সমসাময়িক প্রশ্নোত্তর

রোজা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭২৪) : আমার আব্বা অসুস্থ। তা সত্ত্বেও তিনি রোজা রেখেছেন। কিন্তু ডাক্তার এখন তাকে কিসের যেন স্যালাইন দিতে বলেছেন। প্রশ্ন হল, রোজা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে কি?

রোজার নিয়ত করে সাহরির পূর্বে সহবাস করা যাবে কি

প্রশ্ন (৬৭২৩) : আমি অনেক সময় বারটা একটার দিকে সাহরি খেয়ে ফেলি এবং রোজার নিয়তও করে ফেলি। তবে কখনো কখনো সুবহে সাদিকের পূর্বে সহবাসও হয়ে যায়। এতে কি আমার রোজার কোন ক্ষতি হবে?

শাবানের ঊনত্রিশ তারিখ কি রোজা রাখা যায় না

প্রশ্ন (৬৭১৯) : হাদিসে নাকি আছে, শাবান মাসের ঊনত্রিশ তারিখ রোজা রাখা যায় না। আমি তো প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি। এখন শাবান মাসের ঊনত্রিশ তারিখ যদি সোমবার হয় তাহলেও কি আমি রোজা রাখতে পারব না?

রোজা অবস্থায় কি নাকে পানি দিবে

প্রশ্ন (৬৭১৭) : রোজা অবস্থায় কি নাকে পানি না দিলে কোন সমস্যা হবে? কারণ নাকে পানি দিলে তো ভেতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এবং এতে রোজা ভেঙ্গে যেতে পারে।

ঈদের দুই দিন আগে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৬৮০) : আমাদের গ্রামে কিছু দরিদ্র মানুষ আছে। এখন আমরা যদি আমাদের সাদকায়ে ফিতর ঈদের দুই একদিন আগে দিয়ে দিই তাহলে তারা ঈদের বাজার সদাই করতে পারত। আমরা যদি আগে আগে তাদেরকে সাদকায়ে ফিতর দিই তাহলে কি তা জায়েয হবে?

রমজানের আগের দিন কি নফল রোজা রাখা যায় না

প্রশ্ন (৬৬৪৬) : এ বছর আমি রমজানের আগের দিন নফল রোজা রেখেছি। কিন্তু আমার এক বন্ধু জানতে পেরে বলেছে, ঐ দিন নফল রোজা রাখা ঠিক নয়। তাই আমি ভেঙ্গে ফেলেছি। আমার কাজটি কি সঠিক হয়েছে?

সফরে গিয়ে রোজা ভেঙ্গে ফেললে কাফফারা আসবে কি

প্রশ্ন (৬৬৪৫) : আমরা তিন বন্ধু রোজা রেখে সফরে বের হই। ঢাকা থেকে চট্টগ্রামে যাই। চট্টগ্রামে যাওয়ার পর রোজা রাখতে কষ্ট হলে আমি রোজা ভেঙ্গে ফেলি। এখন কি আমাকে তার কাযা ও কাফফারা আদায় করতে হবে?

ভোররাতে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন (৬৬৪৩) : গতকাল সাহরি খেয়ে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার স্বপ্নদোষ হয়ে যায়। তবে আমি রোজার নিয়তে সারাদিন না খেয়ে থাকি। আমি জানতে চাচ্ছি, আমার কি রোজা হয়েছে না হয়নি?