আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

যমযমের পানিও কি দাঁড়িয়ে পান করা নিষেধ

প্রশ্ন (৮৩৯৪) : আমি শুনেছি, যমযমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। কিন্তু আমার বন্ধু বলল, যমযমের পানিও দাঁড়িয়ে পান করা নিষেধ। রাসূল (সা.) হয়ত কোন ওজরের কারণে দাঁড়িয়ে পান করেছেন।

টেইলার্সে রয়ে যাওয়া কাপড় কী করবে

প্রশ্ন (৮৩৩১) : আমার টেইলার্সে কিছু কাপড় রয়ে গেছে। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও মালিক তা নিতে আসছে না। মালিকের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। কারণ দোকান পুড়ে যাওয়ায় কিছু রিসিট বইও পুড়ে গিয়েছে। এখন এই কাপড়গুলো কী করব? এগুলো কি বিক্রি করে দিতে পারব?

ছেঁড়াফাটা কায়দা কী করবে

প্রশ্ন (৮৩২১) : আমাদের ঘরে কয়েকটি পুরনো ছেঁড়াফাটা কায়দা রয়েছে। এগুলো ঘরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমরা কী করতে পারি?

হাদিয়ার জিনিস হস্তগত না হলে কি মালিক হবে

প্রশ্ন (৮৩১৩) : আমাকে আমার চাচা এক খণ্ড জমি হেবা করেছেন মৌখিকভাবে। কিন্তু সেটার কাগজপত্র করার আগেই তিনি মারা যান। এখন তার ছেলেরা আমাকে তা দিতে চাইছে না। শরিয়তের দৃষ্টিতে আমি কি ঐ জমিটার মারিক হব?

গোসল ফরজ অবস্থায় কি কবর যেয়ারত করা নিষিদ্ধ

প্রশ্ন (৮৩০৬) : আমার বন্ধুর কাছে শুনলাম, গোসল ফরজ থাকলে কবর যেয়ারত করা যায় না। কিন্তু আমি একবার গোসল ফরজ অবস্থায় কবর যেয়ারত করেছিলাম। এখন আমার করণীয় কী?

গান শোনা থেকে বাঁচার জন্য কুরআন তেলাওয়াত করলে কি অসম্মান হবে

প্রশ্ন (৮৩০৪) : আমি এমন স্কুলে পড়ি, যেখানে হারাম গান শোনানো হয়। কিন্তু যখন গান ছাড়া হয় তখন আমি মনে মনে কুরআন তেলাওয়াত করতে থাকি। গানের অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করার কারণে কি কুরআনের অসম্মান হবে?

কুরআনের আয়াত লিখিত বই কী করবে

প্রশ্ন (৮২৯৬) : আমি আলিয়া মাদরাসায় পড়ি। আমার বইতে অনেক কুরআন ও হাদিস আছে। এখন এ বইগুলো আমার পড়া শেষ। এগুলো আমি কী করতে পারি?

এক বিছানায় মাঝখানে কোলবালিশ দিয়ে ভাইবোন ঘুমাতে পারবে কি

প্রশ্ন (৮২৮১) : আমাদের ঘরে জায়গা কম থাকায় আমার দুই ছেলেমেয়ে মাঝখানে কোলবালিশ দিয়ে এক বিছানায় ঘুমাতে হয়। তাদের বয়স দশ পার হয়ে গিয়েছে। এটা কি জায়েয হবে?