ব্যক্তি পরিবার ও সমাজ

ভয়েস মেসেজে তালাক বলে কেটে দিলে তালাক হবে কি

প্রশ্ন (৯১৫৮) : জনৈক ব্যক্তি ভয়েস মেসেজের মাধ্যমে তার স্ত্রীকে এক তালাক দিয়ে তা সেন্ড করে। কিন্তু স্ত্রী তা শোনার আগেই সে তা ডিলিট করে দেয়। জানতে চাচ্ছি, এর দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

ভয়েস মেসেজে ‘তালাক দিব’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৯১৫৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর কাছে ভয়েস মেসেজ পাঠায় যে, তুমি যদি তোমার সম্পর্কে পরিবার সম্পর্কে আমাকে কিছু বল তাহলে তোমাকে তালাক দিব। জানতে চাচ্ছি, শর্ত পাওয়া গেলে তালাক হবে কি?

বাসর রাতের কথা বন্ধুরদের সামনে বলা যাবে কি

প্রশ্ন (৯১৫৪) : আমি কিছুদিন আগে বিয়ে করি। আমার বন্ধুরা খুব করে ধরেছে বাসর রাতের কথা তাদের সাথে শেয়ার করতে। জানতে চাচ্ছি, বাসর রাতের কথা তাদের সাথে শেয়ার করা যাবে কি?

বাবা মার বন্ধুদের সাথে সদ্ব্যবহার বাবা মার প্রতি সদ্ব্যবহার হয় কি

প্রশ্ন (৯১৫১) : বাবা মা মারা যাওয়ার পর তাদের বন্ধু বান্ধবদের সাথে সদ্ব্যবহার করলে কি তা বাবা মার প্রতি সদাচরণের অন্তর্ভুক্ত হবে?

প্রেমিকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (৯১৪৯) : দ্বীনের বুঝ আসার আগে এক মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল। সে ছিল বিবাহিতা। তার একটি ছেলেও ছিল। পরবর্তীতে আমার দ্বীনের বুঝ আসে। ফলে তওবা করে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করি। আমার ঘরে একটি মেয়ে আছে। জানতে চাচ্ছি, আমার সাবেক প্রেমিকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে কি?

পাশ থেকে জোরে কবুল বললে গ্রহযোগ্য হবে কি

প্রশ্ন (৯১৪৫) : আমার বিয়ের সময় আমার স্ত্রী আস্তে সম্মতি দেয়। যা কাজি সাহেব শুনতে পায়নি। তাই তার পাশ থেকে তার ভাবি জোরে সম্মতির বিষয়টি বলে। জানতে চাচ্ছি, এতে কি বিয়ের কোনো সমস্যা হবে?

দুই বছর সম্পর্ক না থাকলে তালাক হবে কি

প্রশ্ন (৯১৩৭) : আমার এক আত্মীয়া তার স্বামীর নির্যাতনের শিকার হয়ে তার বাবার বাড়ি চলে এসেছে। বর্তমানে প্রায় দুই বছর হয়ে গিয়েছে, তার স্বামী তার কোনো খোঁজ খবর নেয় না। তাদের কোনো কোনো কথাবার্তাও হয় না। জানতে চাচ্ছি, তাদের বৈবাহিক সম্পর্ক কি বহাল আছে নাকি তালাক হয়ে গিয়েছে?