কুরবানির গোশত পুরোটুকু নিজে খেতে পারবে কি না
প্রশ্ন (১৮১) : আমরা সারা জীবন জেনে এসেছি যে, কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে, এক ভাগ আত্মীয়-স্বজনকে দিবে, আর এক ভাগ গরিবদেরকে দিবে। কিন্তু কিছুদিন আগে এক আলেম থেকে শুনলাম যে,পুরা গোশতই নাকি নিজে খেতে পারবে। তার কথাটি কি সঠিক?
প্রশ্ন
আমরা সারা জীবন জেনে এসেছি যে, কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে, এক ভাগ আত্মীয়-স্বজনকে দিবে, আর এক ভাগ গরিবদেরকে দিবে। কিন্তু কিছুদিন আগে এক আলেম থেকে শুনলাম যে,পুরা গোশতই নাকি নিজে খেতে পারবে। তার কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জি, উক্ত আলেমের কথাটি সঠিক। কুরবানির গোশত তিন ভাগ করে বণ্টনের যে নিয়মটি রয়েছে সেটা ফরজ বা ওয়াজিব নয়। বরং উত্তম ও মুস্তাহাব।
তাই কুরবানির গোশত আপনি যতদিন ইচ্ছা ততদিন জমা রেখে খেতে পারবেন।
তবে একজন মুমিনের জন্য মুস্তাহাব বিষয়ের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত।
হিদায়াহ ৪:৪০; আদদুররুল মুখতার ৬:৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
