সমসাময়িক প্রশ্নোত্তর

সাহাবারা একা একা কুরবানি দিতেন না ভাগে কুরবানি দিতেন

প্রশ্ন (৬৮৭৪) : আমাদের সমাজে বর্তমানে কুরবানি দেওয়ার দুটি নিয়ম চালু আছে। ভাগে অথবা একা একা। ভাগে দিলে সাত জন দেয়। আমার জিজ্ঞাসা হল, সাহাবারা কি এভাবে উভয় পদ্ধতিতে কুরবানি দিয়েছেন?

স্বামীর টাকা দিয়ে হজ্ব করার পর নিজের টাকা হলে পুনরায় হজ্ব করতে হবে কি

প্রশ্ন (৬৮৪৩) : কয়েক বছর আগে আমার স্বামী ফরজ হজ্বে যান। তখন তার সাথে আমিও হজ্ব সম্পন্ন করি। সে সময় আমার উপর হজ্ব ফরজ ছিল না। তাই আমার স্বামীর টাকা দিয়েই আমি হজ্ব করি। এখন আমি নিজেও অনেক টাকার মালিক। এখন কি আমাকে পুনরায় ফরজ হজ্ব করতে হবে?

হজ্বে হালাল হওয়ার পূর্বে স্ত্রীর সাথে মিলন হয়ে গেলে কী জরিমানা দিবে

প্রশ্ন (৬৮৪২) : আমি আর আমার স্ত্রী এ বছর হজ্বে গিয়েছি। ঘটনাক্রমে উকুফে আরাফার পর হালাল হওয়ার পূর্বে আমাদের মিলন হয়ে যায়। এখন আমাদের কী জরিমানা দিতে হবে?

জানাজার জন্য বের হলে ইতেকাফ কি নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (৬৮১১) : আমার বাবা গত রমজানে ইতেকাফ করতে বসেছিলেন। পরে মসজিদের সামনের মাঠে একটি জানাজা হওয়ায় তিনি তাতে শরীক হন। তার ইতেকাফে কি কোন সমস্যা হয়েছে?

সুবহে সাদিক হওয়ার পরও খানা খেয়ে ফেললে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (৬৭৫৩) : গতকাল আমি সাহরি খাওয়ার সময় খেয়াল না করে সাহরি খেয়ে ফেলি। পরে দেখি, তখন সাহরি খাওয়ার সময় শেষ। এখন কি আমার ঐ রোজার কাযা-কাফফারা করতে হবে?

ভুলে সুবহে সাদিকের সময় খেয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৬৭৫০) : কয়েকদিন পূর্বে ভোরবেলা উঠতে আমার দেরি হয়ে যায়। তারপরও তাড়াহুড়া করে সাহরি খেয়ে নিই। কিন্তু পরে দেখি যে, খাবার শেষ হওয়ার পূর্বেই সময় শেষ হয়ে গিয়েছে। এখন আমার করণীয় কী?

ওজুর জন্য বাহিরে এলে রোগীর খোঁজখবর নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৪১) : আমাদের মসজিদের ওজুখানা মসজিদের বাহিরে। এখন কেউ যদি ওজুর জন্য মসজিদ থেকে বের হওয়ার পর কারও কাছ থেকে রোগীর খোঁজখবর নেয় তাহলে তাহলে কি ইতেকাফ নষ্ট হয়ে যাবে? আমি একবার এমন করেছিলাম। তাই বিষয়টি জানতে চাচ্ছি।