কুরবানিতে গরু ক্রয়ের পরে তাতে শরীক যুক্ত করা যাবে কি
প্রশ্ন (২১৭৫) : আমরা পাঁচ ভাই। প্রতি বছর আমি একটা গরু কুরবানি দেই। আর আমার বাকি চার ভাই আরেকটা গরু কুরবানি দেয়। গত বছর গরুর দাম বেশি হওয়ায় আমরা পাঁচ ভাই এভাবে সিদ্ধান্ত নিই যে, আমি প্রায় এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনব। আর আমার ভাইয়েরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনবে। যদি তারা এই দামে ভাল গরু কিনতে না পারে তাহলে আমার গরুতে তারাও শরিক হয়ে যাবে। পরবর্তীতে তারা ভাল গরু কিনতে না পারায় আমার গরুতে শরিক করে নিই। জানতে চাই আমাদের কুরবানি কি সহিহ হয়েছে?