ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

শুকরের নাম মুখে নিলে কি মুখ ৪০ দিন নাপাক থাকে

প্রশ্ন (১৩৭৪) : ছোটকালে শুনেছিলাম শুকরের নাম মুখে উচ্চারণ করলে ৪০ দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। বরং শুকরের বদলে খিনজির বলতে হবে। আসলে কি তাই? সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।

শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৭৩) : বর্তমান সমাজে প্রচলিত আছে যে, শিশুদেরকে বদ নজর থেকে রক্ষা করার জন্য কপালের একপাশে টিপ দেওয়া হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

লাকি কুপন গ্রহণ ও লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৩৭২) : বিভিন্ন উপলক্ষ্যে দেখা যায় দোকানীরা নির্দিষ্ট মূল্যের পণ্য ক্রয়ে লাকি কুপন দিয়ে থাকে। লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। আমার জানার বিষয় হলো, সে সব দোকান থেকে পণ্য ক্রয় করে লাকি কুপন গ্রহণ করা যাবে কি? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণের বিধান কী?

মালিক কাপড় না নিলে টেইলার্সের মালিক তা বিক্রি করতে পারবে কি

প্রশ্ন (১৩৬৯) : আমি একটি টেইলার্সের মালিক। মাঝে মাঝে কিছু মালিক অর্ডার করে দীর্ঘদিন চলে যাওয়ার পরও আর জামা নিতে আসে না। এক্ষেত্রে আমি সে জামাগুলো বিক্রি করে দিয়ে আমার পারিশ্রমিক নিতে পারব কি? বিক্রি করে দেওয়ার পর মালিক যদি জামা নিতে আসে তাহলে করণীয় কী? উল্লেখ্য, টেইলার্সের রিসিটে স্পষ্ট লেখা রয়েছে যে, ডেলিভারির তারিখ থেকে ২ মাসের ভিতরে কাপড় না নিলে যদি তা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে কর্তৃপক্ষ দায়ী নয়।

মাযারে টাকা পয়সা দান করার মানত করা যাবে কি

প্রশ্ন (১৩৬৮) : আমি একটি বিপদে পড়লে মানত করি যে, বিপদ থেকে উদ্ধার পেলে শাহজালাল (রহ.) এর সন্তুষ্টির জন্য তার মাযারে দশ হাজার টাকা দান করব। আমি সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি। এখন আমার কি সেই দশ হাজার টাকা দান করতে হবে?

মানতের গোশত কি করবে

প্রশ্ন (১৩৬৭) : আমার এক চাচা একটি গরু মানত করেছেন। জানার বিষয় হলো, এই গরুর গোশত তিনি কী করবেন?

ক্রয়-বিক্রয়ের পর বিক্রয় চুক্তি ভেঙ্গে দিতে চাইলে বিক্রেতা বায়নাকৃত টাকা থেকে কিছু কর্তন করতে পারবে …

প্রশ্ন (১৩৬৫) : আমি এক ব্যক্তির কাছ থেকে একটি বস্তু ক্রয় করি। ব্যক্তিগত একটি সমস্যার কারণে আমি বস্তুটি ফেরত দিতে চাচ্ছি। কিন্তু বিক্রেতা এই শর্তে বস্তুটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে যে সে ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রেখে দিবে। উল্লেখ্য, আমি বস্তুটি যে অবস্থায় ক্রয় করেছি সে অবস্থায় বিদ্যমান আছে। কোনোরূপ পরিবর্তন হয়নি। আমার প্রশ্ন হলো, তার এই শর্তারোপ কি সঠিক হয়েছে? সে কি ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রাখতে পারবে?

বড় নোট ভাঙ্গানোর সময় বাকিতে লেনদেন করা যাবে কি

প্রশ্ন (১৩৬৪) : বড় নোট ভাঙ্গতি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, যিনি খুচরা টাকা দিচ্ছেন তিনি সম্পূর্ণ টাকা খুচরা করে দিতে পারেন না। কিছু টাকা পরে নিতে বলেন। শরিয়তের দৃষ্টিতে এ জাতীয় লেনদেনে কোনো সমস্যা আছে কি?

ফরজ গোসলের সময় চোখে পানি না দিতে পারলে কি করবে

প্রশ্ন (১৩৬৩) : আমার চোখে অপারেশন হয়েছে। ডাক্তার বলেছেন এক সপ্তাহ চোখে পানি না লাগাতে। এক্ষেত্রে আমার উপর যদি গোসল ফরজ হয়, তাহলে চোখে পানি দেওয়া কি জরুরি?

পারভেজ নাম রাখা যাবে কি

প্রশ্ন (১৩৬২) : আমার চাচার এক ছেলে হয়েছে। চাচা নাম রাখতে চাচ্ছে পারভেজ। প্রশ্ন হলো, পারভেজ নাম রাখা যাবে কি?

নারীরা চুস পায়জামা পরতে পারবে কি

প্রশ্ন (১৩৬১) : বর্তমানে অনেক নারীকে দেখা যায় আঁটসাঁট পায়জামা পরতে। এগুলোকে চুস পায়জামা বলে। এতে শারীরিক গঠন বুঝা যায়। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় পায়জামা নারীরা পরতে পারবে কি?

নাবালেগ অবস্থায় গুনাহের কাজ করলে গুনাহ হবে কি

প্রশ্ন (১৩৫৯) : আমি নাবালেগ অবস্থায় একটি গুনাহের কাজ করে ফেলি। তখন আমি জানতাম না যে কাজটি গুনাহের ও খারাপ। বালেগ হওয়ার পর যখন জানতে পারি যে, কাজটি গুনাহের ছিল। আমি জানতে চাচ্ছি, আমার কি সেই কাজের জন্য গুনাহ হয়েছিলো? এক্ষেত্রে আমার করণীয় কী?

নাকের শ্লেষ্মা কি নাপাক

প্রশ্ন (১৩৫৮) : কারও শরীরে বা কাপড়ে যদি দুর্ঘটনাক্রমে অন্য কোনো ব্যক্তির নাকের শ্লেষ্মা লাগে, তাহলে কি তা ধুতে হবে?

দোকানের সেলসম্যান বেপর্দা নারী হলে সে দোকান থেকে কিছু কেনা যাবে কি

প্রশ্ন (১৩৫৭) : বর্তমানে বিভিন্ন দোকানে বেপর্দা নারী সেলসম্যান রাখতে দেখা যায়। একজন পুরুষের জন্য এ জাতীয় দোকান থেকে কোনো কিছু ক্রয় করা যাবে কি?

দুধ মায়ের ননদকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৩৫৬) : আমি ছোটকালে যে মহিলার দুধ খেয়েছি তার আপন ননদের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। এলাকার মসজিদের ইমাম সাহেব বললেন, দুধ মায়ের ননদকে বিয়ে করা হারাম। অপর দিকে আমার এক আত্মীয় বললেন, তাকে বিয়ে করা আমার জন্য বৈধ। এখন আমি জানতে চাচ্ছি যে, এ ব্যাপারে ইসলাম কি বলে?

তায়াম্মুম করে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৩৫৫) : জনৈক ব্যক্তির উপর গোসল ফরজ ছিল। সে মাঠে গিয়ে দেখে জানাযার নামাজ শুরু হয়ে গেছে। এমতাবস্থায় সে জানাযার নামাজে শরিক হওয়ার জন্য তায়াম্মুম করতে পারবে কি?