প্রশ্নোত্তর

মসজিদের প্রবেশের দোয়া কোথায় পড়বে

প্রশ্ন (১৩৪) : বর্তমানে অনেক মসজিদে মূল মসজিদের বাইরে বড় বারান্দা বা চত্বর থাকে। কোনো কোনো মসজিদ থাকে মার্কেটের দোতলায়। এখন প্রশ্ন হল, মসজিদে প্রবেশের দোয়া কোনস্থানে পড়তে হবে?

শহরের বাথরুমগুলোতে অযু-গোসলের দোয়া কোন সময় পড়বে

প্রশ্ন (১৩৩) : বর্তমানে প্রায় জায়গায়ই গোসল খানা ও টয়লেট একই সাথে থাকে। টয়লেটের জন্য একটি পানির ট্যাপ এবং গোসল ও অন্যান্য কাজের জন্য আলাদা পানির ট্যাপ থাকে। আর সেই জায়গাগুলো সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। এ অবস্থায় এরূপ গোসলখানায় অযু-গোসলের দোয়া কীভাবে পড়বে?

সাপ্লাইয়ের পানি দিয়ে অযু-গোসল করার বিধান

প্রশ্ন (১৩১) : আপনাদের হয়তো জানা আছে যে, ঢাকা শহরের সাপ্লাই করা পানির স্বাদ ও রং কোনো কোনো সময় সামান্য ঘোলাটেও হয় এবং সামান্য দুর্গন্ধ লাগে। এই পানি দ্বারা অযু গোসল করা কি বৈধ হবে? শহরে এর বিকল্প কোনো পানির ব্যবস্থাও নেই। এ ব্যাপারে বিস্তারিতভাবে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: 

প্রশ্ন (১৩০) : ইহরামের কাপড় এবং ইহরাম অবস্থায় ব্যবহৃত অন্যান্য কাপড় ইত্যাদি হুইল পাউডার বা এ ধরনের কোনো সাবান অথবা পাউডার দ্বারা ধুয়ে ব্যবহার করা যাবে কি না?

অন্যের পক্ষ থেকে নফল ইবাদত করার সময় কি তার পক্ষ থেকে নিয়ত করতে হবে না পরে করলেও হবে

প্রশ্ন (১২৯) : কারো পক্ষ থেকে নফল তাওয়াফ বা নফল উমরা আদায় করলে কাজটি করার সময় যার পক্ষ থেকে আদায় করা হবে তার পক্ষ থেকে নিয়ত করা জরুরি? না পরবর্তীতে নিয়ত করলেও যথেষ্ট হবে?

বদলি হজ্ব করার সময় প্রতিটি কাজে যার পক্ষ থেকে হজ্ব করা হচ্ছে তার পক্ষ থেকে নিয়ত করা লাগবে কি না

প্রশ্ন (১২৮) : বদলি হজ্ব করার সময় ইহরামসহ প্রতিটি কাজেই যার পক্ষ থেকে হজ্ব করা হচ্ছে তার পক্ষ থেকে নিয়ত করতে হবে কি না?

অপরকে দেয়া ঋণের সম্পদের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১২৫) : প্রতি বছর আমার বেশ কিছু টাকা আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধবের হাতে গচ্ছিত থাকে। বিভিন্ন সময় আমি তাদেরকে সেগুলো ঋণ হিসেবে দেই। আমি জানতে চাচ্ছি, ঋণ হিসেবে দেয়া উক্ত টাকাগুলোর উপর কি আমার যাকাত আদায় করতে হবে?

অধিক সওয়াব অর্জনের আশায় রমজান পর্যন্ত যাকাত আদায় বিলম্ব করা যাবে কি

প্রশ্ন (১২৪) : আমার যাকাতের নেসাবের বছর পূর্ণ হয় ‘জুমাদাল আখেরা’ মাসে। কিন্তু আমি সাধারণত রমজান মাসে যাকাত আদায় করে থাকি। আমার ধারণা রমজান মাসে যাকাত আদায় করলে অধিক সওয়াব অর্জন করা যায়। এভাবে দুই মাস বিলম্বে যাকাত আদায় করলে শরিয়তের দৃষ্টিতে কি কোনো অসুবিধা আছে?

রাতে রোজার নিয়ত করা কি জরুরি

প্রশ্ন (১২৩) : আজ ৩রা রমজান। গত রাতে ঘুমানোর সময় আমি রোজার নিয়ত করতে ভুলে যাই। আজ সকাল ৫ টার পর যখন জাগ্রত হই, তখন রোজার কথা স্বরণ হয়। আমি মনে মনে বলে নিলাম যে “আজ আমি রোজা রাখবো”। এরপর কোনো কিছু পানাহার না করে সারা দিন কাটিয়ে দেই। উপরোক্ত বিবরণ অনুযায়ী আমার রোজা কি সঠিক হয়েছে?

দাওয়াতের অনুরোধে নফল রোজা ভাঙ্গা যাবে কি               

প্রশ্ন (১২২) : আশুরার দিন আমি রোযা পালন করছিলাম। মাঝে আমার বড় ভাই আমাকে দুপুরের খাবারের দাওয়াত দিলে তার অনুরোধে আমি রোজা ভেঙ্গে ফেলি। আমার উক্ত কাজটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে?

নেসাব পূর্ণ হওয়ার পর বছর শেষ হওয়া পর্যন্ত উপার্জিত সম্পদের যাকাত কীভাবে আদায় করবে

প্রশ্ন (১২১) : গত বছরের এপ্রিল মাসে আমার যাকাতের নেসাব পূর্ণ হয়। তখন আমার কাছে ৫০ হাজার টাকা ছিল। কিন্তু এ এক বছরে আমার অতিরিক্ত সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ টাকা। আমার জানার বিষয় হলো, আমি কি এখন পূর্বের ৫০ হাজার টাকার যাকাত প্রদান করব, নাকি মধ্যবর্তী সময়ে অর্জিত আরো ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকার যাকাত প্রদান করব?

বিগত বছরসমূহের অনাদায়কৃত যাকাতের কাযা পরিশোধ কীভাবে করবে

প্রশ্ন (১২০) : মুসলিম হয়েও ইসলামের সরল পথ থেকে দূরে থাকার কারণে বিগত বছরগুলোতে আমি যাকাত আদায় করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আল্লাহর কাছে তওবা করেছি। বিগত ৫ বছর যাবত আমার উপর যাকাত ওয়াজিব। এখন আমি সেগুলোর প্রতিকার করতে চাই। কীভাবে আমি এর প্রতিকার করতে পারি?

মুয়াজ্জিন কি ইফতারি করে আযান দিবেন, নাকি আযান দিয়ে ইফতার করবেন

প্রশ্ন (১১৯) : আমি একটি মসজিদের মুয়াজ্জিন। রমজানে ইফতারের সময় আমি আগে কিছু খেয়ে তারপর আযান দেই। আমি কি ইফতারি করে আযান দিব না আযান দিয়ে ইফতারি করব?

অমুসলিমদের থেকে ইফতারির খাবার গ্রহণ করা কি জায়েয

প্রশ্ন (১১৮) : আমাদের এলাকার মসজিদে রমজান মাসে মুসল্লিদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়। এলাকার কম বেশি প্রায় সকলেই এতে শরিক হয়। সম্প্রতি কিছু অমুসলিম ভাইয়েরাও মসজিদের এ ইফতারির ব্যবস্থায় শরিক হতে চাচ্ছেন। প্রশ্ন হলো, ইফতারিতে অমুসলিমদের টাকা নেয়া কিংবা খাবার গ্রহণ করা কি জায়েজ হবে?