ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কাজ হওয়ার আগে মান্নতের রোযা রাখলে হবে কি

প্রশ্ন (১০৬৭৫) : আমার স্বামী অসুস্থ। আমি মান্নত করেছি, সে সুস্থ হলে ১০টি রোযা রাখব। সে সুস্থ হওয়ার আগেই আমি রোযা রাখা শুরু করি এবং ৫টি শেষও হয়ে গিয়েছে। বর্তমানে সে সুস্থ। জানতে চাচ্ছি, আমি কি বাকি ৫টি রোযা রাখব নাকি সবগুলো আবার রাখতে হবে?

এক মাস রোযার মান্নত করলে লাগাতার রাখতে হবে কি

প্রশ্ন (১০৬৭৪) : কেউ যদি এভাবে মান্নত করে যে, আমার অমুক কাজটি হলে আমি এক মাস রোযা রাখব। তাহলে তার কি লাগাতার রোযা রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবে?

ইনকাম সোর্স জানা না থাকলে দাওয়াতে যাওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৭৩) : অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত আসে এমন লোকের পক্ষ থেকে, যাদের ইনকাম সোর্স হালাল না হারাম সেটা জানা থাকে না। জানতে চাচ্ছি, এমন দাওয়াতে যাওয়া যাবে কি?

মাগরিবের সময় কোনো কিছু বিক্রি করা কি নিষেধ

প্রশ্ন (১০৬৬৯) : আমাদের এলাকায় প্রচলিত, মাগরিবের সময় কোনো কিছু বিক্রি করা নিষেধ। এটাকে অশুভ মনে করা হয়। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো নির্দেশনা আছে কি?

আল্লাহ লেখা হারাম রিলেশনের বস্তু কি করব

প্রশ্ন (১০৬৬৫) : আমার ইসলামের বুঝ আসার আগে হারাম রিলেশনে জড়িয়ে ছিলাম। তখন সেই মেয়ে আমাকে কিছু গিফট দিয়েছিল। বর্তমানে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তার দেওয়া গিফটগুলো অন্যকে দিয়ে দিয়েছি। কিন্তু একটি গিফটে আল্লাহর নাম আছে। সেটা কাউকে দেওয়ার মত না। আবার ফেলেও দিতে পারছি না। এখন আমার করণীয় কী?

সঠিক সময় দিতে পারলে কি আমানতের টাকা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১০৬৬২) : এক ব্যক্তির কাছে আরেকজনের আমানতের টাকা আছে। সে তা থেকে মাঝে মাঝে ব্যবহার করে। আবার সময়মত তা রেখেও দেয়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির জন্য এমনটি করা কি বৈধ হচ্ছে?

বিকাশ পয়েন্টের মালিক কে হবে

প্রশ্ন (১০৬৫৯) : আমি আমার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আত্মীয় স্বজনদের কারেন্টের বিল দিয়ে থাকি। বিল দেওয়ার কারণে বিকাশ কোম্পানী আমার অ্যাকাউন্টে পয়েন্ট দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত পয়েন্টের মালিক কে হবে?

ফ্ল্যাট কার কাছে বিক্রি করব

প্রশ্ন (১০৬৫৭) : আমি একটি ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছি। আমার বন্ধু সেটি কিনতে চাচ্ছে। বিক্রির কথা শুনে পাশের ফ্ল্যাটের মালিক ন্যায্য মূল্যে তা ক্রয় করতে চাচ্ছে। প্রশ্ন হল, এক্ষেত্রে কে বেশি হকদার?

ফেরত না নেওয়ার শর্ত বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০৬৫৬) : আমার মুদি দোকান আছে। পণ্য বিক্রির সময় ক্রেতাকে বলি, ভালোভাবে দেখে নিন। বিক্রয়ের পর তা আর ফেরত দেওয়া যাবে না। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় করলে শুদ্ধ হবে কি?