ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মুখের মধ্যে কৃত্রিম দাঁত লাগানো বৈধ হবে কি

প্রশ্ন (৫৯৩) : আমি একবার হুন্ডা এক্সিডেন্ট করি। এতে আমার দুটি দাঁত ভেঙ্গে যায়। আমি চাচ্ছি, ঐ দুটি দাঁতের পরিবর্তে স্বর্ণের দুটি কৃত্রিম দাঁত লাগাব। এতে কোনো সমস্যা আছে কি?

পুরুষ ডাক্তারের জন্য মহিলা রোগীকে স্পর্শ করা জায়েয আছে কি

প্রশ্ন (৫৯০) : আমি একজন ডাক্তার। একটি হাসপাতালে চাকরি করি। আমার কাছে বিভিন্ন রোগের জন্য মহিলা রোগীরাও এসে থাকে। ভালো করে চিকিৎসা করানোর জন্য কখনো কখনো মহিলা রোগীকে স্পর্শ করতে হয়। আমি জানতে চাই, আমার জন্য কি প্রয়োজনের কারণে কোনো মহিলা রোগীকে স্পর্শ করা জায়েয আছে?

শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব কি নবী ছিলেন

প্রশ্ন (৫৮৭) : এক ব্যক্তির কাছে শুনলাম, শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব নবীদের অন্তর্ভুক্ত হতে পারেন। প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব নবীদের অন্তর্ভুক্ত কিনা? প্রমাণসহ জানতে চাই।

মূসা (আ.) থাপ্পড় দিয়ে মৃত্যুর ফেরেশতার চোখ উপড়ে ফেলার ঘটনা কি সহিহ

প্রশ্ন (৫৮৬) : তাবলিগ জামাতের অনেক ভাই তাদের বয়ানে একটি ঘটনা বলে থাকেন যে, মালাকুল মাউত হযরত মূসা (আ.) এর জান কবয করতে গেলে তিনি থাপ্পড় দিয়ে তার চোখ উপড়ে ফেলেন। জানতে চাই, এ ঘটনা কি সহিহ?

বেলাল (রা.) এর সীন আল্লাহর নিকট শীন -এ মর্মের হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৫৮৫) : কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখলাম, এক ব্যক্তি বলছেন, হযরত বেলাল (রা.) এর মুখে জড়তা ছিল। এ জন্য তিনি শীন উচ্চারণ করতে পারতেন না। এ জন্য রাসূল (সা.) বলেছেন, বেলালের সীন আল্লাহর নিকট শীন হিসেবে ধর্তব্য হবে। জানতে চাই, এ হাদিসটি কি সহিহ?

বুখারি-মুসলিম ছাড়া আর কোনো কিতাবে সহিহ হাদিস আছে কি

প্রশ্ন (৫৮৪) : কোনো কোনো লোক বলে থাকেন, অমুক হাদিসটি বুখারি-মুসলিমে নেই। তাই তার উপর আমল করা যাবে না। তাদের এ কথা থেকে বুঝা যায়, তারা মনে করেন বুখারি-মুসলিম ছাড়া আর কোনো কিতাবে সহিহ হাদিস নেই। আমার প্রশ্ন হলো, তাদের এ ধারণা কি সহিহ?

মরণোত্তর চক্ষুদান করা যাবে কি

প্রশ্ন (৫৭৭) : কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় অসিয়ত করে যায় তার চক্ষু যেন অমুক অন্ধ ব্যক্তিকে দেওয়া হয়। তাহলে তার অসিয়ত পালন করে ঐ ব্যক্তিকে চক্ষু দান করা যাবে কি?

এইডস আক্রান্ত ব্যক্তিকে চাকরি/পদ বা দায়িত্ব থেকে অব্যাহতি দান বা বরখাস্ত করা কি জরুরি

প্রশ্ন (৫৭৬) : আমরা শুনেছি, এইডস আক্রান্ত ব্যক্তির সাথে চলাফেরা করলে অপরজনেরও এইডস হতে পারে। তাই জানতে চাই, কোনো অফিসের কোনো ব্যক্তি যদি এইডস আক্রান্ত হয় তাহলে অফিসের অন্য কর্মীদেরকে বাঁচানোর জন্য এইডস আক্রান্ত ব্যক্তিকে কি তার চাকরি থেকে অব্যাহতি প্রদান করতে হবে?

মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি

প্রশ্ন (৫৭৪) : মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি? আমাদের সমাজে ব্যাপকভাবে এই প্রচলন আছে যে,মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা তায়্যেবা পড়া হলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে।