Feature

তাহিয়্যাতুল মসজিদ নামাজ কী এবং এ নামাজ কখন পড়তে হয়

প্রশ্ন (২১০) : তাহিয়্যাতুল মসজিদ নামাজ কী? এ নামাজ কখন পড়তে হয়?

প্রশ্ন

তাহিয়্যাতুল মসজিদ নামাজ কী? এ নামাজ কখন পড়তে হয়?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তাহিয়্যাতুল মসজিদ হলো, মসজিদে প্রবেশ করার পর দুই রাকাত নফল নামাজ পড়া।

এ নামাজ পড়া মুস্তাহাব।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ

অর্থ: ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকাত নামাজ পড়া ব্যতীত না বসে।’ [সহিহ বুখারী, হাদিস:১১৬৩]

এ হাদিসের ভিত্তিতে ইমাম নববি (রহ.) বলেন,

أجمع العلماء على استحباب تحية المسجد

“এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে, তাহিয়্যাতুল মসজিদ (মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া) মুস্তাহাব”।

আল মাজমু ৩:৫৫৪।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন