সমসাময়িক প্রশ্নোত্তর

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হওয়ার সঠিক পদ্ধতি কী

প্রশ্ন (৩৮৪৫) : আমরা আমাদের ভাইকে বিয়ে করাতে চাচ্ছি। সে বিদেশে থাকে। এই মুহূর্তে তার জন্য দেশে আসা সম্ভব না। আমার মেয়ে পক্ষও অপেক্ষা করতে রাজি নয়। আমরা শুনেছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা সঠিক কোনো পদ্ধতি আছে কি?

বাচ্চার মা কে হবে

প্রশ্ন (৩৮৪৩) : আমাদের এলাকার এক ব্যক্তির দুই স্ত্রী। সে টেস্টটিউবের মাধ্যমে বাচ্চা গ্রহণ করেছে। সেক্ষেত্রে তার বীর্যের সাথে তার বড় স্ত্রীর ডিম্বানু নিষিক্ত করে তার ছোট স্ত্রীর গর্ভে প্রবেশ করানো হয়েছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে বাচ্চার প্রকৃত মা কে হবে?

চুক্তি করে ওয়াজ করা যাবে কি

প্রশ্ন (৩৮৩৬) : বর্তমানে বিভিন্ন বক্তাকে দেখা যায় চুক্তি করে ওয়াজ মাহফিল করে থাকেন যে, এত টাকা তাকে দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করে ওয়াজ মাহফিল করা কি বৈধ হবে?

মৃতদের স্মরণে মোমবাতি জ্বালানো বৈধ কি

প্রশ্ন (৩৬৬১) : কিছুদিন আগে লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। তাদের স্মরণে সংসদ ভবনে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। আমার ছেলে তাতে অংশগ্রহণ করতে চাচ্ছে। প্রশ্ন হল, এই আয়োজনে অংশগ্রহণ করা বৈধ হবে কি?

পুলিশ ভেরিফিকেশনে পুলিশকে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৫) : আমি কিছুদিন আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। আমি শুনেছি, পাসপোর্টের তথ্যগুলো যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশনে আসে। তখন যদি তাদেরকে ঘুষ না দেওয়া হয় তাহলে তারা ভেরিফিকেশনে ভুল তথ্য দিয়ে আবেদন বাতিল করে দেয়। প্রশ্ন হল, আমার তথ্যগুলো ভেরিফিকেশনের জন্য যদি পুলিশ আসে এবং তারা ঘুষ চায় তাহলে আমি তাদেরকে টাকা দিতে পারব কি?

ঘুষ দিয়ে পাসপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৯) : পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল ঘুরাঘুরি করে। তাদেরকে ঘুষ দিলে তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত পাসপোর্ট করে দেয়। জানতে চাচ্ছি, এসকল দালালদেরকে ঘুষ দিয়ে পাসপোর্ট করানো যাবে কি?

ক্রিকেট খেলায় মুসলিম দেশকে সাপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৩৫৫০) : বর্তমানে ক্রিকেট খেলায় অনেক মুসলিম দেশও অংশগ্রহণ করে। প্রশ্ন হল, কোনো মুসলিম দেশ যদি কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তাহলে তাকে সাপোর্ট করা যাবে কি?

ক্রিকেট খেলায় মুসলিম দেশ বিজয়ী হওয়ার দোয়া করা যাবে কি

প্রশ্ন (৩৫৪৯) : অনেক মুসলিম দেশ ক্রিকেট খেলার সাথে সংযুক্ত। তারা যখন অমুসলিম দেশের সাথে টুর্নামেন্ট খেলে তখন তাদের বিজয়ী হওয়ার জন্য দোয়া করা যাবে কি?

পৃথিবী কি ঘুরছে

প্রশ্ন (৩৪৯০) : পৃথিবী ঘুরছে, নাকি স্থির হয়ে আছে? এ ব্যাপারে কুরআনে কিছু বলা হয়েছে কি?

কিডনি ট্রান্সপ্লান্ট করা বৈধ কি

প্রশ্ন (৩৪১৬) : আমার দাদার কিডনি অকেজো হয়ে গিয়েছে। ডাক্তার বলেছেন, কিডনি ট্রান্সপ্লান্ট করলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন। জানতে চাচ্ছি, কিডনি ট্রান্সপ্লান্ট শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?

ফ্লেক্সিলোডের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৩৯) : ফ্লেক্সিলোডের দোকানগুলোতে ৩০ টাকার কম রিজার্চ করলে ১ টাকা বেশি নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ১ টাকা বেশি নেওয়া কি সুদ হবে?

ফ্লেক্সিলোডের উপর কোম্পানীকর্তৃক অতিরিক্ত কমিশন গ্রহণ বৈধ কি

প্রশ্ন (৩৩৩৭) : আমি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। কোম্পানী ফ্লেক্সিলোডের উপর সাধারণত ১০% কমিশন দিয়ে থাকে। অর্থাৎ, আমি যদি ১০০০০ টাকার ফ্লেক্সি ক্রয় করি তাহলে কোম্পানী আমার কাছ থেকে ৯০০০ টাকা নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ক্রয় বিক্রয় কি বৈধ হচ্ছে?