ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

রমজান মাসে বালেগ হওয়ার পর রোজা না রাখলে কী করবে

প্রশ্ন (১৫৩৪) : একটি ছেলে ২০ তম রমজানে বালেগ হয়। কিন্তু তার মা তাকে বাকি ১০ টি রোজা রাখতে দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, এই ছেলের করণীয় কী? তার কী কাযা কাফফারা উভয়ই করতে হবে?

চুল, নখ বা পশম কাটার পর কী করবে

প্রশ্ন (১৫৩২) : আমি শুনেছি, চুল, নখ বা অবাঞ্চিত পশম কাটার পর সেগুলো দাফন করে দিতে হয়। কিন্তু আমরা যারা ঢাকায় বসবাস করি তারা এগুলো দাফন করার মত জায়গা পায় না। এক্ষেত্রে এগুলো কমোডে ফেলে দিলে কি কোনো সমস্যা হবে?

খোলা তালাকের ইদ্দত চলাকালে স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে

প্রশ্ন (১৫৩১) : এক ব্যক্তির সাথে তার স্ত্রী খোলা করেছে। এমতাবস্থায় স্ত্রী ইদ্দত পালনকালে তার ভরণ-পোষণ কে দিবে? স্বামী? নাকি স্ত্রী নিজেই বহন করবে?

কাবিন না করলে কি বিয়ে হয় না

প্রশ্ন (১৫৩০) : দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমার বিয়ে হয়। কিন্তু তখন কাবিন করা হয়নি। এক ব্যক্তি বলল, কাবিন না করার কারণে নাকি আমার বিয়ে শুদ্ধ হয়নি। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? এক্ষেত্রে আমার করণীয় কী?

কবরের সামনে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (১৫২৯) : কবরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন তেলাওয়াত করা যাবে কি? আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, কাজটি বিদআত। এ ব্যাপারে ইসলামি দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।

আংটি পরানোর দ্বারা কি বিয়ে হয়ে যায়

প্রশ্ন (১৫২৮) : বর্তমানে দেখা যায়, বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর পারিবারিকভাবে ছেলে মেয়ের আংটি পরানো হয়। এরপর থেকে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করতে থাকে। আমার প্রশ্ন হলো, এভাবে মেলামেশা ইসলাম কি অনুমোদন করে? আংটি পরানোর দ্বারা কি বিয়ে হয়ে যায়?

যাদেরকে কবর দেওয়ার সুযোগ থাকে না তাদের প্রশ্ন-উত্তর কিভাবে হবে

প্রশ্ন (১৫২৭) : আমি শুনেছি, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর ফেরেশতারা তাকে তিনটি প্রশ্ন করবে। কিন্তু যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ থাকে না তাদের প্রশ্ন উত্তর কিভাবে হবে?

মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫২৬) : মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি? এক হাদিসে এসেছে, মসজিদে জানাযার নামাজ পড়া নিষেধ। আরেক হাদিস থেকে বুঝা যায় রাসূল (সা.) নিজে মসজিদে জানাযার নামাজ পড়িয়েছেন। সঠিক বিধানটি জানতে চাচ্ছি।

বাহিরে লাশ রেখে মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫২৫) : আমি জানি, মসজিদে জানাযার নামাজ পড়া মাকরূহ। কিন্তু বর্তমানে ঢাকা শহরের অধিকাংশ মসজিদে লাশ বাহিরে রেখে মসজিদে জানাযার নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে লাশ বাহিরে রেখে উল্লিখিত পদ্ধতিতে জানাযার নামাজ পড়লে কি মাকরূহ থেকে বেঁচে থাকা যাবে?

দোয়ায় শুধুমাত্র রূহের মাগফিরাত কামনা কি ঠিক

প্রশ্ন (১৫২৪) : অনেককে দুআয় বলতে শুনা যায়, হে আল্লাহ, অমুকের রূহের মাগফিরাত করুন। আমার প্রশ্ন হলো, এভাবে বলা কি সঠিক? নাকি বলতে হবে, অমুককে মাগফিরাত করুন?

