দাফন সংক্রান্ত বিধিবিধান

কেউ মৃত্যুবরণ করলে তার লাশে সুগন্ধি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৫৫০) : মানুষ মৃত্যুবরণ করলে দেখা যায় তার লাশে সুগন্ধি ব্যবহার করা হয়। জানতে চাই, ‍মৃত ব্যক্তির লাশে সুগন্ধি ব্যবহার করার বিধান কী?

কোনো কাজ করার জন্য কবর থেকে লাশ অন্যত্র স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৫৪৫) : মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখান থেকে স্থানান্তরিত করে অন্যত্র দাফন করে আগের জায়গায় কোনো প্রয়োজনীয় কাজ করা যাবে কি?

প্লাস্টার করা লাশকে কীভাবে গোসল দেওয়া হবে

প্রশ্ন (৫৪১) : আমাদের এলাকায় বিদেশ থেকে একটি লাশ আনা হয়েছে। ঐ লাশটি প্লাস্টার করা ছিল। এখন যদি প্লাস্টার খুলে ফেলা হয় তাহলে হয়তো মৃত ব্যক্তির গোশত বা হাড্ডি শরীর থেকে পৃথক হয়ে যেতে পারে অথবা দুর্গন্ধ ছড়াতে পারে। এমতাবস্থায় উক্ত মৃত ব্যক্তিকে কীভাকে গোসল দেওয়া হবে?

কবরে শিয়াল বাচ্চা দিলে করণীয় কী

প্রশ্ন (৫৩৫) : প্রায় এক বছর পূর্বে লাশ দাফন করা হয় এমন একটি কবরে শিয়াল প্রবেশ করে বাচ্চা দিয়েছে এবং কবরের মাটি এদিক-ওদিক ফেলে দিচ্ছে। অনেক চেষ্টা করেও সরানো যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, শিয়ালগুলো এভাবে থাকতে দেওয়া হবে না কবর খনন করে হলেও বের করে দিতে হবে? এ ব্যাপারে শরিয়তের ফায়সালা কী?

পুরনো কবরস্থানের উপর বাড়ি নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৩১৬) : আমাদের জমির পাশে একটি জমি আছে। তাতে একটি পুরনো কবর আছে। যার বয়স বিশ-পচিশ বছর হবে। আমরা জমিটি ক্রয় করে সেখানে বাড়ি করতে চাচ্ছি। জানতে চাই আমরা কি সেখানে বাড়ি করতে পারব?

অন্যের জমিতে কবর দেওয়ার পর কবর স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৩১৪) : আমরা ঢাকায় বসবাস করি। গ্রামে আমাদের কিছু জমি আছে। সেখানে একটি কবরস্থানও আছে। কিছুদিন পূর্বে আমাদের এক প্রতিবেশী আমাদেরকে না জানিয়ে সেখানে তার এক আত্মীয়কে কবর দেয়। আমরা এখন সেই কবরটি স্থানান্তর করতে চাচ্ছি। আমাদের জন্য কি কবরটি স্থানান্তর করা জায়েয হবে?

কবরের মধ্যে চুরি থেকে বাঁচার জন্য কাঠ বিছানো যাবে কি

প্রশ্ন (২৫৫) : একবার বজ্রপাতের সময় আমাদের গ্রামের একটি ছেলে মারা যায়। এ ধরনের মৃতদেহ কী কারণে যেন কেউ কেউ চুরি করে নিয়ে যায়। তাই ছেলেটির পরিবার তাকে দাফনের সময় কবরের উপর কাঠ বিছিয়ে তার উপর মাটি দিয়েছে। এভাবে করা কেমন হয়েছে?

জানাযা ছাড়া দাফন করলে করণীয় কী

প্রশ্ন (১৫৬) : কোনো ব্যক্তিকে যদি জানাযা ছাড়া দাফন করে ফেলা হয় কিংবা জানাযা নামাজ সহিহভাবে না পড়ে দাফন করে ফেলা হয় তাহলে কী করবে?

জানাযার নামাজে তাকবির কম হলে কি নামাজ সহিহ হবে

প্রশ্ন (১৫৫) : আমাদের মহল্লার ইমাম সাহেব একবার জানাযার নামাযে মাত্র তিন তাকবির বলেই সালাম ফিরিয়েছেন। তাকে জানানোর পর তিনি বলেন,সমস্যা নেই। নামায সহিহ হয়েছে। তাকবির কম হলে নামায অশুদ্ধ হয় না। তার কথা কি সঠিক?