প্রশ্নোত্তর

পুলিশ ভেরিফিকেশনে পুলিশকে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৫) : আমি কিছুদিন আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। আমি শুনেছি, পাসপোর্টের তথ্যগুলো যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশনে আসে। তখন যদি তাদেরকে ঘুষ না দেওয়া হয় তাহলে তারা ভেরিফিকেশনে ভুল তথ্য দিয়ে আবেদন বাতিল করে দেয়। প্রশ্ন হল, আমার তথ্যগুলো ভেরিফিকেশনের জন্য যদি পুলিশ আসে এবং তারা ঘুষ চায় তাহলে আমি তাদেরকে টাকা দিতে পারব কি?

তালাকের সাথে সুবহানাল্লাহ বললে তালাক হবে কি

প্রশ্ন (৩৬৫৩) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার সময় সুবহানাল্লাহ বলে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, তালাকের সাথে সুবহানাল্লাহ যুক্ত করলে তালাক হয় কি?

তওবাকৃত গুনাহের খোঁটা দিলে করণীয় কী

প্রশ্ন (৩৬৫২) : আমি একটি গুনাহ করেছিলাম। ইসলামের বুঝ আসার পর সেই গুনাহের জন্য তওবা করেছি। আলহামদুলিল্লাহ, এখন সেই গুনাহ থেকে ফিরতে পেরেছি। কিছুদিন আগে আমার এক বন্ধু উক্ত গুনাহে লিপ্ত হতে গেলে আমি তাকে নিষেধ করি। কিন্তু সে আমাকে আমার কৃত গুনাহের খোঁটা দিতে থাকে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার করণীয় কী?

যাকাতের টাকা ঋণ হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫১) : আমি এক ব্যক্তিকে আমার যাকাতের টাকা গরিবদের মাঝে বণ্টনের জন্য প্রদান করি। কিন্তু সে তাৎক্ষণিক তা গরিবদের মাঝে দান না করে তার এক ভাইকে ঋণ হিসেবে দেয়। জানতে চাচ্ছি, তার এ কাজটি কি বৈধ হয়েছে?

ঘুষ দিয়ে পাসপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৯) : পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল ঘুরাঘুরি করে। তাদেরকে ঘুষ দিলে তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত পাসপোর্ট করে দেয়। জানতে চাচ্ছি, এসকল দালালদেরকে ঘুষ দিয়ে পাসপোর্ট করানো যাবে কি?

কবর স্থানান্তরের প্রয়োজন দেখা দিলে কিভাবে করবে

প্রশ্ন (৩৬৪৮) : নদী ভাঙ্গনের কারণে আমাদের এলাকার কিছু কবর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এলাকার লোকেরা চাচ্ছি, সে কবরগুলো দূরে কোথায় নিয়ে দাফন করতে। প্রশ্ন হল, কবরগুলো কিভাবে স্থানান্তর করতে পারি?

কবর স্থানান্তরের পর ব্যক্তিগত কাজে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৭) : আমি কিছুদিন আগে একটি জমি ক্রয় করি। সেখানে অনেক পুরাতন কবর রয়েছে। সেই জমিতে আমি একটি অ্যাপার্টমেন্ট করতে চাচ্ছি। প্রশ্ন হল, আমি সেই কবর স্থানান্তর করে সেই জায়গা নিজের কাজে ব্যবহার করতে পারব কি?

কবর সংরক্ষণের জন্য স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৬) : আমাদের বাগানের এক পাশে পুরাতন কিছু কবর আছে। বিভিন্ন কারণে এই কবরগুলোর অসম্মান হচ্ছে। আমরা চাচ্ছি, কবরগুলোর যেন অসম্মান না হয় তাই এগুলো স্থানান্তর করে কবরস্থানে দাফন করতে। জানতে চাচ্ছি, সংরক্ষণের জন্য এগুলো স্থানান্তর করা যাবে কি?

কদরের নামাজ নামে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (৩৬৪৫) : এ বছর আমি এক মসজিদের ইমাম হয়েছি। রমজানেরে শেষ দশকে তারাবি শেষ করার পর বেতেরের নামাজ পড়িয়ে ফেলি। নামাজ শেষে মুসল্লীরা বলতে থাকে, কদরের নামাজ কেন পড়ালেন না? আগের ইমাম সাহেব তো রমজানের শেষ দশকে তারাবি ও বেতেরের মাঝে দুই রাকাত কদরের নামাজ পড়াতেন। জানতে চাচ্ছি, কদরের নামাজ নামে কোনো আছে কি?

ইমামের পিছনে সূরা ফাতেহা পড়া যাবে কি

প্রশ্ন (৩৬৪২) : গত বছর হজ্বে গিয়ে দেখলাম, ইমামের পিছনে মুক্তাদীরা সূরা ফাতেহা পড়ে থাকে। কিন্তু আমাদের দেশে পড়া হয় না। জানতে চাচ্ছি, ইমামের পিছনে সূরা ফাতেহা পড়া যাবে কি?

অমুসলিম মালিকের অধীনে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৬৩৮) : আমি আমেরিকায় একটি রেস্টুরেন্টে চাকরি করি। আমার মালিক অমুসলিম। সেই রেস্টুরেন্টে শুকরের মাংসের বার্গার বিক্রি করা হয়। অন্যান্য হালাল জিনিসও বিক্রি করা হয়। জানতে চাচ্ছি, এমন রেস্টুরেন্টে চাকরি করা বৈধ হবে কি?

সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের বসে থাকা কি নিষেধ

প্রশ্ন (৩৬৩৬) : আমাদের এলাকার মুরব্বীরা বিশ্বাস করে যে, সূর্য বা চন্দ্রগ্রহণের সময় যদি গর্ভবতী নারীরা বসে থাকে তাহলে তাদের বিকলাঙ্গ বাচ্চা প্রসব হয়। জানতে চাচ্ছি, এই বিশ্বাস কতটুকু শরিয়ত সম্মত?