হাত দিয়ে মাটি দিবে নাকি কোদাল দিয়ে
প্রশ্ন (১১৯২৪) : মৃতকে কবরস্থ করার সময় হাত দিয়ে মাটি দিবে নাকি কোদাল দিয়ে?
প্রশ্ন (১১৯২৪) : মৃতকে কবরস্থ করার সময় হাত দিয়ে মাটি দিবে নাকি কোদাল দিয়ে?
প্রশ্ন (১১৯২৩) : যারা যৌনকর্মী তারা মারা গেলে লাশ পানিতে ভাসিয়ে দিতে হবে কি?
প্রশ্ন (১১৯২১) : মৃত ব্যক্তির গোফ বড় থাকলে তা কেটে দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১৯২০) : যদি মৃত অবাঞ্ছিত পশম বড় থাকে তাহলে সেক্ষেত্রে করণীয় কী? তা কি কেটে দিতে হবে?
প্রশ্ন (১১৯১৭) : কোনো ব্যক্তি যদি গোসল ফরয থাকা অবস্থায় মারা যায় তাহলে তাকে দুইবার গোসল দিতে হবে কি?
প্রশ্ন (১১৮৯৬) : জানাযার নামায পড়ানোর সময় ইমাম সাহেবের দাঁড়ানোর সঠিক নিয়ম কী? তিনি মাইয়্যেতের কোন পাশে দাঁড়াবেন? এক্ষেত্রে পুরুষ-মহিলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সুন্নাহসম্মত পদ্ধতি কী? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৮৯৫) : আমার এক প্রতিবেশী রাতে ইন্তিকাল করেন। রাতেই তাকে গোসল করিয়ে কাফনের কাজ সম্পন্ন করা হয়। ফজরের নামাযের পর সূর্য উঠার আগেই তার জানাযার নামায আদায় করা হয়। তখন এক লোক বললেন, এই সময় জানাযার নামায পড়া ঠিক হয় নি। কেননা ফজরের নামাযের পর সূর্য উঠার আগে যে কোনো নামায পড়া মাকরূহ। তাই আমি জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে?
প্রশ্ন (১১৮৯৪) : এলাকার এক যুবক সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সকালে একটি নদীর তীরে তার মৃত দেহ পাওয়া যায়। তাকে বাড়িতে এনে গোসলের ব্যবস্থা করা হলে এক মুরুব্বী বলেন, যেহেতু সে লম্বা সময় পানিতে ছিল তাই তার গোসল হয়ে গেছে। তাকে নতুন করে গোসল করানোর প্রয়োজন নেই। তখন তার কথা অনুযায়ী আমরা তাকে গোসল করানো ব্যতীত শুধু জানাযার নামায পড়ে দাফন করে দেই। তো আমার জানার বিষয় হলো, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে?
প্রশ্ন (১১৭৫৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের রাজশাহীর বিভিন্ন অঞ্চলে মৃত ব্যাক্তিকে (মহিলা) গোসল করানোর ব্যাপারে বিভিন্ন ধরণের কুসংস্কার চালু রয়েছে, যা কোনো মাসআলার কিতাবে পাওয়া যায় না। যেমন- ১. যে ব্যক্তি নাপাক পরিষ্কার করে তাকে আর সেখানে থাকতে দেওয়া হয় না । তাদের ভাষ্যমতে সে নাকি নাপাক হয়ে গেছে। সে গোসল করার আগে আার কোনো কিছু স্পর্শ করতে পারবে না। ২. গোসল শেষে চোখে সুরমা দেওয়া হয়, নাকে কানে তুলা গুঁজে দেওয়া হয়। ৩. সাবান দিয়ে সারা শরীর তিন বার ধৌত করা হয়। ৪. বিভিন্ন রকমের জারি গান গাওয়া হয়। ৫. গোসল শেষ করে সবাই মাইয়্যিতের জন্য হাত তুলে দোয়া করে। আমার জানার বিষয় হলো, এই সমস্ত কাজ করা কি সঠিক?
