আধুনিক মাসায়েল

   টিকেট কেনার পর বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৬২৩) : আমি বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকেট কিনেছি। কিন্তু বিশেষ কারণে আমার যাওয়া হবে না। আমার টিকেটের চাহিদাও আছে। এখন কি আমি টিকেটটি অন্য কারও কাছে একটু বেশি দামে বিক্রি করতে পারব?

ব্যাংক থেকে সুদের উপর হোমলোন নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৩২) : আমি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নিতে চাই। কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হলে তাদেরকে সুদ দিতে হবে। তাই এখন আমি কি তাদের থেকে হোমলোন নিতে পারব?

মাল হাতে পাওয়ার পূর্বে আরেকজনের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৫২৫) : আমি এক ট্রাক বুটের অর্ডার দিয়েছি। সেগুলো এখনো আমার হাতে আসেনি। কিন্তু অনেকেই আমার কাছ থেকে সেগুলো কিনতে চাচ্ছে। আমি কি তা বিক্রি করতে পারব?

সিএনজি মালিকের আদেশ লঙ্ঘন করা যাবে কি

প্রশ্ন (৬৪৭৪) : আমি একটি সিএনজি চালাই। আমি ভাড়ায় চালাই। গাড়ির মালিক আমাকে বলে দিয়েছেন, আমি যেন রাতে গাড়ি না চালাই। এখন কি আমার জন্য রাতে গাড়ি চালানো বৈধ হবে?

বিভিন্ন প্রাণির চিত্র অঙ্কন করা যাবে কি

প্রশ্ন (৬৩২৭) : আমি জীব বিজ্ঞানের ছাত্র। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন প্রাণির চিত্র অঙ্কন করতে হয়। জানতে চাচ্ছি, এ সকল চিত্র অঙ্কন করা আমাদের জন্য বৈধ হবে কি?

চোখের হিফাজত না হলে কি ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখতে হবে

প্রশ্ন (৬২৮৬) : জনৈক ব্যক্তি ইন্টারনেট দ্বীনী কাজে ব্যবহার করে থাকে। কিন্তু হঠাৎ হঠাৎ নিজের উপর কন্ট্রোল না থাকার কারণে কখনো কখনো চোখের হিফাজত হয় না। তবে সাথে সাথেই সে আবার চোখ হিফাজত করে তওবা করে নেয়। সে জানতে চাচ্ছে, উক্ত কারণে কি ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখতে হবে?

ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৬১৪৮) : মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে মোবাইল কোম্পানীগুলো ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে এবং পরবর্তীতে এর বিপরীতে অতিরিক্ত টাকা কেটে নিয়ে যায়। জানতে চাচ্ছি, ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করলে কি সুদী কাজে লিপ্ত হওয়া হবে?

Payoneer কার্ড ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৬০১৮) : Payoneer কার্ড ব্যবহার করা যাবে কি? এক ভাইকে বলতে শুনলাম, এ কোম্পানীর মালিক তার লাভের একটি অংশ ইহুদিরদেরকে দিয়ে থাকে।

পূর্বের ছবির কারণে কি গুনাহ হবে

প্রশ্ন (৫৯৮৩) : আমি আগে প্রচুর ছবি তুলতাম। বর্তমানে দ্বীন সম্পর্কে জ্ঞান আসার কারণে তা বাদ দিয়েছি। আমার কাছে যে ছবিগুলো ছিল সেগুলোও ডিলিট করে দিয়েছি। পাশাপাশি তওবাও করেছি। তবে আরো অনেকের কাছে আমার ছবিগুলো ছিল। কার কার কাছে ছিল তা আমার সঠিক জানা নেই। জানতে চাচ্ছি, বাকি ছবিগুলোর কারণে কি আমার গুনাহ হবে?

ফেসবুকে ভিন্ন নাম ব্যবহার করে দ্বীন প্রচার করা যাবে কি

প্রশ্ন (৫৮৩৩) : আমার নাম শামীম। আমি চাচ্ছি, ফেসবুকে আমার আসল নাম ব্যবহার না করে সাইফুল্লাহ নামে একটি আইডি খুলে দ্বীনের প্রচার করতে। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি আমার জন্য বৈধ হবে?