যে ব্যক্তির সর্বক্ষণ পেশাব ঝরে সে কিভাবে অজু করবে
প্রশ্ন (১৫১৪) : আমার এক আত্মীয়ের সবসময় পেশাব ঝরতে থাকে। আমার প্রশ্ন হলো, তিনি নামাজের জন্য কিভাবে অজু করবেন?
প্রশ্ন (১৫১৪) : আমার এক আত্মীয়ের সবসময় পেশাব ঝরতে থাকে। আমার প্রশ্ন হলো, তিনি নামাজের জন্য কিভাবে অজু করবেন?
প্রশ্ন (১৫১৩) : আমাদের এলাকার একজন বলল, মসজিদে চেয়ার নিয়ে বয়ান করা ঠিক না। বরং মিম্বরে বসে বয়ান করতে হবে। কারণ রাসূল (সা.) সর্বদা মিম্বারে বসে বয়ান করেছেন। আমি জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথাটি কি সঠিক?
প্রশ্ন (১৫১২) : আমি এক ব্যক্তির কাছে দশ হাজার টাকা পেতাম। সে আট হাজার টাকা পরিশোধ করে। কিন্তু বাকি টাকা সে পরিশোধ অক্ষম ছিল, তাই মনে মনে আমি তাকে মাফ করে দেই। বর্তমানে সে অনেক টাকা পয়সার মালিক। এখন আমি কি তার কাছে আমার ঋণের অবশিষ্ট দুই হাজার টাকা চাইতে পারব?
প্রশ্ন (১৫১১) : আমি সরিষার তেলের ব্যবসা করি। এক্ষেত্রে আমি সবসময় খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করি। যে কারণে দাম একটু বেশি হয়। কিন্তু অন্যান্য যারা সরিষার তেলের ব্যবসা করে তারা সরিষার তেলের সাথে পামঅয়েল, সয়াবিন ও রাইজব্রান্ডতেল মিক্স করে কম দামে বিক্রি করে। এ জন্য আমার ব্যবসায় লোকসান হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমি কি ভেজাল সরিষার তেল কম দামে বিক্রি করতে পারব? অন্যথায় লোকসান থেকে বাঁচার উপায় কী?
প্রশ্ন (১৫১০) : রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ভিক্ষুক সালাম দিয়ে থাকে। এমতাবস্থায় তাদের সালামের জবাব দেওয়া কি আবশ্যক? নাকি না দিলেও চলবে?
প্রশ্ন (১৫০৯) : আমি একটি মার্কেটে দোকান ভাড়া নিয়ে মোবাইলের ব্যবসা করি। আমি জানতে পারি, আমার পাশের দোকান বিক্রি হবে, তাই আমি দোকানের মালিককে বলি আমার কাছে বিক্রি করতে। কিন্তু সে আমার কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অন্য আরেক ব্যক্তির কাছে সে তা বিক্রি করে দেয়। এখন আমার জানার বিষয় হলো, আমি কি প্রিএমশনের ভিত্তিতে সেই দোকানের অগ্রক্রয়ের অধিকার লাভ করতে পারব কি?
প্রশ্ন (১৫০৮) : আমরা কয়েকজন মিলে একটি সমিতি করেছি। সমিতির ব্যবসা করার মত একটি অ্যামাউন্ট জমা হওয়ার পর সকলে আমাকে দায়িত্ব দেয় ব্যবসা করার জন্য। কিন্তু আমার হাতে ব্যবসা করার মত সময় না থাকায় আমি চাচ্ছি, সেই টাকা দিয়ে অন্য আরেক ব্যক্তির সাথে ২ বছরের জন্য মুদারাবা চুক্তি করতে। তার জন্য যে লাভ নির্ধারণ করা হবে তা সমিতির সকল সদস্য ভাগ করে নিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য বৈধ হবে?
প্রশ্ন (১৫০৭) : লোকমুখ শোনা যায় যে, ফাঁসির রশির যে অংশ গলার সাথে লাগে তা দিয়ে তাবিয বানিয়ে হাঁপানি রোগীর গলায় ঝুলিয়ে দিলে তার হাঁপানি রোগ নিরাময় হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?
