ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

পুকুরে পাওয়া বস্তু কী করবে

প্রশ্ন (১০৬৫৪) : কিছুদিন আগে মাছ ধরতে গিয়ে আমি পুকুরে একটি মূল্যবান বস্তু পেয়েছি। জানতে চাচ্ছি, উক্ত বস্তু আমি কী করব?

ট্রেনের টিকের ১০০ টাকা বেশিতে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৬৫১) : আমি আমার প্রয়োজনের চেয়ে পাঁচটি টিকেট বেশি ক্রয় করেছি। আমি কি উক্ত টিকেটগুলো নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারব কি?

টাকার পরিবর্তে অন্য পণ্য নিতে বাধ্য করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৯) : আমি একজন ব্যবসায়ী। কোনো ক্রেতা যদি ত্রুটির কারণে কোনো পণ্য ফেরত দেয় তাহলে তাকে টাকার পরিবর্তে অন্য পণ্য নিতে বাধ্য করা যাবে কি?

চুক্তি অনুযায়ী গ্লাস পরিবর্তন করে দেওয়া কি আবশ্যক

প্রশ্ন (১০৬৪৮) : কিছুদিন আগে আমি চশমার দোকানে একটি চশমার অর্ডার করি। তাদেরকে নির্দিষ্ট মডেলের গ্লাস দিতে বলি এবং তার মূল্য ১৫০০ টাকাও পরিশোধ করি। কিন্তু তা বাসায় নিয়ে আসার পর বুঝতে পারি তারা আমাকে কম দামি গ্লাস লাগিয়ে দিয়েছে। যার মূল্য ৩৫০ টাকা। জানতে চাচ্ছি, আমি কি তাদেরকে এটা ফেরত দিতে পারব?

ক্রেতার পণ্য সদকা করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৪৭) : আমার একটি মুদি দোকান আছে। মাঝে মাঝে কিছু ক্রেতা তার পণ্য ফেলে রেখে যায়। সেক্ষেত্রে আমি তা সংরক্ষণ করে রাখি। পরবর্তীতে তারা আসলে ফেরত দেই। একবার এক ক্রেতা তার কিছু পণ্য রেখে যায়। দীর্ঘদিন নিতে না আসায় আমি তা গরিবকে সদকা করে দেই। কিছুদিন আগে সে এসে তার পণ্য চাচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কী?

কুড়িয়ে পাওয়া টাকা দাওয়াতী ফান্ডে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৪৬) : বিভিন্ন সময় মসজিদের অজুখানায় টাকা পয়সা পাওয়া যায়। জানতে চাচ্ছি, মালিক না পাওয়া গেলে সেই টাকাগুলো কোনো প্রতিষ্ঠানের দাওয়াতী ফান্ডে দেওয়া যাবে কি? উল্লেখ্য, উক্ত ফান্ডের মাধ্যমে দাঈদেরকে বিভিন্ন স্থানে দাওয়াতের জন্য পাঠানো হয়।

কুড়া নেওয়ার শর্ত করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৫) : আমাদের এলাকায় প্রচলিত, মেশিনে ধান ভাঙ্গানো হলে পারিশ্রমিক হিসেবে মেশিনের মালিক শুধু ধানের কুড়া নেওয়ার শর্ত করে। এছাড়া সে আর কিছু নেয় না। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হবে?

অ্যালুমিনিয়ামের পাতিল কম বেশ করে বিক্রি করা কি সুদ

প্রশ্ন (১০৬৪৪) : আমাদের এলাকায় অ্যালুমিনিয়ামের পুরাতন পাতিলের পরিবর্তে নতুন পাতিল ক্রয়ের সময় ওজনে কম বেশ করে ক্রয় বিক্রয় করা হয়। জানতে চাচ্ছি, এটা কি সুদের অন্তর্ভুক্ত?

২০% ভাড়া হিসেবে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৩) : আমার একটি খালি দোকান পড়ে আছে। আমি এক ব্যক্তিকে তা ভাড়া দিতে চাচ্ছি এভাবে যে, সে আমাকে প্রতি মাসে তার লভ্যাংশ থেকে ২০% দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে তা শুদ্ধ হবে কি?

সিনিয়রদের কথায় মিথ্যা রিপোর্ট তৈরি করা যাবে কি

প্রশ্ন (১০৬৪১) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, সেখানের সিনিয়ররা মাঝে মাঝে আমাকে মিথ্যা রিপোর্ট তৈরি করতে বলে। জানতে চাচ্ছি, এটা আমার জন্য বৈধ হবে কি?

মেড ইন চায়নার বদলে মেড ইন দুবাই লেখা যাবে কি

প্রশ্ন (১০৬৩৯) : চায়নিজ প্রোডাক্টগুলোতে মেড ইন চায়নিজ লেখা থাকে। একজন ব্যবসায়ী আমাকে দিয়ে তাতে মেড ইন দুবাই লেখাতে চাচ্ছে। জানতে চাচ্ছি, এটা কি আমার জন্য বৈধ হবে?