সমসাময়িক প্রশ্নোত্তর

রোজার দিনের বেলা জরায়ু দিয়ে বীর্য বের হলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪৩১০) : আমি রাতে স্ত্রী সহবাস করি। দিনের বেলা আমার স্ত্রীর জরায়ু থেকে বীর্য বের হয়ে আসে। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তার রোজা ভেঙ্গে গিয়েছে?

বিতরের পর তারাবী পড়া যাবে কি

প্রশ্ন (৪৩০৭) : গত রমজানে জরুরি এক কাজে ব্যস্ত থাকার কারণে এশার নামাজের পরপর বিতর পড়ে ফেলি। ব্যস্ততা থেকে অবসর হওয়ার পর তারাবীর নামাজ আদায় করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের তারাবীর নামাজ হয়েছিল কি? বিতরের পর কি তারাবী পড়া যায়?

মৃত ব্যক্তির কাযা রোজা থাকলে ফিদয়া দিতে হবে কি

প্রশ্ন (৪২৯৩) : আমার দাদি ৫ম রোজার দিন মারা গিয়েছেন। তিনি অসুস্থার কারণে পাঁচটি রোজা রাখতে পারেননি। জানতে চাচ্ছি, তার কাযা হওয়া রোজাগুলোর ফিদয়া দিতে হবে কি?

হিন্দু প্রতিবেশির ইফতারি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪২৯২) : আমার এক হিন্দু প্রতিবেশি প্রতিবছর রমজানে একদিন আমার বাসায় ইফতারি পাঠিয়ে থাকে। জানতে চাচ্ছি, হিন্দু প্রতিবেশির ইফতারি গ্রহন করা যাবে কি?

ফিদিয়ার পরিমাণ কী

প্রশ্ন (৪২৮৭) : আমার আম্মা এ বছর রোজা অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না। জানতে চাচ্ছি, প্রতি রোজার পরিবর্তে কী পরিমাণ ফিদিয়া দিতে হবে?

ফিদিয়া একাধিকজনকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪২৮৬) : আমার দাদা অতিশয় বৃদ্ধ। তিনি রোজা রাখতে সক্ষম নন। জানতে চাচ্ছি, একমাসের রোজার ফিদিয়া একজন গরিবকেই দিতে হবে, নাকি একাধিক গরিব ব্যক্তিদেরকেও দেওয়া যাবে?

তারাবীর পর যে কোনো দোয়া করা যাবে কি

প্রশ্ন (৪২৮৪) : বর্তমানে মসজিদগুলোতে তারাবীর পর اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار দোয়াটি পড়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত দোয়া বদলে অন্য যে কোনো দোয়া করা যাবে কি?