ডাক্তারের জন্য রোগী পাঠানোর শর্তে কমিশন নেওয়া বৈধ কি

প্রশ্ন (১৫২৩) : আমার একটি হেয়ারিং এইডের ব্যবসা আছে। আমি বিভিন্ন কানের ডাক্তারদের কমিশন দিয়ে থাকি যেন তারা কানের পরীক্ষা করার জন্য রোগীদের আমাদের কাছে পাঠায়। এখন আমার প্রশ্ন হলো, এভাবে লেনদেন করা বৈধ হবে কি?

ডাক্তাররা বিভিন্ন ওষুধ কোম্পানী থেকে দেওয়া গিফট নিতে পারবে কি

প্রশ্ন (১৫২২) : আমি একজন ডাক্তার। বিভিন্ন সময় ওষুধ কোম্পানীগুলো থেকে আমাকে গিফট দিয়ে থাকে। যেমন, ওষুধের স্যাম্পল, প্যাড, কলম, ক্যালেন্ডার ইত্যাদি। আমার প্রশ্ন হলো, আমি কি এগুলো গ্রহণ করতে পারব?

কবরের পাশে দেয়ালে আয়াত ইত্যাদি লেখা যাবে কি

প্রশ্ন (১৫২১) : কবরস্থানে গেলে দেখা যায় বিভিন্ন কবরের পাশের দেয়ালে খোদাই করে বিভিন্ন আয়াত, দোয়া, বাণী ইত্যাদি লিখে রাখা হয়। আমার প্রশ্ন হলো, এগুলো কি শরিয়ত সম্মত?

উপর ও নিচতলা মাদরাসা করে শুধু মাঝে মসজিদ বানানো যাবে কি

প্রশ্ন (১৫১৯) : আমরা কয়েকজন মিলে একটি বিল্ডিং বানিয়ে তার দ্বিতীয় তলা মসজিদ বানিয়ে উপর ও নিচের বাকি তলাগুলো মাদরাসা বানাতে চাচ্ছি। এমতাবস্থায় উক্ত মসজিদটি কি শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে?

কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারলে কী করবে

প্রশ্ন (১৫১৭) : আমার চাচা কুরবানির জন্য একটি গরু ক্রয় করেন। কিন্তু কোনো একটি কারণবশত তা কুরবানির দিনগুলোতে কুরবানি করতে পারেননি। এখন আমার প্রশ্ন হলো, তিনি ঐ গরু কী করবেন?

স্বামী কাফের হয়ে যাওয়ার কারণে বিচ্ছেদ ঘটলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১৫১৬) : আমাদের এলাকার এক ব্যক্তি খ্রিষ্টান হয়ে গিয়েছে। আমরা জানি যে, স্বামী বা স্ত্রীর যেকোনো একজন কাফের হয়ে গেলে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত মহিলার কি ইদ্দত পালন করতে হবে?

কুরবানির ক্ষেত্রে এক শরিক অপর শরিকের অংশের টাকা দিতে পারবে কি

প্রশ্ন (১৫১৫) : আমার বাবারা ৭ ভাই। প্রতি বছর ৭ ভাই মিলে ৭ ভাগে একটি গরু কুরবানি দিয়ে থাকে। তাদের মাঝে সবার ছোটজন কিছুটা অসচ্ছল হওয়ায় সে তার ভাগের টাকা পুরোপুরি দিতে পারে না। আমার বাবা তার অংশের বাকি টাকা দিয়ে থাকে। কিন্তু গোশত সকলের ভাগে সমহারে বণ্টন করা হয়। টাকার তারতম্যের কারণে বণ্টনে কোনো পরিবর্তন হয় না। এখন আমার প্রশ্ন হলো, এভাবে কুরবানি করা কি সহিহ হচ্ছে?