উলূমুল হাদীস

وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ হাদিসাংশের ব্যাখ্যা কী

প্রশ্ন (৩৯৭২) : আমি একটি হাদিসে পেয়েছি, রাসূল (সা.)-এর জন্য নবুওয়াত অবধারিত হয়েছে যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল। জানতে চাচ্ছি, হাদিসের وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ (যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল) অংশটির ব্যাখ্যা কী?

كنتُ ‌نبياً ‌وآدم ‌بين ‌الماء ‌والطين হাদিসটি কি জাল

প্রশ্ন (৩৯৬৯) : একটি বইয়ে দেখতে পেলাম, সেখানে كنتُ ‌نبياً ‌وآدم ‌بين ‌الماء ‌والطين বর্ণনাটিকে হাদিস বলা হয়েছে। আমার এক বন্ধু বললেন, উক্ত বর্ণনাটি জাল। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

সর্বপ্রথম কি রাসূল (সা.)-এর নূরকে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৩৫৪২) : কিছুদিন আগে আমি একটি বইয়ে পেলাম, সকল বস্তু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা রাসূল (সা.)-এর নূরকে সৃষ্টি করেছেন। উক্ত বইয়ে এই বিষয়টিকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে। জানতে চাচ্ছি, আসলেই কি রাসূল (সা.)-এর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে?

বেলাল (রা.)-এর সীন কি আল্লাহর কাছে শীন হবে

প্রশ্ন (৩৫৪০) : কিছুদিন আগে আমাদের এলাকায় একজন বক্তা বেলাল (রা.)-এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলে, বেলাল (রা.) শীন উচ্চারণ করতে পারতেন না। বরং শীনকে সীন উচ্চারণ করতেন। আজানে আশহাদু এর বদলে আসহাদু বলতেন। রাসূল (সা.) তখন বলেন, বেলালের সীন আল্লাহর কাছে শীন হিসেবে গণ্য হবে। প্রশ্ন হল, এই ঘটনাটি কি সঠিক?

ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফেরা সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৩৩৩২) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরেছি। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে? থাকলে এখানে ছোট ও বড় জিহাদ দ্বারা কী উদ্দেশ্য?

রাসূল (সা.) নূরের তৈরি সম্পর্কিত হাদিসটি কি জাল

প্রশ্ন (৩১৮৯) : আমাদের এলাকার এক বক্তা সেদিন তাদের বক্তব্যে বললেন যে, রাসূল (সা.) নূরের তৈরি। তার কথার দলিল দেওয়ার জন্য তিনি বলেন, বুখারিতে এসেছে যে, আয়েশা (রা.) রাসূল (সা.)-এর নূরের মাধ্যমে তাঁর হারানো সুঁই খুঁজে পেয়েছিলেন। জানতে চাচ্ছি, বুখারিতে কি এমন কোনো ঘটনা রয়েছে?

সালাতুল মালাইকা নামে কোনো দোয়া আছে কি

প্রশ্ন (২৯৯৮) : কিছুদিন আগে আমি একটি বইয়ে পেলাম যে, সালাতুল মালাইকা নামে একটি দোয়া রয়েছে, যা পাঠ করলে দুনিয়া ব্যক্তির অধীন হয়ে যাবে। তার প্রতিটি শব্দের পরিবর্তে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে কেয়ামত পর্যন্ত তাসবীহ পাঠ করতে থাকবে। এর সওয়াব উক্ত ব্যক্তি লাভ করবে। উক্ত দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। সেই দোয়ার উপর আমল করতে কোনো সমস্যা আছে কি?

লবণ দিয়ে খাবার শুরু করা কি সুন্নত

প্রশ্ন (২৮৬১) : কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে একটি দাওয়াতে গিয়েছিলাম। তাকে দেখলাম, সে খাবারের আগে লবণ খুঁজছে। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, লবণ দিয়ে খাবার শুরু করা সুন্নত। উপস্থিত সবাইকে লবণ দিয়ে খাবার শুরু করতে সে উৎসাহও দেয়। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি?

রাসূল (সা.) কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন

প্রশ্ন (২৮৩৬) : আমি সহিহ বুখারির বাংলা অনুবাদে একটি হাদিস পেয়েছি। যে হাদিসে রাসূল (সা.) ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন। হাদিস নম্বর হল ৩৪৫৬। প্রশ্ন হল, রাসূল (সা.) কেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন?

মসজিদে কথা বললে কি ৪০ বছরের আমল বাতিল হয়ে যায়

প্রশ্ন (২৮৩৪) : আমাদের এলাকায় একজন বক্তাকে দাওয়াত দিয়েছিলাম। তিনি তার বয়ানে বললেন যে, হাদিসে আছে, যে ব্যক্তি মসজিদে কথা বলবে, তার ৪০ বছরের আমল বাতিল হয়ে যাবে। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস আছে কি?

মেসওয়াক করে নামাজ পড়লে বিশেষ কোনো ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (২৮৩২) : আমি একটি বইয়ে পড়েছি, হাদিস শরিফে এসেছে যে, মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজে সত্তরগুণ বেশি সওয়াব হয়। আমি জানতে চাচ্ছি, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি? আমার এক ভাই বলল, এ মর্মে দলিলযোগ্য কোনো হাদিস বর্ণিত নেই।

হাদিসে কি নারীদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে

প্রশ্ন (২৭৭০) : আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছি যে, হাদিসে নারীদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। আমার প্রশ্ন হল, কেন তাদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে?