সমসাময়িক প্রশ্নোত্তর

ডাউনলোড ব্যবসা করা বৈধ হবে কি

প্রশ্ন (৩৩৩৫) : আমি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিয়েছি। আমার এক বড় ভাই বললেন, সার্ভিসিংয়ের পাশাপাশি কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করতে। আমরা প্রশ্ন হল, কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করা বৈধ কি?

অনিচ্ছাকৃত কলার টিউনের গান শুনলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৩২০) : কখনো কখনো কাউকে ফোন দিলে অপর পাশে কলার টিউন হিসেবে গান বেজে থাকে। সেক্ষেত্রে অনিচ্ছাকৃত গানের আওয়াজ কানে চলে আসে। প্রশ্ন হল, এমতাবস্থায় গানের আওয়াজ কানে গেলে কি গুনাহ হবে?

হিজড়াদের জন্য জোর করে টাকা নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৩৩১৩) : আমাদের দেশের সরকার হিজড়াদের জন্য কিছু করে না। হিজড়ারাও কোন কাজ-কারবার করে না। তাই তারা বিভিন্ন যানবাহনের যাত্রীদের থেকে টাকা তুলে। টাকা না দিতে চাইলে খারাপ ভাষায় কথা বলে। খারাপ আচরণ করে। তখন বাধ্য হয়ে তাদেরকে টাকা দিতে হয়। তাদের জন্য কি এভাবে টাকা উঠানো জায়েয আছে?

শরিয়তে ধূমপান কেন নিষিদ্ধ

প্রশ্ন (৩১১৯) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, ইসলামি শরিয়তে ধূমপান নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি, ধূমপানকে কেন নিষিদ্ধ করা হল?

মিরাছ হিসেবে প্রাপ্ত হারাম সম্পদ কী করবে

প্রশ্ন (৩১১৪) : আমার চাচা একজন ব্যাংকার ছিলেন। কিছুদিন আগে তার ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর তার সন্তানরা মিরাছ বণ্টন করে নেয়। প্রশ্ন হল, যেহেতু চাচা ব্যাংকার ছিলেন, তাই সেই মিরাছের সম্পত্তি আমার চাচাত ভাইদের জন্য গ্রহণ করা বৈধ হয়েছে কি? যদি বৈধ না হয়ে থাকে তাহলে বর্তমানে করণীয় কী?

গাইরে মাহরাম ড্রাইভারের সাথে একাকি সফর করা যাবে কি

প্রশ্ন (৩১০০) : আমার নাম সোনিয়া। আমি কলেজে পড়াশোনা করি। আমি আমাদের ব্যক্তিগত কার গাড়ি দিয়ে কলেজে যাতায়ত করে থাকি। গাড়িতে শুধু আমি আর ড্রাইভার থাকি। প্রশ্ন হল, এভাবে গাইরে মাহরাম ড্রাইভারের সাথে যাতায়ত করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

করোনা পরিস্থিতিতে ঈদের নামাজ কীভাবে পড়ব

প্রশ্ন (৩০৪৭) : বর্তমানে সোশ্যাল ডিসটেন্সের কথা বলা হচ্ছে। এখন আমরা যদি ঈদের নামাজে যাই তাহলে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন হয় না। সেক্ষেত্রে মেডিকেল সাইন্সের সাথে মিলিয়ে একটি সিদ্ধান্ত জানতে চাচ্ছি।

সোশ্যাল ডিসটেন্স কি ইসলামের সাথে সাংঘর্ষিক

প্রশ্ন (২৯২৬) : আমাদেরকে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে বলা হচ্ছে। তাহলে কি আমরা করোনা আক্রান্ত রোগীরসেবা করব না? সোশ্যাল ডিসটেন্স কি ইসলামের সাথে সাংঘর্ষিক?

ট্যাক্স ফাঁকি দিয়ে আনা মোবাইল ক্রয় করা যাবে কি

প্রশ্ন (২৮৫০) : বাংলাদেশে আনঅফিসিয়াল নামে কিছু মোবাইল সেট পাওয়া যায়। এগুলো সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়ে থাকে। যে কারণে অফিসিয়াল সেটের তুলনায় এগুলোর দাম প্রায় ৩/৪ হাজার টাকা কম থাকে। আমার প্রশ্ন হল, এই আনঅফিসিয়াল সেটগুলো ক্রয় করা যাবে কি?

ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৮২৪) : বর্তমানে বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকে। কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা সুবিধাজনক। কাজেই অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। প্রশ্ন হল, ক্রেডিট ব্যবহার করার শরয়ি দৃষ্টিভঙ্গি কী?

রেডিও অনুষ্ঠানে পাপ কাজের বিবরণ দেওয়া যাবে কি

প্রশ্ন (২৮০৯) : বাংলাদেশের একটি রেডিও চ্যানেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মানুষ তাদের জীবনে কৃত পাপ কাজের বিবরণ দিয়ে থাকে। আমার জানার বিষয় হল, এভাবে রেডিও চ্যানেলে নিজের পাপ কাজের বিবরণ দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?

জামাতে তিন ফিট দূরত্বে দাঁড়ানো জায়েয হবে কি

প্রশ্ন (২৭২৮) : বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারের আইন হল, জামাতে একজন আরেকজন থেকে তিন ফিট দূরে দাঁড়াবে। এভাবে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

পরিচয় গোপন করে অন্য দেশের মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬৯৯) : কিছু দেশের অনলাইন মার্কেটপ্লেসে শুধু সেই দেশের বিক্রেতারাই তাদের পণ্য বিক্রি করতে পারে। আমি যদি ভিপিএন-এর মাধ্যমে আমার পরিচয় গোপন করে সেই দেশের নাগরিক পরিচয়ে ঐ সকল মার্কেটপ্লেসে নিজের পণ্য বিক্রি করি তাহলে তা বৈধ হবে কি? বিক্রিত পণ্যের মূল্য গ্রহণ করা আমার জন্য শরিয়ত সম্মত হবে কি?

হিন্দুদেরকে পোড়ানোর কাজে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (২৬৮৩) : বর্তমানে এই করোনাকালে যে সকল হিন্দু মারা গিয়েছে তাদের সৎকারে তাদের পরিবারের কেউ এগিয়ে আসে না। এখন কোনো মুসলমান কি তাদেরকে পোড়ানোর কাজে সহযোগিতা করতে পারবে?