রোগে আক্রান্ত। প্রস্রাবের বেগ না থাকলেও চলাফেরার সময় সর্বদা আমার অল্প অল্প করে প্রস্রাব বের হতে থাকে। এ অবস্থায় আমি কীভাবে নামাজ আদায় করতে পারি?

কাদেরকে যাকাত ও ফেতরা দেওয়া যাবে না

প্রশ্ন (১০৩) : কাদেরকে যাকাত দেয়া যাবে না? এ বছর আমি আমার দাদাকে যাকাত দেয়ার নিয়ত করেছি। দাদাকে যাকাত দিলে কি ইসলামে দৃষ্টিতে কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে এমন আর কাকে কাকে যাকাত দেয়া যাবে না, তার বিস্তারিত জানালে উপকৃত হতাম।

অধীনস্থদের পক্ষ থেকে কি ফেতরা আদায় করতে হবে

প্রশ্ন (১০২) : আমার ২ টি নাবালক একটি সাবালক সন্তান রয়েছে। এছাড়াও বাসায় আমার স্ত্রী ও একজন বেতনভুক্ত কাজের মেয়ে রয়েছে। এ অবস্থায় আমাকে কয়জনের ফেতরা আদায় করতে হবে?

দাওয়াতের অনুরোধে রমজানের কাযা রোযা ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (১০০) : আমি রমজানের একটি কাযা রোযা পালন করছিলাম। ইতোমধ্যে দুপুরের দিকে এক ঘনিষ্ঠ আত্মীয় আমাকে তার বাড়িতে দাওয়াত দিলে তার অনুরোধে আমি রোযা ভেঙ্গে ফেলি। আমার কাজটি কি বৈধ হয়েছে?

চার রাকাতি নফল নামাজের প্রথম বৈঠকে কি তাশাহহুদের পর দুরুদ শরিফ পড়বে

প্রশ্ন (৯৭) : নফল নামাজের প্রথম বৈঠকে তাশাহহুদের পর কি দুরুদ শরিফ পড়তে হয়? অন্যান্য নামাযের তুলনায় নফল নামাজের মধ্যে আর কী কী পার্থক্য আছে?

বিয়ের পূর্বে কনে দেখা যাবে কি

প্রশ্ন (৯৬) : আমি খুব সম্প্রতি বিয়ে করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। কথাবার্তা প্রায় পাকাপাকি। এখন আমি কি পাত্রী বা কনেকে দেখতে পারব কিংবা সে কি আমাকে দেখতে পারবে?