দুধ বোনের দুধ ভাতিজিকে বিয়ে করা যাবে কি
প্রশ্ন (৪৭১০) : আমার দুধ বোন এক মহিলার দুধ পান করেছিল। তার দুধ ভাইয়ের একজন মেয়ে আছে। আমি সেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি। প্রশ্ন হল, এই বিয়ে বৈধ হবে কি?
প্রশ্ন (৪৭১০) : আমার দুধ বোন এক মহিলার দুধ পান করেছিল। তার দুধ ভাইয়ের একজন মেয়ে আছে। আমি সেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি। প্রশ্ন হল, এই বিয়ে বৈধ হবে কি?
প্রশ্ন (৪৬৭১) : এক ব্যক্তি বলল, বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা সুন্নত। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?
প্রশ্ন (৪৬৫৭) : আমার বিয়ের কথাবার্তা চলছে। মহররমের দশ তারিখ শুক্রবার হওয়ায় সেদিন বিয়ের জন্য নির্দিষ্ট করি। আমার একজন আত্মীয় বললেন, মহররমের দশ তারিখে বিয়ে করা হারাম। কারণ, মহররমের দশ তারিখ শোক প্রকাশের দিন। আনন্দের দিন না। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?
প্রশ্ন (৪৬৪৫) : কিছুদিন আগে আমার পড়ালেখা শেষ হয়। এখন আমি একটি প্রতিষ্ঠানে চাকরিরত। বর্তমানে আমার বিয়ের জরুরত দেখা দিয়েছে এবং সে সক্ষমতাও আমার আছে। কিন্তু আমার বাবা মা রাজি হচ্ছেন না। কারণ আমার বড় ভাই এখনো বিয়ে করেননি। জানতে চাচ্ছি, বড় ভাই বিয়ে না করলে কি ছোট ভাই বিয়ে করতে পারে না? শরিয়তে কি এমন কোনো নির্দেশনা আছে?
প্রশ্ন (৪৬৪১) : বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি কাবিননামা করা জরুরি? এক বছর আগে আমি বিয়ে করেছি। কিন্তু তখন কোনো কাবিননামা করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি বিয়ের কোনো সমস্যা হবে?
প্রশ্ন (৪৬৩৩) : আমার এক বান্ধবী তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছে। তার দ্বিতীয় স্বামী তাকে তালাক দিতে রাজিও হয়েছে। কিন্তু বিয়ের পর দ্বিতীয় স্বামীর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কারণ তার দ্বিতীয় স্বামী সহবাসে অক্ষম। জানতে চাচ্ছি, প্রথম স্বামীর জন্য বৈধ হতে দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হওয়া কি জরুরি?
প্রশ্ন (৪৬০১) : আমার ও আমার ওয়াইফের মাঝে বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ে বহির্ভুত প্রেম নিষিদ্ধ বলে আমরা দুইজন সাক্ষীর উপস্থিতিতে পরিবারকে না জানিয়েই বিয়ে করে নেই। কিছুদিন আগে আমার ওয়াইফের এক আত্মীয় বলল, তোমাদের বিয়ে শুদ্ধ হয়নি। কারণ, বিয়েতে ওলীর অনুমতি শর্ত। এখন আমার প্রশ্ন হল, তার বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪৫৮৪) : এক ব্যক্তি তার সৎ মায়ের আগের ঘরের মেয়েকে বিবাহ করেছে। তাদের বিবাহ কি সহিহ হয়েছে?
প্রশ্ন (৪৫৬৫) : বিয়ের পর খেজুর ছিটিয়ে দেওয়া কি সুন্নত? অনেকের বিয়ের সময় এমনটি দেখেছি। তাই বিষয়টি জানতে চাচ্ছি।
প্রশ্ন (৪৫৫৮) : অনেক বিয়েতে দেখায় যায়, বিয়ের আকদের পর মসজিদে খেজুর ছিটিয়ে দেওয়া হয়। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?
প্রশ্ন (৪৫০২) : শাওয়াল মাসে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কি?
