প্রশ্নোত্তর

অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে-পায়ে মেহেদি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৩৬৭০) : অনেক সময় ছোট ছেলেদের হাতে-পায়ে মেহেদি লাগিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হল, অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে-পায়ে মেহেদি ব্যবহার করা যাবে কি?

স্বপ্নের কারণে কোন সাহাবীর কবর স্থানান্তর করা হয়েছিল

প্রশ্ন (৩৬৬৯) : আমি একটি বইয়ে পড়লাম, একজন সাহাবী জনৈক ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েছিল যেন তার কবর স্থানান্তর করা হয়। কারণ তার কবরে পানি ঢুকছিল। জানতে চাচ্ছি, সেই সাহাবীর নাম কী?

স্বামী নির্যাতন করলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৬৮) : আমার স্বামী আমার উপর অনেক নির্যাতন করে যা, সহ্য করার মত না। আমার পরিবার থেকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে সে তওবা করে এবং বলে ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি স্বামীর কাছে তালাক চাইতে পারব? স্বামী তালাক দিতে না চাইলে আমি কী করতে পারি?

সুদের সাথে জড়িত এজেন্সীতে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৬৬৭) : আমি একটি হজ্ব এজেন্সীতে চাকরিরত। আমার এজেন্সী বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই এজেন্সীতে চাকরি করা আমার জন্য বৈধ হচ্ছে কি?

স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাস করলে কাফফারা আসবে কি

প্রশ্ন (৩৬৬৬) : আমার এক বন্ধু রমজান মাসে ধৈর্য্য ধারণ করতে না পেরে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। তার স্ত্রী সহবাসে রাজি ছিল না। সে জোর করেই স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এ কারণে কি কাফফারা আবশ্যক হবে?

রাসূল (সা.) মক্কার সফরে কি নামাজ কসর করেছিলেন

প্রশ্ন (৩৬৬৪) : আমি শুনেছি, ওতনে আসলীতে নামাজ কসর করা যায় না। মক্কা তো রাসূল (সা.)-এর ওতনে আসলী ছিল। জানতে চাচ্ছি, রাসূল (সা.) কি মক্কার সফরে কসর করেছিলেন?

মুশরিকদের শাস্তির সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (৩৬৬২) : আমাদের এলাকার এক ব্যক্তি এভাবে তালাক দিয়েছে যে, আল্লাহ তাআলা মুশরিকদেরকে শাস্তি দিলে তার স্ত্রী তালাক। প্রশ্ন হল, এই তালাক কি কার্যকর হয়েছে? হলে কয় তালাক পতিত হবে?

মৃতদের স্মরণে মোমবাতি জ্বালানো বৈধ কি

প্রশ্ন (৩৬৬১) : কিছুদিন আগে লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। তাদের স্মরণে সংসদ ভবনে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। আমার ছেলে তাতে অংশগ্রহণ করতে চাচ্ছে। প্রশ্ন হল, এই আয়োজনে অংশগ্রহণ করা বৈধ হবে কি?

মযী বের হলে রোজা ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৩৬৬০) : রমজানে প্রতিষ্ঠানের দায়িত্বের কারণে আমার ঢাকায় থাকতে হয়। একদিন রোজা অবস্থায় স্ত্রীর সাথে ফোনে কথা বলা অবস্থায় আমার মযী বের হয়ে যায়। প্রশ্ন হল, মযী বের হওয়ার কারণে কি আমার সেদিনের রোজা ভেঙ্গে গিয়েছিল?

মিথ্যার আশ্রয় নিয়ে চাকরি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৯) : আমি একটি প্রতিষ্ঠানের শিক্ষক। উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল তা থেকে আমার যোগ্যতা কিছুটা কম ছিল। তারপরও আমি মিথ্যার আশ্রয় নিয়ে আবেদন করি। কিন্তু ঘটনাক্রমে আমি সেখানে মনোনীত হয়ে যাই। আমার সে সময় চাকরিটি খুবই প্রয়োজন ছিল। তাই এ কাজটি করতে বাধ্য হয়েছি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে? আমার প্রাপ্ত বেতন বৈধ হবে কি? উল্লেখ্য,

মিকাতের ভিতর থেকে কিরান হজ্বের নিয়ত করা যাবে কি

প্রশ্ন (৩৬৫৭) : কোনো ব্যক্তি যদি মক্কায় গিয়ে প্রথমে উমরা করে হালাল হয়ে যায়। তারপর ৭ই যিলহজ্ব পুনরায় হজ্বে কিরানের জন্য ইহরাম বাঁধে তাহলে তা বৈধ হবে কি?

বাধ্য হয়ে পাসপোর্ট করানোর জন্য ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৬) : আমার জরুরি ভিত্তিতে পাসপোর্ট করানো দরকার। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদেরকে কিছু টাকা না দিলে তারা দ্রুত করে দিতে চায় না। জানতে চাচ্ছি, যেহেতু আমি নিরুপায়, তাই তাদেরকে কিছু টাকা দিয়ে তাড়াতাড়ি পাসপোর্ট করানো যাবে কি?