প্রশ্ন (১৫০৬) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, গবাদি পশুর শরীরে পোকা হলে ৭ জন সুদখোরের নাম কাগজে লিখে তা আক্রান্ত পশুর গলায় ঝুলিয়ে দিতে হয়। এতে নাকি সেই পশুর শরীর থেকে পোকা বের হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ইসলামি শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৫০৫) : আমার চাচা তার অসুস্থ অবস্থায় তার সকল সম্পদ তার দুই ছেলেকে লিখে দিয়েছেন। কিন্তু বর্তমানে তার ছেলেরা তার খরচাদি বহন করছে না। আবার চাচারও কোনো সম্পদ নেই যে তিনি তার নিজের খরচ বহন করবেন। এমতাবস্থায় তিনি কি তার সন্তানদের সম্পদ থেকে তার খরচাদি নিতে পারবেন?
প্রশ্ন (১৫০৪) : আমার এক সন্তান আমার অবাধ্য হওয়ার কারণে আমি তাকে আমার মিরাস থেকে বঞ্চিত করে দিয়েছি। এখন আমার জানার বিষয় হলো, এভাবে তাকে মিরাস থেকে বঞ্চিত করা আমার জন্য বৈধ হয়েছে কি?
প্রশ্ন (১৫০৩) : পাগড়ি বেঁধে নামায আদায় করলে ১ রাকাতে সত্তর রাকাতের সওয়াব পাওয়া যায়- এটি কি হাদিস? অনেকে পাগড়ির ফজিলত প্রকাশ করার জন্য উক্ত হাদিসটি বলে থাকে। তাই রেফারেন্সসহ জানতে চাচ্ছি।
প্রশ্ন (১৫০২) : আমি আমার বন্ধুর কাছ থেকে পড়ার জন্য একটি বই নেই। আমার পড়া শেষ হয়ে যাওয়ার পর আমার আরেক বন্ধু বইটি চাইলে তাকে পড়তে দেই। কিন্তু ঐ বন্ধুটি বইটি হারিয়ে ফেলে। এখন আমার প্রশ্ন হলো, আমার কি ঐ বইটির জরিমানা দিতে হবে?
প্রশ্ন (১৫০১) : চাচাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার মা দাবি করে বসেন যে, তিনি আমার চাচাতো বোনকে দুধ পান করিয়েছেন। অথচ এ ব্যাপারে তার কোনো সাক্ষী নাই। এমতাবস্থায় আমার চাচাতো বোনকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (১৫০০) : আমার একটি দোকান আছে। আমি সেখানে মোবাইলের ব্যবসা করি। আমার ছোট ভাই সেই দোকানের এক অংশে মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করতে চাচ্ছে। আমি তাকে দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে এই ভাবে চুক্তি করেছি যে, তার ব্যবসায় যা লাভ হবে তার ২০% আমি নিব, আর ৮০% সে নিবে। আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে?
প্রশ্ন (১৪৯৯) : আমি দোকান থেকে ৩০ টি ডিম ক্রয় করি। বাসায় এসে ভাঙ্গার পর ৩ টি ডিম নষ্ট পাই। দোকানদারের কাছে পরিবর্তনের জন্য তা নিয়ে গেলে সে তা পরিবর্তন ও মূল্য ফেরত দিতে অস্বীকৃতি জানায়। প্রশ্ন হলো, এক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী?
প্রশ্ন (১৪৯৮) : আমার বাচ্চার বয়স দেড় বছর। আমি একজন আলেমকে দুধ পানের সর্বোচ্চ বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আড়াই বছর পর্যন্ত দুধ পান করানো যায়। এ ব্যাপারে কি কোনো রেফারেন্স আছে?
প্রশ্ন (১৪৯৭) : আমি একবার ভিড় বেশি থাকার কারণে বিমান বন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার জন্য টিকেট না কেটেই ট্রেনে উঠে যাই। ইচ্ছা ছিল ট্রেনে টিটি আসলে টিকেট পরিমাণ টাকা দিয়ে দিব। কিন্তু কোনো টিটি টিকেট চেক করতে আসেনি। তাই আমার আর টিকেটের টাকাও দেওয়া হয়নি। জানার বিষয় হলো, এভাবে ভ্রমণ করা কি বৈধ হয়েছে? এক্ষেত্রে আমার করণীয় কী? উল্লেখ্য, আমি সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়ে এসেছিলাম।
প্রশ্ন (১৪৯৬) : খুতবার মিম্বারের সিঁড়ি তিন তাক বিশিষ্ট হতে হবে, নাকি এর বেশিও করা যাবে?
প্রশ্ন (১৪৯৫) : লোকমুখে প্রচলিত যে, জান্নাতের সুসংবাদ শুধুমাত্র ১০ জন সাহাবী পেয়েছিলেন। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আমার প্রশ্ন হলো, বিষয়টি কি আসলে এমনই? অন্য কোনো সাহাবী কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জান্নাতের সুসংবাদ পাননি?