সমসাময়িক প্রশ্নোত্তর

তারাবীর নামাজে কি দরূদ পড়তে হবে না

প্রশ্ন (৪২৮২) : আমাদের মসজিদের হাফেজ সাহেব দরূদ শরিফ ও দোয়ায়ে মাছুরা না পড়েই সালাম ফিরিয়ে ফেলে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে, এই দু’টো না পড়লেও কোনো সমস্যা নেই। জানতে চাচ্ছি, তারাবীর নামাজে কি দরূদ পড়তে হয় না?

ইফতার মাহফিলের আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৪২৮১) : আমরা এলাকার যুবকেরা মিলে প্রতিবছর এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। জানতে চাচ্ছি, ইফতার মাহফিলের আয়োজন করা কি বৈধ?

গাইরে মাহরামের দিকে দৃষ্টিপাত দ্বারা বীর্যপাত হলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪২৭৪) : কিছুদিন আগে রোজা অবস্থায় আমি গাইরে মাহরাম এক নারীর দিকে তাকাই। ফলে আমার বীর্যপাত হয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার সেদিনের রোজা ভেঙ্গে গিয়েছিল?

একটি রোজার ফিদিয়া কি একজনকেই দিতে হবে

প্রশ্ন (৪২৭১) : আমার বাবা বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম। তিনি ফিদিয়া দিতে চাচ্ছেন। এক ব্যক্তি বলল, একটি রোজার ফিদিয়া একজন গরিবকেই দিতে হবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

ইফতার মাহফিলে হিন্দুদের দাওয়াত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪২৭০) : আমাদের এলাকায় প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে হিন্দুদেরকেও দাওয়াত দেওয়া হয় এবং তারা উপস্থিতও হয়। জানতে চাচ্ছি, ইফতার মাহফিলে হিন্দুদের দাওয়াত দেওয়া যাবে কি?

এককালীন ফিদিয়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪২৬৪) : আমার দাদা বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম। জানতে চাচ্ছি, রমজানের শুরুতেই পুরো মাসের ফিদিয়া একবারে দেওয়া যাবে কি?

ভুলবশত কুরআনের কোনো আয়াত ছুটে গেলে খতম হবে কি

প্রশ্ন (৪২৬৩) : আমি হাফেজ। প্রতি বছর তারাবী পড়াই। এ বছর ভুলবশত তারাবীতে কুরআনের একটি আয়াত বাদ থেকে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কুরআন খতমে কোনো সমস্যা হবে কি?

অন্যের ভুলে সময়ের আগে ইফতারি করলে রোজা হবে কি

প্রশ্ন (৪২৬০) : কিছুদিন আগে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব সময়ের আগেই মাগরিবের আজান দিয়ে দেন। সময় হয়েছে মনে করে আমরা ইফতারি করে ফেলি। কিন্তু পরবর্তীতে জানতে পারি, মুয়াজ্জিন সাহেব ভুল করেছিলেন। তখনও সময় হয়নি। জানতে চাচ্ছি, অন্যের ভুলের কারণে যেহেতু আমরা ইফতারি করে ফেলেছিলাম তাই আমাদের সেদিনের রোজাটি কি হয়েছিল?

অনিচ্ছায় সময় শেষ হওয়ার পর সাহরী খেলে রোজা হবে কি

প্রশ্ন (৪২৫৯) : সেদিন সাহরীর শেষ সময় ছিল ৪.১৫ তে। আমি সাহরীর সময় ঘুম থেকে একটু দেরিতে উঠি। উঠে দেখি ঘড়িতে ৪.১৩ বাজে। সময় আছে মনে করে আমি একটি বিস্কুট এবং এক গ্লাস পানি খাই। পরবর্তীতে দেখতে পাই, আমার ঘড়ি ৭ মিনিট স্লো। জানতে চাচ্ছি, উক্ত দিনের রোজা কি আমার হয়েছিল?