মৃত্যু জানাযা ও কবর

দাফনের পর কবরের পাশে অবস্থান করার বিধান কী

প্রশ্ন (৬৫১৩) : আমার দাদা আমাকে মৃত্যুর পূর্বে বলেছিলেন, তাকে দাফন করার পর যেন তার কবরের সামনে কিছুক্ষণ অবস্থান করি। এতে নাকি নিঃসঙ্গতা দূর হয়। বিষয়টি কি সঠিক?

লাশ দীর্ঘক্ষণ পানিতে থাকলে কি গোসল দিতে হয় না

প্রশ্ন (৬১১০) : আমাদের এলাকায় নিখোঁজ থাকার ৩ দিন পর এলাকার পরিত্যক্ত পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। কিছু লোক বলে, যেহেতু তার লাশ তিনদিন পানিতে ছিল তাই তাকে গোসল দিতে হবে না। জানতে চাচ্ছি, তাদের কথা কতটুকু সঠিক?

দীর্ঘদিন পানিতে থাকা লাশ গোসল না দিয়ে নামাজ পড়ালে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬০৬১) : কিছুদিন আগে আমরা নদীতে এক নিখোঁজ ব্যক্তির লাশ খুঁজে পাই। উক্ত ব্যক্তি ১০ দিন যাবৎ নিখোঁজ ছিল। তাকে গোসল দেওয়ার সময় কিছু নেতৃস্থানীয় লোক বাধা দিয়ে বলে, যেহেতু পানিতে ছিল, তাই গোসল দেওয়ার প্রয়োজন নেই। আমরা গোসল ছাড়াই নামাজ পড়ে তাকে কবরস্থ করি। জানতে চাচ্ছি, সেদিনের জানাযার নামাজ হয়েছিল কি?

বুযুর্গদের কবর পাকা এ কারণে কবর পাকা করা কি বৈধ

প্রশ্ন (৫৯৯০) : বাংলাদেশের বড় বড় পীর আউলিয়াদের কবর পাকা করা। এ কারণে এক ব্যক্তিকে বলতে শুনলাম, তাদের কবর যেহেতু পাকা করা হয়েছে কাজেই সাধারণ মানুষদের জন্যও কবর পাকা করা বৈধ। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

নির্দিষ্ট স্থানে কবর দেওয়ার অসিয়ত পূর্ণ করা কি আবশ্যক

প্রশ্ন (৫৮২২) : আমার নানি মৃত্যুর আগে অসিয়ত করে গিয়েছিলেন যেন তাকে বাড়ির কবরস্থানে কবর না দেওয়া হয়। বরং মসজিদের পাশের কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু তার ওয়ারিশরা বাড়ির পাশের কবরস্থানে কবর দেয়। জানতে চাচ্ছি, তার উক্ত অসিয়ত পালন করা কি আবশ্যক ছিল?