ব্যক্তি পরিবার ও সমাজ

‘তালাক হয়ে গেছো’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৩৯২) : এক ব্যক্তি স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বলল, ‘তালাক হয়ে গেছো এ কথা জীবনেও বলব না’। তবে ‘এ কথা জীবনেও বলব না’ এটা বলার আগে কিছুটা বিরতি নিয়েছিল। জানতে চাচ্ছি, উক্ত কথা বলার দ্বারা কি তালাক হয়েছে?

স্বামী স্ত্রীর সাক্ষাতে আল্লাহ কি রহমতের দৃষ্টি দেন

প্রশ্ন (৯১৭৯) : একটি বইয়ে একটি উক্তি পেলাম, স্বামী স্ত্রী যখন পরস্পর খুশি ও আনন্দ চিত্তে সাক্ষাত করে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। উক্ত বইয়ে উক্তিটিকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে। জানতে চাচ্ছি, এর কোনো রেফারেন্স পাওয়া যাবে কি?

স্ত্রী তালাক দিলে পতিত হবে কি

প্রশ্ন (৯১৭৬) : স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছিল। তাই স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলে, আমি তোমাকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, এভাবে স্বামীকে তালাক দিলে তালাক পতিত হবে কি?

সহবাসের দোয়া কখন পড়বে

প্রশ্ন (৯১৭৫) : আমি একটি বইয়ে সহবাসের একটি দোয়া পেয়েছি। জানতে চাচ্ছি, উক্ত দোয়া কখন পাঠ করতে হয়?

শাওয়ালে বিয়ে করা কি সুন্নত

প্রশ্ন (৯১৭৩) : আমি কিছুদিন পর বিয়ে করব। আমার এক বন্ধু বলল, শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। জানতে চাচ্ছি, আমার বন্ধুর কথা কি সঠিক?

ঈলা করার পর পুনরায় একত্রে থাকতে চাইলে কী করবে

প্রশ্ন (৯১৬৮) : স্বামী তার স্ত্রীর সাথে ঈলা করেছে। প্রায় এক বছর হয়ে গিয়েছে। এখন আবার তারা এক সাথে থাকতে চাচ্ছে। প্রশ্ন হল, বর্তমানে একত্রে থাকতে হলে তাদের করণীয় কী?

মেয়ে সন্তুষ্ট থাকলে যৌনক্ষম ব্যক্তি বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (৯১৬২) : একটি মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়েছে। গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ের নিয়ত করেছিলাম। সেই মেয়েও রাজি। কিন্তু কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার যৌনক্ষমতা নষ্ট হয়ে যায়। আমি বিষয়টি মেয়েকে জানিয়েছি। তারপরও সে আমাকে বিয়ে করতে চায়। জানতে চাচ্ছি, আমি কি তাকে বিয়ে করতে পারব?

মেয়ে পক্ষে কি ওলিমা হয়

প্রশ্ন (৯১৬১) : বিয়ের পরের দিন যদি মেয়ে পক্ষ দাওয়াতের আয়োজন করে তাহলে কি সেটি ওলিমা হিসেবে গণ্য হবে?