প্রশ্ন (৪৪৯৭) : ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারী নারীকেই বিয়ে করবে। কুরআনে এমনটিই বলা আছে। আমার প্রশ্ন হল, কোনো ব্যভিচারী পুরুষ যদি খাঁটি তওবা করে তাহলে কি সে পবিত্রা নারী বিয়ে করতে পারবে?
প্রশ্ন (৪৪৮৮) : আমার এক বন্ধু পালিয়ে গিয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করে। কাজি অফিসে আমার বন্ধুর সাথে আমি, বন্ধুর স্ত্রীর সাথে তার একজন বান্ধবী এবং কাজি সাহেব উপস্থিত ছিলেন। জানতে চাচ্ছি, এই তিনজনের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হয়েছে কি?
প্রশ্ন (৪৪০০) : আমার বোনের জন্য ব্যাংকে চাকরিরত এক ছেলের প্রস্তাব এসেছে। ছেলে ও ছেলের পরিবার ধার্মিক। জানতে চাচ্ছি, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি?
প্রশ্ন (৪১৫৪) : আমি কুরবানীর আগে বিবাহ করতে ইচ্ছুক। আমি চাচ্ছি, আমাদের কুরবানীর গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করব। জানতে চাচ্ছি, এই নিয়ত বৈধ হবে কি? এ কারণে অন্য শরিকদের কুরবানীতে কোনো সমস্যা হবে কি?
প্রশ্ন (৪১১১) : আমার এক আত্মীয়ের তার স্ত্রীর সাথে পাঁচ বছর যাবৎ কোনো সম্পর্ক নেই। কোনো যোগাযোগও তাদের মাঝে হয় না। তার স্ত্রী বর্তমানে অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। অথচ আমার আত্মীয় তাকে তালাক প্রদান করেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর অন্যত্র বিয়ে শুদ্ধ হয়েছে কি?
প্রশ্ন (৪১০৭) : আমাদের এলাকার এক ব্যক্তির সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। প্রায় পাঁচ বছর যাবৎ তারা আলাদা থাকছে। তারা এখন আর সংসার করতে চাচ্ছে না। কিন্তু উক্ত ব্যক্তি তাকে তালাক দিতে পারছে না কারণ, বিয়ের সময় মহর ধরা হয়েছিল পাঁচ লক্ষ টাকা, যা উক্ত ব্যক্তি দিতে অক্ষম। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়া ছাড়া অন্য নারীকে বিয়ে করতে পারবে কি?
প্রশ্ন (৪০৩৭) : আমি বিদেশে থাকা অবস্থায় আমার স্ত্রী আমাকে না জানিয়ে নিজের উপর দুই তালাক গ্রহণ করে। বিয়ের সময় তাকে তালাক গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল। এ ঘটনার এক বছর পর আমি দেশে এসেছি। এখন সে পুনরায় আমার কাছে ফিরতে চাচ্ছে। জানতে চাচ্ছি, আমি কি তাকে নিয়ে পুনরায় ঘর সংসার করতে পারব?
প্রশ্ন (৪০৩৬) : আমার মা মারা যাওয়ার পর আমার পিতা আরেকজন নারীকে বিয়ে করেন। তার আগের ঘরের একজন মেয়ে রয়েছে। সেই মেয়ের ঘরে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে রয়েছে। আমি জানতে চাচ্ছি, আমি সেই মেয়ের মেয়েকে অর্থাৎ, আমার সৎ বোনের মেয়েকে বিয়ে করত পারব?
প্রশ্ন (৪০১১) : আমার বিয়ে হয়েছে গত দুইদিন আগে। এখনও পর্যন্ত আমার স্বামী আমাকে শুধু চুম্বন করেছেন। কিন্তু কোনো নির্জন স্থানে তার সাথে এখনো অবস্থানের সুযোগ হয়নি। জানতে চাচ্ছি, শুধু চুম্বন আদান প্রদানের মাধ্যমে কি নির্জনবাস শুদ্ধ হবে? এর দ্বারা কি আমি পূর্ণ মহর পাব?