উলূমুল হাদীস

রাসূল (সা.) কোন সাহাবীকে জান্নাতী পানি দিয়ে গোসল দিয়েছিলেন

প্রশ্ন (৫৫৫৫) : এক বক্তাকে বলতে শুনলাম, রাসূল (সা.) তাঁর জনৈক সাহাবীকে তার মৃত্যুর পর জান্নাতী পানি দিয়ে গোসল দিয়েছিলেন। জানতে চাচ্ছি, এমন কোনো ঘটনা হাদিসের কোনো কিতাবে বর্ণিত হয়েছে কি?

মসজিদে কথা বললে কি আমল বাতিল হয়ে যায়

প্রশ্ন (৫৫৫৪) : একটি বইয়ে পেলাম, মসজিদে কথা বলা নেক কাজকে এমনভাবে খতম করে দেয়, যেমনিভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। জানতে চাচ্ছি, এটি কি হাদিস?

আলেমদের কলমের কালি কি কিয়ামতের দিন প্রাধান্য পাবে

প্রশ্ন (৫৪৭৩) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, হাদিসে এসেছে, কিয়ামতের দিন আলেমদের কলমের কালি ও শহিদদের রক্ত ওজন করা হবে। তখন আলেমদের কলমের কালি শহিদদের রক্ত থেকে প্রাধান্য পেয়ে যাবে। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিসের বক্তব্য?

আবু দারদা (রা.)-এর উম্মতের ফিকির সংক্রান্ত ঘটনাটি কি সঠিক

প্রশ্ন (৫৩৫০) : উম্মতের ফিকিরের গুরুত্ব সংক্রান্ত একটি বইয়ে একটি ঘটনা পেলাম, একবার আব্দুর রহমান ইবনে আউফ (রা.) পুরো মদীনাবাসীকে দাওয়াত দেন। সবাই দাওয়াতে শরিক হলেওিআবু দারদা (রা.) মসজিদে বসে থাকেন। রাসূল (সা.) তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি তার কওমের লোকদের ঈমান আনার ব্যাপারে ফিকির করছেন। তখন রাসূল (সা.) বললেন, তোমার এই ফিকির আব্দুর রহমান ইবনে আউফ-এর সকল মদীনাবাসীকে খাওয়ানোর চেয়ে উত্তম। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কতটুকু সঠিক?

النِّسَاء ‌حبالة ‌الشَّيْطَان- এটি কি হাদিস

প্রশ্ন (৪৫৯৯) : কিছুদিন আগে একটি বই পড়তে গিয়ে দেখলাম, নারীদের সম্পর্কে আলাচনা করতে গিয়ে একটি হাদিস লেখা হয়েছে। হাদিসটি হল, النِّسَاء ‌حبالة ‌الشَّيْطَان। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিস?

সিদ্দীকে আকবর কি আলী (রা.)

প্রশ্ন (৪৫০৫) : কিছুদিন আগে একটি বিষয় নিয়ে এক ব্যক্তির সাথে আমার কথা কাটাকাটি হয়। বিষয় হল, সিদ্দীকে আকবর কে? আবু বকর (রা.), নাকি আলী (রা.)? ঝগড়ার এক পর্যায়ে সে একটি হাদিস বলেছিল। সেখানে আলী (রা.) নিজে বলেছেন, তিনি সিদ্দীকে আকবর। হাদিসটি পুরো আমার মনে নেই। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির দাবি কতটুকু সঠিক?

وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ- হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৪৪৭০) : একটি বইয়ে আলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিস দেখতে পেলাম। সেখানে তিনি নিজের ব্যাপারে বলেছেন, وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?

নামাজ না পড়লে রোজাদার কি ক্ষুধার্ত কুকুরের মত

প্রশ্ন (৪৪০৪) : একটি বইয়ে পড়লাম, ‘কোনো রোজাদার যদি নামাজ না পড়ে তাহলে সে ঐ ক্ষুধার্ত কুকুরের মত যে সারাদিন খাবারের জন্য ছুটলো কিন্তু খাবার পেল না’। উক্ত বইয়ে এটিকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে?

আশুরার দিন ভালো খাবারের আয়োজন করা সম্পর্কিত হাদিসটি কি জাল

প্রশ্ন (৪০১০) : কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম, জনৈক আলেম বলছেন, আশুরার দিন ভালো খাবারের আয়োজন সম্পর্কিত হাদিসটি জাল। প্রশ্ন হল, আসলেই কি উক্ত হাদিসটি জাল?

মুহাম্মাদ নামের কাউকে কি প্রহার করা যাবে না

প্রশ্ন (৩৯৮৪) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, মুহাম্মাদ নামের কাউকে প্রহার করতে হাদিসে নিষেধ করা হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

পিতা মাতার দিকে তাকালে কি হজ্বের সওয়াব লাভ হয়

প্রশ্ন (৩৯৮২) : কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে তার হজ্বের সওয়াব লাভ হয়। একটি বইয়ে এই হাদিসটি পেলাম। জানতে চাচ্ছি, এমনকি কোনো হাদিস আছে? আসলেই কি পিতা মাতার দিকে তাকালে হজ্বের সওয়াব লাভ হয়?

আলেমের দিকে তাকানো কি ষাট বছরের নামাজ রোজার চেয়ে উত্তম

প্রশ্ন (৩৯৮১) : কিছুদিন আগে আলেমদের মর্যাদা সম্পর্কিত একটি বই পড়তে গিয়ে একটি হাদিস পেলাম। তাতে লেখা আছে, কোনো আলেমের চেহারার দিকে একবার তাকানো আল্লাহ তাআলার কাছে ষাট বছরের নামাজ ও রোজার চেয়ে উত্তম। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি সহিহ?