আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

আকিকার মান্নত করলে পালন করতে হবে কি

প্রশ্ন (৮২৫৪) : আমার বোন হচ্ছিল না। তাই আমার বাবা মান্নত করে যে, আমার বোন হলে ছাগলের পরিবর্তে দুম্বা দিয়ে আকিকা করবেন। আল্লাহর রহমতে আমার বোন হয়েছে। কিন্তু এখন দুম্বা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখন আমাদের করণীয় কী?

আট বছর বয়সী মেয়ে বাবার সাথে শুতে পারবে কি

প্রশ্ন (৮২৫৩) : আমার স্ত্রী তিন বছর পূর্বে মারা গিয়েছে। তারপর থেকে আমার মেয়েকে আমি দেখেশুনে রাখি। এখন তার আট বছর। সে কি আমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে?

আকিকার ছাগল মাদরাসায় দিয়ে দিলে কি আকিকা আদায় হবে

প্রশ্ন (৮২৫২) : আমার ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখন বিদেশে আছি। তাই আকিকা করতে পারছি না। আমি যদি আকিকার উদ্দেশ্যে দুটি ছাগল মাদরাসায় দিয়ে দিই তাহলে কি আকিকা আদায় হবে?

শুধু সালাম দিলে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে

প্রশ্ন (৮২৩৯) : আমার এক আত্মীয় আছে, যার সাথে মেলামেশা করলে শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হওয়ার আশংকা দেখা দেয়। আমি চাচ্ছি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু সম্পর্ক ছিন্ন করাও শরিয়তের দৃষ্টিতে হারাম। জানতে চাচ্ছি, আমি যদি তাকে শুধু সালাম দেই আর কোনো কথাবার্তা না বলি তাহলে কি সম্পর্ক রক্ষা হবে?

রেহমান নাম কি শুদ্ধ

প্রশ্ন (৮২৩৪) : অনেককে দেখি, তারা তাদের নাম রাখে রেহমান। জানতে চাচ্ছি, কারো নাম রেহমান রাখা কি শুদ্ধ হবে?

প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়ালে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০৩) : জনৈকা নারী প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এখন সে অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি তার তওবা কবুল করবেন?

পায়ুপথে সহবাসকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০০) : শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি স্ত্রীর সাথে পায়ুপথে সহবাসে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে জানতে পারে, এটি অত্যন্ত গর্হিত ও মারাত্মক গুনাহের একটি কাজ। সে জানতে চাচ্ছে, সে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?

ইভটিজিংকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮১৭৩) : আমার যখন দ্বীনের বুঝ ছিল না, তখন অনেক মেয়েকে ইভটিজিং করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ এসেছে। আমি আমার পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত। জানতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমার তওবা কি কবুল করবেন?

যুহরা নাকি যাহরা সঠিক শব্দ কোনটি

প্রশ্ন (৮১৪৭) : কিছুদিন আগে আমার একটি মেয়ে হয়েছে। মেয়ের নানা তার নাম ফাতিমাতুয যুহরা রাখতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সঠিক বানানটি কি যুহরা হবে নাকি যাহরা হবে?

প্রিয় দল জেতার খুশির দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮১০৮) : আমাদের এলাকার এক বড় ভাই আর্জেন্টিনা করেন। আর্জেন্টিনা ফাইনাল জেতায় তিনি এলাকায় দাওয়াতের আয়োজন করেছেন। আমাকে তিনি দাওয়াত দিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি?

গাড়ির নিচে প্রাণী পড়ে মারা গেলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৮০৯০) : আমি গ্রামে সিএনজি চালাই। একদিন সিএনজি চালানোর সময় একটি ছোট ছাগলের বাচ্চা দৌড়ে এসে আমার সিএনজির নিচে পড়ে মারা যায়। এখন ছাগলের মালিক আমার কাছে জরিমানা চাচ্ছে। আমার কি জরিমানা দিতে হবে?

মসজিদে গল্প-গুজব করা যাবে কি

প্রশ্ন (৮০৬০) : আমাদের গ্রামের মসজিদে কিছু মানুষ আগে আগে গিয়ে চেয়ারে বসে গল্পগুজবে লিপ্ত হয়। উনাদেরকে নিষেধ করলেও শুনে না। আমার প্রশ্ন হল, মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলা যাবে কি?