ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ক্রয়ের শর্ত লঙ্ঘন করলে চুক্তি রক্ষা করা কি জরুরি

প্রশ্ন (১৩৯৪) : আমি আমার একটি জমি এক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করি। সে ১ লক্ষ টাকা নগদ পরিশোধ করে। তার সাথে এই মর্মে কথা হয় যে, বাকি টাকা ১০ দিনের মাঝে সম্পূর্ণরূপে পরিশোধ করে দিলে আমি জমি রেজিষ্ট্রি করে দিব। কিন্তু সে ১০ দিনে টাকা পরিশোধ করেনি। তাকে টাকা পরিশোধ করতে বললে সে বলে, এই জমির দাম ৪ লক্ষ টাকা। এই দামে বিক্রি করলে আমি নিব না হয় নিব না। পরবর্তীতে এই জমি ৫ লক্ষ টাকায় আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে রেজিষ্ট্রি করে দেই। আমি জানতে চাচ্ছি, আমার এই পরবর্তী বিক্রি কি শুদ্ধ হয়েছে?

গাড়িতে ভ্রমণের সময় গান চলাকালে কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (১৩৯৩) : গাড়িতে ভ্রমণের সময় কোনো কোনো গাড়িতে গান ছেড়ে দেওয়া হয়। গান শোনা থেকে বাঁচার জন্য আমি কুরআন তেলাওয়াত করতে থাকি। আমার প্রশ্ন হলো, গান চলাকালীন কুরআন তেলাওয়াতের কারণে কি কুরআনের অসম্মান হবে?

বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা গেলে তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (১৩৯২) : আমাদের এলাকার এক ব্যক্তি ইন্তেকাল করেছে। মৃত্যুর সময় সে বাবা, মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে মারা গিয়েছে। এক্ষেত্রে তার সমুদয় সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে?

কোনো নারীকে দ্বিতীয় স্বামী ইদ্দতের মাঝে বিয়ে করার পর তালাক দিলে সে নারী প্রথম স্বামীর জন্য বৈধ হবে …

প্রশ্ন (১৩৯১) : আমার এক বন্ধু তার স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর অন্য এক ব্যক্তি সে মহিলাকে ইদ্দত চলা অবস্থায় বিয়ে করে। তাদের মাঝে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কও হয়। কিছুদিন পর উক্ত ব্যক্তি সেই মহিলাকে তালাক দিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, উক্ত মহিলাকে পুনরায় বিয়ে করা কি আমার বন্ধুর জন্য বৈধ হবে?

কেউ রোজা রেখে অত্যাধিক অসুস্থ হয়ে গেলে পরবর্তী রোজার জন্য ফিদয়া দিতে পারবে কি

প্রশ্ন (১৩৯০) : আমার চাচা বিভিন্ন রোগে আক্রান্ত। রোজা রাখলে তিনি অত্যাধিক অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন। এই রমজানে কষ্ট করে রোজা রাখার চেষ্টা করেন। কয়েকটি রোজা রাখার পর তিনি পুনরায় অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন। যার ফলে পরবর্তী রোজাগুলো আর রাখতে পারেননি। এখন আমার জানার বিষয় হলো, তিনি রোজা রাখার পরিবর্তে ফিদয়া দিতে পারবেন কি?

কেউ কোনো নবীকে গালি দিলে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন (১৩৮৯) : এক খ্রিস্টান ব্যক্তি রাসূল (সা.)- কে মন্দ বললে আমার এক বন্ধু ঈসা (আ.)-কে বিরূপ মন্তব্য করে বসে। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার বন্ধুটির ঈমান চলে যাবে?

কুরবানির পশুর সাথে যদি মোবাইল ফোন ফ্রি দেওয়া হয় তাহলে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১৩৮৮) : কুরবানির সময় কিছু ব্যবসায়িকে দেখা যায় কুরবানির পশুর সাথে মোবাইল ফোন ফ্রি দিতে। আমার প্রশ্ন হলো, উক্ত মোবাইল ফোন কি মালিক নিজে ব্যবহার করতে পারবে নাকি সদকা করে দিতে হবে?

কুরআন তেলাওয়াত করতে গিয়ে মসজিদে ঘুমানো যাবে কি

প্রশ্ন (১৩৮৭) : আমি কুরআন তেলাওয়াত করার জন্য অধিকাংশ সময় মসজিদে গিয়ে থাকি। কখনো কখনো এমন হয় যে, কুরআন তেলাওয়াত করতে করতে ঝিমুনি এসে যায়। তাই মসজিদেই শুয়ে পড়ি। এমতাবস্থায় আমার জন্য মসজিদে ঘুমানো কি দোষনীয়?

ঋণের পরিমাণ হিসেবে ফরম বানিয়ে ঋণগ্রহীতার সাথে সেই ফরমের মাধ্যমে চুক্তি করা যাবে কি

প্রশ্ন (১৩৮৫) : আমাদের এলাকার একটি কল্যাণমূলক সংস্থা মানুষকে বিভিন্ন প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। তবে তাদের ঋণ দেওয়ার পদ্ধতি হলো, তারা ঋণের পরিমাণ হিসেবে বিভিন্ন অ্যামাউন্টের ফরম তৈরি করেছে। কেউ ঋণ নিতে চাইলে সেই ফরম পূরণ করে নির্দিষ্ট মেয়াদে চুক্তি করতে হয়। সময়মত ঋণ পরিশোধ করতে না পারলে পুনরায় ফরম কিনে নতুন মেয়াদে চুক্তি করতে হয়। উল্লেখ্য, ফরমের দাম খরচের চেয়ে বেশি রাখা হয়। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ?

ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে বিনিময় দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৮৪) : আমার নানী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার খালা চাচ্ছেন তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করাতে। আমাদের এলাকার নিয়ম হিসেবে যাদেরকে দিয়ে কুরআন খতম করাবেন তাদেরকে কিছু টাকাও দিতে চাচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে, এভাবে ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে টাকা দেওয়া যাবে কি?

ইট হস্তগত হওয়ার আগে তা অন্যের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৩৮৩) : আমি এক ব্যক্তির সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে ২ লক্ষ টাকা দিব, সে ৬ মাস পরে আমাকে সাড়ে ৭ হাজার ইট তৈরি করে দিবে। পাশাপাশি আমি তৃতীয় আরেক ব্যক্তির সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে সেই সাড়ে ৭ হাজার ইট দিব। বিনিময়ে সে আমাকে আড়াই লক্ষ টাকা দিবে। আমার প্রশ্ন হলো, উক্ত চুক্তি দু’টি শুদ্ধ হয়েছে কী?

অগ্রিম টাকা দিয়ে নির্দিষ্ট মেয়াদে সুপারি ক্রয় বৈধ কি

প্রশ্ন (১৩৮১) : আমি এক ব্যক্তির সাথে ৫ হাজার টাকা দিয়ে এই মর্মে চুক্তি করেছি যে, ৫ মাস পরে সে আমাকে নির্দিষ্ট একটি পরিমাণ সুপারি দিবে। আর সুপারি বড় ছোট হয়ে থাকে। বড় ছোট হওয়ার কারণে মূল্যেও তারতম্য হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি বৈধ হয়েছে?

হুজুরকে দিয়ে কুরবানির পশু জবাই না দেওয়ালে কোনো সমস্যা হবে কি

প্রশ্ন (১৩৮০) : আমাদের এলাকার লোকেরা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কুরবানির পশু জবাই করায়। কিন্তু আমি নিজের পশু নিজেই জবাই করি। একজন বলল, ইমাম সাহেবকে দিয়ে কুরবানি করালে সওয়াব বেশি হবে। আমি জানতে চাচ্ছি যে, তার বক্তব্যটি কি সঠিক?

অনৈসলামী কাপড় সেলাই করা যাবে কি

প্রশ্ন (১৩৭৯) : আমার টেইলার্সে অনেকে বিভিন্ন স্টাইলের কাপড় সেলাই করতে দিয়ে যায়, যা বাহ্যত মনে হয় শরিয়ত অনুমোদিত নয়। এমন কাপড় সেলাই করা কি আমার জন্য বৈধ হবে?

হস্তমৈথুনের বিধান কী

প্রশ্ন (১৩৭৮) : আমি অবিবাহিত। বিয়ে করার সামর্থ্য নেই। কিন্তু প্রবল যৌনকামনার কারণে কখনো কখনো হস্তমৈথুন করে ফেলি। আমি জানতে চাচ্ছি, ইসলামে কি হস্তমৈথুন করার অনুমোদন রয়েছে? যদি না থাকে, তাহলে কিভাবে যৌনকামনা প্রশমিত করা যাবে?

স্বামীর জিম্মায় স্ত্রীর মহর আবশ্যক থাকলে স্বামী যাকাত নিতে পারবে কি

প্রশ্ন (১৩৭৭) : আমার উপর স্ত্রীর মহর আবশ্যক হয়ে আছে। বর্তমানে তা পরিশোধের সক্ষমতা আমার নেই। আবার আমি নেসাব পরিমাণ মালের মালিকও নই। এমতাবস্থায় আমি কি যাকাত খেতে পারব?

স্ত্রী মারা যাবার পর স্বামী তার শাশুড়ির সাথে দেখা করতে পারবে কি

প্রশ্ন (১৩৭৬) : আমার বন্ধুর স্ত্রী কিছুদিন আগে মারা যায়। তার এক আত্মীয় বলেছে যে, স্ত্রী মারা গেলে স্বামী তার শাশুড়ির সাথে আর দেখা করতে পারে না। প্রশ্ন হলো, তার ঐ বন্ধুর কথাটি কি ঠিক?

সমিতির টাকা লস গেলে এর ক্ষতি কে বহন করবে

প্রশ্ন (১৩৭৫) : আমরা কয়েক বন্ধু মিলে একটি সমিতি করেছি। সবাই সমপরিমাণ টাকা দিয়ে ব্যবসার সিদ্ধান্ত নেই। ব্যবসা পরিচালনার জন্য সবাই আমাকে দায়িত্ব দেয়। সিদ্ধান্ত হয় যে, যা লাভ হবে তা সবার মাঝে সমহারে বণ্টিত হবে। আর ব্যবসা পরিচালনার জন্য আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। সে হিসেবে আমি ব্যবসার উদ্দেশ্যে এক ব্যক্তিকে সমিতির ফান্ড থেকে কিছু টাকা দেই। কিন্তু সে টাকাগুলো আত্মসাৎ করে। তার থেকে তা উদ্ধার করাও যাচ্ছে না। এমতাবস্থায় সমিতির অন্যান্য সদস্যরা আমার কাছে এই টাকা দাবী করছে। আমি জানতে চাচ্ছি যে, এই টাকার দায় কি শুধু আমার উপরই আসবে?