ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

হিন্দুদের হোলি উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৯১৪) : আমার কিছু বন্ধু প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অংশগ্রহণ করে। তাদেরকে নিষেধ করলে বলে, আমরা শুধু দেখার জন্য যাই। এখন আমার প্রশ্ন হল, তাদের এই অংশগ্রহণ শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা ইসলাম সমর্থন করে কি

প্রশ্ন (৯১৩) : আমাদের এলাকার এক লোক একটি ইসলামিক রাজনৈতিক দল থেকে নির্বাচনে দাঁড়িয়েছে। এখন আমার জানার বিষয় হল, নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

বাইয়ে সালামের ক্ষেত্রে চালের পরিবর্তে টাকা নিতে পারবে কি

প্রশ্ন (৯১২) : যদি কোন ব্যক্তি ১০০০০ টাকা ধার নেয় এ শর্তের উপর যে, সে ঋণদাতাকে ছয় মাস পর ২০ মণ চাল দেবে। এখন উল্লিখিত সময় হওয়ার পর ঋণদাতার চালের প্রয়োজন না থাকায় বা ক্রয়-বিক্রয়ের ঝামেলা থেকে বাঁচার জন্য উভয়ের সম্মতিক্রমে চালের পরিবর্তে বাজার দর হিসেবে উক্ত চালের মূল্য গ্রহণ করা ঋণ দাতার জন্য জায়েয হবে কি?

মূল্য অগ্রিম প্রদান করে পণ্য বাকিতে গ্রহণ যাবে কি

প্রশ্ন (৯১১) : আমাদের এলাকায় নিয়ম আছে যে, কার্তিক মাসে কৃষকরা বিত্তশালী বা ব্যবসায়ীর কাছ থেকে আলু উঠানোর পূর্বে আলুর উপর দাম ধরে অগ্রিম টাকা নেয়। এর বিনিময়ে ফাল্গুন মাসে আলু উঠানোর সময় শতকরা হারে এক মন করে আলু দিয়ে থাকে। বাজারে আলুর দাম কম হোক বা বেশি হোক- এর প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না। শরিয়তের দৃষ্টিতে তা কি বৈধ?

বাকি বিক্রিতে মূল্য কিছুটা বেশি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯০৮) : আমি একজন সার ব্যবসায়ী। নগদ ও বাকি উভয়ভাবে বিক্রি করে থাকি। তবে যখন ক্রেতা বাকি ক্রয়ের জন্য আসে তখন নগদের যে মূল্য (বাজার মূল্য) তার থেকে বাকি ক্রয়ে ৩০০ বা ৪০০ টাকা বেশি মূল্য শর্ত করে থাকি। যেমন এক বস্তা সারের নগদ মূল্য ১০০০ টাকা আর বাকিতে ১৩০০ বা ১৫০০ নিয়ে থাকি। ক্রেতা এ শর্ত অনুযায়ী ক্রয় করে থাকে। উল্লেখ্য, টাকা কবে দেবে তা নির্দিষ্ট করা হয় না। এক মাস পরেও দিতে পারে বা এক বছর পরেও দিতে পারে। জানার বিষয় হল, এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? যদি বৈধ না হয় তাহলে কোন পদ্ধতিতে বৈধ হবে?

ঋণের পরিবর্তে পণ্য ক্রয় করে ঋণগ্রহীতার কাছে লাভে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯০৭) : আমাদের একটি সোসাইটি রয়েছে। এর কার্যক্রম হলো, কোন গ্রাহক ঋণের আবেদন করলে তাকে নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার ইচ্ছাধীন সোসাইটির পক্ষ থেকে মালামাল ক্রয় করে সোসাইটির জিম্মায় আনা হয়। যেমন ধান, চাল, সেলাইমেশিন ইত্যাদি। অতঃপর গ্রাহকের কাছে এক বছর বা দুই বছর মেয়াদি মাসিক কিস্তির মাধ্যমে বাকিতে কিছু বেশি মূল্যে বিক্রি করা হয়। উক্ত লেনদেনটি কি শরিয়তসম্মত?

মুরাবাহা চুক্তিতে অধিক মুনাফা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৯০৬) : আমাদের এলাকায় একটি সমিতি আছে, যাতে টাকা বিনিয়োগ এভাবে হয়ে থাকে যে, কোন সদস্য টাকা নিতে চাইলে তাকে টাকা না দিয়ে টাকার পরিবর্তে মাল ক্রয় করে দেয়া হয়। যেমন ৫০০০ টাকা নিতে চাইলে এর পরিবর্তে ৫০০০ টাকার মাল ক্রয় করে দেওয়া হয় এবং বলা হয় যে, তিন মাস পর ৫০০০ টাকার পরিবর্তে ৮০০০ টাকা দিতে হবে। এখন জানার বিষয় হলো, উক্ত পদ্ধতিতে এভাবে বাকিতে এত বেশি করে বিক্রয় করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি?

বাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্মাণ-ব্যয়ের এক দশমাংশ সমপরিমাণ টাকা পারিশ্রমিক নির্ধারণ করলে তা জায়েয হব…

প্রশ্ন (৯০৫) : জনৈক ব্যক্তি নিজ জমিতে নিজ খরচে বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছে। সে একটি কোম্পানির সঙ্গে এই মর্মে চুক্তি করতে যাচ্ছে যে, কোম্পানি তার বাড়ি নির্মাণ করে দিবে এবং এই কাজের বিনিময় হিসেবে তারা নির্মাণ ব্যয়ের এক-দশমাংশ সমপরিমাণ টাকা নিয়ে নিবে। তার এ চুক্তি বৈধ হবে কি?

হিজড়াদের নাগরিক অধিকার কতটুকু

প্রশ্ন (৯০৪) : বর্তমানে আমাদের সমাজে হিজড়াদের বড় একটি সম্প্রদায় বসবাস করছে। সামাজিকভাবে তাদেরকে অনেকটাই ধিকৃত ও অবহেলিত হতে দেখা যায়। তাই জানার বিষয় হল, ইসলামে হিজড়াদের অবস্থান ও মর্যাদা কতটুকু এবং নাগরিক হিসেবে সমাজ-রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার কতটুকু?

মসজিদের মাইকে জানাজার সংবাদ দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯০৩) : মসজিদের মাইক যা মানুষের সাধারণ দান তথা মসজিদের সাধারণ ফান্ড থেকে ক্রয় করা হয়েছে। এরূপ মাইক দ্বারা মৃত্যু সংবাদ প্রচার করা এবং জানাযার সময়ের এলান করা বৈধ কিনা?

গাছে আম আসার পূর্বেই আম বিক্রি করে দেওয়া কি জায়েয

প্রশ্ন (৯০২) : আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

গরু-ছাগল ইত্যাদি প্রাণী জবাই করে এর বিনিময় গ্রহণ করা কি জায়েয

প্রশ্ন (৯০১) : কুরবানীর দিন অনেক হুজুর পশু জবাই করে টাকা নেয়। কেউ স্বেচ্ছায় দেয়। আর কেউ বলে নেয়। আমার প্রশ্ন হলো, পশু জবাই করে বিনিময় গ্রহণ করা কি জায়েয?

কোন মুসলমান ব্যক্তি হিন্দু লোকের গৃহপালিত পশু-পাখির অত্যাচারে অতিষ্ট হয়ে সেগুলো কে হত্যা করে বা গু…

প্রশ্ন (৯০০) : কোন মুসলমান ব্যক্তি হিন্দু লোকের গৃহপালিত পশু-পাখির অত্যাচারে অতিষ্ট হয়ে সেগুলো কে হত্যা করে বা গুম করে ফেললে সেগুলোর ক্ষতিপূরণ কিভাবে দিতে হবে?

যে স্কুলের মাঠে নাচ-গান হয় সেখানে ঈদের নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৮৯৯) : আমাদের হাইস্কুলের মাঠে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছেলে মেয়েরা পর্দাহীনভাবে খেলাধুলা করে। মাঠটি সংরক্ষিত নয়। এটা স্কুলের মাঠ। এখানে ঈদের নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা?

প্রেগন্যান্সি টেস্টে পজেটিভ আসার পর পুনরায় রক্ত দেখলে তার হুকুম কী

প্রশ্ন (৮৯৭) : আমার দুইটা প্রশ্ন রয়েছে। এক. আমি কয়েকমাস পূর্বে মাসিক বন্ধ হওয়ার কারণে পরীক্ষা করে বুঝতে পারি আমি গর্ভবতী। এমতাবস্থায় দেড়-দুই মাস অতিক্রম হতেই আবার রক্ত দেখা দেয়। এই রক্তের হুকুম কী? দুই. দেড়-দুই মাসে বাচ্চা পড়ে গেলে যদি রক্ত আসে তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে নাকি এর ভিন্ন হুকুম হবে?

একাকী নামাজ পড়ার সময় কতটুকু আওয়াজে কেরাত পড়তে হয়

প্রশ্ন (৮৯৬) : একাকী ব্যক্তি কোন কোন নামাজে জোরে কেরাত পড়তে পারবে? জোরে পড়লে কেরাত কতটুকু আওয়াজে পড়তে হবে? কেউ বলেন, এমন ভাবে কেরাত পড়তে হবে যাতে নিজ কানে শুনতে পায়। কিন্তু এতে তো মসজিদের অন্যান্য মুসল্লিদের নামাজে সমস্যা হবে।