ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মৃত ব্যক্তির চুল কেটে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৮৩৪) : গতবছর আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তার মাথার চুল কেটে পরিপাটি করে দেয়। এখন আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?

মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ পড়লে কি শাফায়াত লাভ হবে

প্রশ্ন (১৮৩৩) : আমাদের এলাকার এক ব্যক্তিকে বলতে শুনলাম, হাদিসে আছে মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ পড়লে নবিজির শাফায়াত লাভ হবে। প্রশ্ন হলো, এটি কি হাদিসে আছে?

ব্যাংকে চাকরি করার আবেদনের ফরম পূরণে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (১৮৩২) : আমার একটি কম্পিউটার কম্পোজের দোকান আছে। সেখানো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের ফরম করে থাকি। সে হিসেবে ব্যাংকে চাকরি করার আবেদনের ফরমও পূরণ করে থাকি। প্রশ্ন হলো, এই কাজ করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

পিতা মাতা খারাপ ব্যবহার করলে করণীয় কী

প্রশ্ন (১৮৩০) : আমার পিতা মাতা অন্যায়ভাবে আমার সাথে খারাপ আচরণ করে। এ কারণে তাদের সাথে কথা বলতে মনে চায় না। এক্ষেত্রে আমি কী করতে পারি? তাদের সাথে খারাপ আচরণ করা কি বৈধ?

নাবালেগের জবাই শুদ্ধ হবে কি

প্রশ্ন (১৮২৮) : এ বছর আমার ছোট ভাই আমাদের গরু কুরবানি করে। সে এখনো বালেগ হয়নি তবে ভালোভাবে জবাই করতে সক্ষম। কিন্তু এলাকার কয়েকজন লোক বলল, কুরবানি করার জন্য বালেগ হওয়া শর্ত। নাবালেগ কুরবানি করলে তা শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তিদের কথা কি সঠিক?

হাসপাতালে জমাকৃত টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৮২৭) : আমার ছেলের ক্যান্সার হওয়ায় চিকিৎসার জন্য তাকে ইন্ডিয়া নিয়ে যাই। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ত্রিশ লাখ টাকা জমাও করি। কিন্তু পরবর্তীতে তাকে সেখানে চিকিৎসা না করানোর সিদ্ধান্ত নেই এবং চিকিৎসা না করিয়েই চলে আসি। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পূর্ণ টাকা ফেরত দেওয়ার সম্মতি জানায়। কিন্তু টাকাটা এখনো আমি হাতে পাইনি এবং কবে পাব সেটাও নিশ্চিত নয়। আমার জানার বিষয় হল, এমতাবস্থায় আমার কি এ টাকার যাকাত আদায় করতে হবে?

ব্যাংক লোনের হিসেব কি যাকাতের টাকা থেকে বাদ যাবে

প্রশ্ন (১৮২৬) : আমি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে দুই কোটি টাকা লোন নিই। সেই টাকা কিস্তিতে পরিশোধ করছি। এখন বর্তমানে আমার কাছে চল্লিশ লাখ টাকা আছে। কিন্তু আমার ঋণও বাকি আছে এক কোটি টাকা। এই অবস্থায় কি আমার যাকাত আদায় করতে হবে?

একাউন্টের টাকা থেকে সরকার টেক্স কেটে নিলে তার যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (১৮২৪) : আমার ব্যাংক একাউন্ট রয়েছে। সেখান থেকে টেক্স, সার্ভিস চার্জসহ বিভিন্ন টাকা কেটে রাখা হয়। আমার প্রশ্ন হল, যাকাত আদায়ের সময় কি সেই টাকা হিসাব করতে হবে?

প্রভিডেন্ড ফান্ডের যাকাত প্রদান করতে হবে কি

প্রশ্ন (১৮২৩) : আমি একজন সরকারি চাকরিজীবী। সরকারি নিয়মানুযায়ী প্রতি মাসে বাধ্যতামূলকভাবে আমার বেতন থেকে কিছু টাকা প্রভিডেন্ড ফান্ডে কেটে রাখা হয়। আমি জানতে চাচ্ছি, আমার কি এ টাকার যাকাত প্রদান করতে হবে?

কবর যিয়ারতের পর হাত উঠিয়ে দোয়া করা কি নিষিদ্ধ

প্রশ্ন (১৮২২) : একবার কবর যিয়ারতের পর হাত সেখানে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করলে কিছু লোক আমার বিরোধিতা করে। আমি জানতে চাচ্ছি, কবর যিয়ারতের পর হাত উঠিয়ে দোয়া করা কি নিষেধ?

নির্দিষ্ট স্থানে পৌঁছার পূর্বে রিক্সা থেকে নেমে গেলে পূর্ণ ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (১৮২০) : কখনো জ্যাম বা অন্য কোন কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছার পূর্বে রিক্সা থেকে নেমে যাই। এ ক্ষেত্রে কি রিক্সাওয়ালাকে পূর্ণ ভাড়া দিতে হবে?

পিতার নামে কুরবানি দিলে নিজের কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (১৮১৯) : আমার এক আত্মীয় গত বছর তার নিজের নামে কুরবানি না দিয়ে পিতার নামে কুরবানি দিয়েছে। অথচ তার উপর কুরবানি ওয়াজিব ছিল। তার কি কুরবানি আদায় হয়েছে?

ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পাক করবে কীভাবে

প্রশ্ন (১৮১৬) : আমরা জানি নাপাক কাপড় পাক করার জন্য কয়েক বার নতুন পানি দিয়ে তা ধুয়ে নিংড়াতে হয়। কিন্তু ওয়াশিং মেশিনে তো তা করা হয় না। স্বংয়ক্রিয়ভাবে তা ধোয়ার পর নিংড়িয়ে শুকিয়ে বের হয়। তাহলে এ ক্ষেত্রে পাক করবে কীভাবে?