প্রশ্ন (১১৭৩৬) : আমার দাদাকে গোসল করানোর পর তার ইস্তিঞ্জার স্থান থেকে আবার নাপাকি বের হয়। আমার জানার বিষয় হলো, তাকে কি আবার গোসল করানোর দরকার ছিল?
প্রশ্ন (১১৭০৯) : আমি নেভিতে চাকরি করি। প্রায় সময় রাষ্ট্রীয় কাজে বিভিন্ন দেশে সমুদ্রপথে আমি সফরে যাই। একবার কোনো এক কাজে সফরে বের হই। সফরে থাকাবস্থায় আমাদের এক সহকর্মী মারা যায়। সেখান থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে তখনো দশ দিনের দূরত্ব ছিল। তাই দাফনের কোনো পথ না পেয়ে আমরা তার লাশটি সমুদ্রে ভাসিয়ে দেই। আমি জানতে চাচ্ছি, আমাদের এই কাজটি কি ঠিক হয়েছে? এক্ষেত্রে কী করণীয়?
প্রশ্ন (১১৭০০) : আমাদের গ্রামে মৃত ব্যক্তির লাশ বহন করার সময় যারা সাথে থাকে তারা সবাই জোরে জোরে কালিমায়ে তাইয়েবা পড়তে থাকে। এই আমল কি হাদিসে আছে? এ ব্যাপার শরীয়তের বিধান কি?
প্রশ্ন (১১৬৮৬) : মৃত ব্যক্তির কোন কোন অঙ্গে সুগন্ধি লাগাবে? কাফনের কাপড়ে সুগন্ধি লাগাবে কি? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৬২৮) : বাচ্চা জন্মের কয়েকদিন পরে মারা গেলে তার কাফনের শরীয়তসম্মত পদ্ধতি কী হবে? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৬০৯) : বিভিন্ন যায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে দাফনের সময় উপস্থিত সকলে তিনবার উভয় হাত ভরে মাটি নিয়ে কবরে ঢালে। এভাবে কবরে তিনবার মাটি দেওয়ার কাজটি কি শরীয়তসম্মত?
প্রশ্ন (১১৬০৭) : আমাদের এলাকায় লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় চার খুঁটি অনুযায়ী দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার একটা প্রথা আছে। শরীয়তে এটার কোনো ভিত্তি আছে? জানালে উপকৃত হব।
প্রশ্ন (১১৬০৬) : জানাযার নামাযে অনেকেই সব তাকবীরে হাত উঠায়। আবার অনেকে শুধু প্রথম তাকবীরে হাত উঠায়। কোন পদ্ধতি সঠিক? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৫৮৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে এক মাইয়্যিতের জানাযার নামায পড়াতে দেওয়া হয়। আমি ভুলে চতুর্থ তাকবীরের পর পঞ্চম তাকবীর দিয়ে ফেলি। এতে কি আমার নামায হয়েছে? নাকি আবার পড়াতে হবে?
প্রশ্ন (১১৫৫৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামে একসাথে একাধিক মৃত ব্যক্তির জানাযার নামায পড়ার বিধান কি? যদি জায়েয হয়ে থাকে, তাহলে জানাযার নামাযের সময় ইমামের সামনে লাশগুলো কীভাবে রাখা হবে?
প্রশ্ন (১১৫২২) : আমাদের এলাকায় কয়েকদিন আগে এক লোক গোসল ফরয থাকা অবস্থায় মারা যান। তো এলাকার এক মুরুব্বি বলেন যে, তাকে দুইবার গোসল দিতে হবে। তাই মুরুব্বির কথা অনুযায়ী তাকে দুইবার গোসল দেওয়া হয়। হুজুরের কাছে জানতে চাই, গোসল ফরয থাকা অবস্থায় কেউ মারা গেলে কি তাকে দুইবার গোসল দেওয়া আবশ্যক?