প্রশ্নোত্তর

কুরবানিতে গরু ক্রয়ের পরে তাতে শরীক যুক্ত করা যাবে কি

প্রশ্ন (২১৭৫) : আমরা পাঁচ ভাই। প্রতি বছর আমি একটা গরু কুরবানি দেই। আর আমার বাকি চার ভাই আরেকটা গরু কুরবানি দেয়। গত বছর গরুর দাম বেশি হওয়ায় আমরা পাঁচ ভাই এভাবে সিদ্ধান্ত নিই যে, আমি প্রায় এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনব। আর আমার ভাইয়েরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনবে। যদি তারা এই দামে ভাল গরু কিনতে না পারে তাহলে আমার গরুতে তারাও শরিক হয়ে যাবে। পরবর্তীতে তারা ভাল গরু কিনতে না পারায় আমার গরুতে শরিক করে নিই। জানতে চাই আমাদের কুরবানি কি সহিহ হয়েছে?

নিম্নোক্ত পদ্ধতি কি কুরবানি সহিহ হয়েছে

প্রশ্ন (২১৭৪) : আমরা তিন ভাই এ বছর একসাথে একটি গরু কুরবানি দিই। গরুর অর্ধেক টাকা বড় ভাই দেন। আর বাকি অর্ধেক টাকা আমরা দুই ভাই দিই। কুরবানি করার পর অর্ধেক গোশত বড় ভাই নেন। আর বাকি অর্ধেক আমরা দুই ভাই ভাগ করে নিই। জানতে চাই আমাদের কুরবানি কি সহিহ হয়েছে?

বৃদ্ধা গায়রে মাহরামকে সালাম দেওয়ার বিধান কী

প্রশ্ন (২১৭২) : আমাদের গ্রামে আমার কয়েকজন বৃদ্ধা মুরব্বি আছে। তারা ছোটকালে আমাকে লালন পালন করেছেন। তারা আমার মাহরাম নয়। এখন যদি আমি গ্রামে যাই তাহলে তাদেরকে সালাম দিলে কোন সমস্যা হবে কি?

গোশতের সাথে লেগে থাকা রক্ত কি নাপাক

প্রশ্ন (২১৬৪) : বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসার সময় কাপড়ে রক্ত লেগে যায়। অতঃপর ভুলে সেই কাপড় নিয়েই নামাজ পড়ে ফেলি। জানতে চাই, আমার নামাজ কি আদায় হয়েছে না পুনরায় পড়তে হবে?

ফরজ গোসলে নাকি পানি দিতে ভুলে গেলে করণীয় কী

প্রশ্ন (২১৬৩) : ফরজ গোসল আদায়কালে নাকে পানি দিতে ভুলে যাই। গোসল শেষে মনে হয়েছে। এখন জানতে চাই, পুনরায় নতুন করে গোসল করতে হবে নাকি কেবল নাকে পানি পৌঁছালেই হবে?

নিম্নের ফারায়েয কীভাবে বণ্টিত হবে

প্রশ্ন (২১৫৮) : জনাব আব্দুর রহমান সাহেব মৃত্যুকালে ৪ ছেলে (বরকত, কারামত, শাহাদাত, আরাফাত) ৩ মেয়ে (হাসিনা, শাহেদা, আনোয়ারা) এবং স্ত্রী (খালেদা) কে রেখে যান। তার সম্পত্তি বণ্টনের পূর্বেই হাসিনা মারা যায়। সে মারা যাওয়ার সময় মা (খালেদা) ১ মেয়ে (লাবিবা) ১ ছেলে (রাকিব) এবং স্বামী (ইউসুফ) কে রেখে যায়। তাদের সম্পত্তি বন্টন করে দেয়ার অনুরোধ রইল।

এশা পুনরায় পড়লে কি বিতরও পড়তে হবে

প্রশ্ন (২১৫৭) : এক লোক রাতের বেলা এশার নামাজ পড়েছে। আর বিতির নামাজ ভোর রাতে পড়েছে। বিতির নামাজ আদায়ের পর জানতে পারল, এশার নামাজ অজু ছাড়া পড়া হয়েছে। এখন জানার বিষয় হলো, এশার নামাজ কি বিতিরসহ পুনরায় পড়তে হবে না শুধু এশার ফরজ নামাজ পড়লেই যথেষ্ট হবে?