ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

গন্তব্যস্থলে যাওয়ার পূর্বে বাস নষ্ট হয়ে গেলে ভাড়া ফেরত নিতে পারবে কি

প্রশ্ন (১৮১২) : কখনো এমন হয় যে, নির্দিষ্ট স্থানে যাওয়ার পূর্বে বাস নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় কি আমি তার থেকে কিছু ভাড়া ফেরত নিতে পারব?

অগ্রিম মূল্য নিয়ে গোশত বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (১৮১০) : আমাদের এলাকায় একটি নিয়ম রয়েছে। সেটি হল মাঝে মাঝে সেখানে গরু জবাই হয়। যেদিন জবাই হবে তার দুই একদিন আগে জবাইদাতা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন লোকদের থেকে গোশত কেনার লিস্ট নিয়ে আসে। সে সময় তিনি সকলের কাছ থেকে কেজি প্রতি অগ্রিম ১৫০ টাকা করে রেখে দেন। বাকি টাকা পরবর্তীতে গোশত দেওয়ার সময় গ্রহণ করেন। এভাবে লেনদেন করা কি জায়েয আছে?

সামান্য ধুমপান করলে কি রোজা ভাঙবে

প্রশ্ন (১৮০৯) : আমার এক বন্ধু ধুমপান করে থাকে। সে কখনো রোজা রাখত না। এক বছর আগে সে দ্বীনে ফিরে এসেছে। কিন্তু ধুমপান ছাড়তে পারেনি। এ বছর সে নিয়মিত রোজা রাখছে। কিন্তু এক দিন অস্থিরতার কারণে সামান্য ধুমপান করে ফেলে। আমি জানতে চাই, তার কি রোজা ভেঙে গেছে?

রোজাদার কীভাবে এন্ডোস্কপি করবে

প্রশ্ন (১৮০৮) : আমার এন্ডোস্কপি করতে হবে। এই পরীক্ষাটি করতে হয় খালি পেটে। এখন যদি রোজা অবস্থায় তা না করি তাহলে তো পরবর্তীতৈ রাতের বেলা খাওয়ার পর তা করা যাবে না। এ জন্য কি আমি রোজা ভাঙ্গতে পারব?

ছোট বাচ্চার খাবারের স্বাদ চাখতে গিয়ে গলায় চলে গেলে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৭৯৯) : আমার একটি ছোট বাচ্চা আছে। তাকে খাওয়ানোর পূর্বে আমি তার খাবারের স্বাদ চেখে দেখি। একদিন স্বাদ চাখতে গিয়ে সামান্য খাবার আমার গলায় ঢুকে গেছে। পরিমাণে তা ছিল একেবারেই সামান্য। তাছাড়া সে খাবার বড়রা খেতেও পারবে না। আমি জানতে চাচ্ছি, এর কারণে কি আমার রোজা ভেঙ্গে গেছে?

আযান না শোনায় সময়ের পর খাবার খেলে কি রোজা ভেঙে যাবে

প্রশ্ন (১৭৯৭) : আমি ক্যালেন্ডারে দেখেছি, আজকের সাহরির শেষ সময় চারটা ত্রিশ মিনিট। কিন্তু আযান না শোনা যাওয়ায় আমি চারটা চল্লিশ মিনিটেও খাবার খেতে থাকি। আমার কি রোজা হয়েছে?

অসুস্থতার কারণে রোজা ভাঙলে কি নতুন কাফফারা শুরু করবে

প্রশ্ন (১৭৯৬) : আমি জানতে চাচ্ছি, কেউ যদি রোজার কাফফারা আদায় করা শুরু করে। কিন্তু কয়েক দিন যাওয়ার পর সে অসুস্থ হয়ে যায় এবং রোজা রাখতে না পারে তাহলে কি তাকে আবার নতুন করে কাফফারা শুরু করতে হবে?

অপ্রাপ্ত বয়স্ক কেউ যদি রোজা রেখে ভেঙ্গে ফেলে তাহলে কি কাযা করতে হবে

প্রশ্ন (১৭৯৫) : আমার ছেলের বয়স ১০ বছর। সে নিয়মিত রোজা রাখার চেষ্টা করছে। এ রমজানে একদিন সে রোজা রেখে দুপুরের দিকে ভেঙ্গে ফেলে। এর কারণে কি তার কাযা-কাফফারা করতে হবে?