মৃত্যু জানাযা ও কবর

চার তাকবীরের বেশি বলার কারণে কি জানাজা নামাজ বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৭১১২) : কয়েকদিন পূর্বে এলাকার এক ব্যক্তির জানাজা নামাজ পড়াতে গিয়ে ইমাম সাহেব চার তাকবীরের জায়গায় পাঁচ তাকবীর দিয়ে ফেলেন। পরবর্তীতে এভাবেই তাকে দাফন করা হয়। কিন্তু এটা নিয়ে এলাকায় এখন ঝামেলা হচ্ছে। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির জানাজার নামাজ কি আদায় হয়েছে?

কবরে কীভাবে মৃত ব্যক্তিকে বসানো হয়

প্রশ্ন (৭০৭১) : কবরে কীভাবে মৃত ব্যক্তিকে বসানো হয়? ওখানে তো বাঁশ ইত্যাদি দিয়ে রাখা হয়। আসলে বিষয়টি আমার মাথায় ধরছে না। দয়া করে আমাকে বিষয়টি বুঝাবেন।

ওসিয়ত প্রত্যাহার করা যায় কি

প্রশ্ন (৭০৬৬) : আমার বাবা একটি এতিমখানার জন্য কিছু জায়গার ওসিয়ত করেছেন। কিন্তু এখন তার অসুস্থতার ব্যয় নির্বাহের জন্য জায়গাটা বিক্রি করা প্রয়োজন। এখন কি তিনি তার ওসিয়ত প্রত্যাহার করে ঐ জায়গাটি বিক্রি করতে পারবেন?

মৃতের নাভির নিচের পশম কাটা যাবে কি

প্রশ্ন (৬৯০২) : আমাদের এলাকার এক ব্যক্তির ইন্তেকালের পর তাকে গোসল দিতে গিয়ে দেখা যাচ্ছে যে, তার নাভির নিচের পশম বড়। এখন কি আমরা সেগুলো কেটে দিব?

জানাজার নামাজ পড়ানোর ব্যাপারে ওসিয়ত পূর্ণ করা কি জরুরি

প্রশ্ন (৬৮১২) : আমার মামা তার জানাজার নামাজ পড়ানোর জন্য নাতিকে ওসিয়ত করেছে। কিন্তু আমার মামাত ভাই জানাজার পড়ানোর যোগ্য। এখন তিনি পড়াতে চাচ্ছেন। এ ক্ষেত্রে কি মামার ওসিয়ত মানা জরুরি?

দাফনের পর রাসূল (সা.) কি কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াতেন

প্রশ্ন (৬৬৬৯) : আপনাদের সাইট থেকে জানতে পেরেছি, দাফনের পর মৃত ব্যক্তির কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করা ভাল। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) কি কখনো এমন করেছেন?

গ্রামে দাফন করার ওসিয়ত কি মানতে হবে

প্রশ্ন (৬৬৬৪) : আমাদের এলাকার এক লোক ঢাকায় মারা গেছে। মারা যাওয়ার পূর্বে সে ওসিয়ত করে গিয়েছিল, তাকে যেন গ্রামে দাফন করা হয়। কিন্তু পরিবার এখন বিশেষ কারণে তাকে ঢাকায়ই দাফন করতে চাচ্ছে। এ ক্ষেত্রে তারা তা করতে পারবে কি?