বিয়ের বিধিবিধানসমূহ

জোরপূর্বক বিয়েতে মোহর আদায় করতে হবে কি

প্রশ্ন (৩৯৫৭) : কিছুদিন আগে একটি মেয়ের সাথে আমার এক বন্ধুর বিয়ে হয়। সে এই বিয়েতে রাজি ছিল না। একপ্রকার বাধ্য হয়েই সে বিয়েতে রাজি হয়েছিল। জানতে চাচ্ছি, যেহেতু সে জোরপূর্বক একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে তাই তার কি মোহর দিতে হবে?

বাধ্য হয়ে বিয়ে করলে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৯৫৫) : আমি একটি মেয়েকে টিউশনি করাতাম। তার বাবা মা আমাকে খুব মহব্বত করত। তাদের ইচ্ছা ছিল তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিবে। কিন্তু বিষয়টি আমি বুঝতে পেরে ঐ মেয়েকে পড়ানো বন্ধ করে দেই। তারা আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ এই বিয়েতে রাজি করায়। পরিবারের চাপে আমি বাধ্য হয়ে সে মেয়েকে বিয়ে করি। জানতে চাচ্ছি, আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। বাধ্য হয়ে করেছি। এই বিয়েকে কি হয়েছে?

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৩৮৪৬) : ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে কি? আমার এক আত্মীয় বিদেশ থাকেন। তিনি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছেন। অতি দ্রুত উত্তরটি দিলে ভালো হয়।

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হওয়ার সঠিক পদ্ধতি কী

প্রশ্ন (৩৮৪৫) : আমরা আমাদের ভাইকে বিয়ে করাতে চাচ্ছি। সে বিদেশে থাকে। এই মুহূর্তে তার জন্য দেশে আসা সম্ভব না। আমার মেয়ে পক্ষও অপেক্ষা করতে রাজি নয়। আমরা শুনেছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা সঠিক কোনো পদ্ধতি আছে কি?

মা অপ্রাপ্ত বয়স্কা মেয়ের বিয়ে দিতে পারবে কি

প্রশ্ন (৩৮২৩) : জনৈকা নারী তার অপ্রাপ্ত বয়স্কা মেয়েকে পরিবারের অন্য কাউকে না জানিয়ে বিয়ে দিতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, তিনি কি তার মেয়েকে এককভাবে বিয়ে দিতে পারবেন?

একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর সামনে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৮০৩) : আমার এক বন্ধু কিছুদিন আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। সাক্ষী হিসেবে আমি ও তার তার ফ্যামিলির দুইজন নারী সদস্য ছিল। জানতে চাচ্ছি, এভাবে একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর উপস্থিতিতে বিবাহ শুদ্ধ হয়েছে কি?

স্ত্রীকে মারা যাওয়ার পর স্ত্রীর বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৩৭৯১) : আমি একজন আলেমের কাছে, স্ত্রীর বোনকে নাকি বিয়ে করা হারাম। আমার এক বন্ধুর স্ত্রীর কিছুদিন আগে মারা গিয়েছে। তার শ্বশুর বাড়ির লোকেরা চাচ্ছে, তার স্ত্রীর বোনকে তার সাথে বিয়ে দিতে। জানতে চাচ্ছি, তার জন্য স্ত্রীর বোনকে বিয়ে করার কোনো সুযোগ আছে কি?

ইদ্দত অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করলে তা বৈধ হবে কি

প্রশ্ন (৩৭৭০) : আমার এক আত্মীয়ার কিছুদিন আগে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আর কয়েকদিন আছে তার ইদ্দত শেষ হতে। এই অবস্থায় তার পরিবারের লোকেরা অন্য আরেক ব্যক্তির সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। জানতে চাচ্ছি, এই দ্বিতীয় বিয়ে কি শুদ্ধ হয়েছে?

মামা অভিভাবক হতে পারবে কি

প্রশ্ন (৩৪৯৫) : পরিবারের পক্ষ থেকে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমার বাবা নেই। আমার মামা আমার অভিভাবক হতে পারবেন কি?

দুধ ভাতিজীকে বিয়ে করা বৈধ কি

প্রশ্ন (৩৪২১) : আমার ফুফাত বোনের ছেলে আমার মায়ের দুধ পান করেছিল। বর্তমানে আমার বড় ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। জানতে চাচ্ছি, এই বিয়ে কি বৈধ হবে কি?

দুষ্টামি করে বিয়ে করার কথা বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৩৭৮) : আমি ভার্সিটিতে পড়ি। কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে দুষ্টামি করে বললাম, তোকে বিয়ে করলাম। সেও সাথে সাথে দুষ্টামি করে বলল, আমিও কবুল করলাম। সেখানে আমাদের কিছু বন্ধু বান্ধবও ছিল। তখন আমার এক বন্ধু বলল, তোদের বিয়ে হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমার উক্ত বন্ধুর কথা কি সঠিক? আমাদের বিয়ে কি হয়ে গিয়েছে?

আমি তোমাকে বিয়ে করলাম-এ কথার প্রেক্ষিতে কবুল বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৩৫৫) : কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে বলি, আমি তোমাকে বিয়ে করলাম। সেও সাথে সাথে বলে, আমি কবুল করলাম। সেখানে আমার ১০/১২ জন বন্ধু বান্ধব ছিল। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি বিয়ে হয়েছে?

যৌতুক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩২৯০) : আমাদের অঞ্চলে বিয়ের সময় স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বামীকে বিশাল অংকের যৌতুক দিতে হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

যৌতুক দেওয়ার শর্তে বিবাহ করলে বিবাহ সহিহ হবে কি

প্রশ্ন (৩২৮৯) : শুনেছি, যৌতুক নেওয়া জায়েয নেই। কিন্তু আমি আমাদের এলাকার প্রচলন অনুযায়ী যৌতুক নিয়ে বিবাহ করেছি। আমি তখন জানতাম না যে, যৌতুক নেওয়া জায়েয নেই। এখন আমি জানতে চাই, আমি যে যৌতুক নিয়ে বিবাহ করেছি, আমার বিবাহ কি শুদ্ধ হয়েছে?

হিল্লা বিয়ে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

প্রশ্ন (৩২৪২) : অনেক সময় দেখা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে তাকে আবার ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে করে থাকে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

তাহলীলের নিয়ত মনে মনে থাকলে কোন সমস্যা আছে কি

প্রশ্ন (৩২২১) : এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে। এখন অপর ব্যক্তি চাচ্ছে যে, তার স্ত্রীকে বিবাহ করে নিয়ম অনুযায়ী তাকে তালাক দিয়ে দিবে, যেন সে প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে যায়। এটি শুধু তার মনে মনে আছে। কেউ তার কাছে শর্ত করে নি। তাহলে এভাবে বিবাহ করা এবং তালাক দেওয়া কি বৈধ হবে এবং এই স্ত্রী কি প্রথম স্বামীর জন্য হালাল হবে?